তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৫০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড পরকালের ভয় ছাড়াও এই ভ্রাতৃ বন্ধনের লক্ষ্য.ও উদ্দেশ্য হচ্ছে এই যে, পারস্পরিক সহানুভূতি ও.সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়েই যেন একে অন্যের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান প্রদর্শন করে এবং উচুনীচু, আশরাফ-আতরাফ তথা ইতর-ভদ্রের ব্যবধান ভুলে গিয়ে যেন জবাই একই মানদণ্ডে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে নেয়। %৮৯১৮৯৪০ ৩5৯১১৫৮৯33১ ১৮5 ভা পিন 1১২২৩ অর্থাৎ সে মহাসত্তাকে ভয় কর যিনি তোমাদের সকলকে একটি মানুষ তথা আদম (আ) থেকে সৃষ্টি করেছেন । আদম থেকে সৃষ্টি করার অর্থ এই যে, প্রথমত হযরত আদম (আ)-এর টিহোওযাহে রি হনাহরেছে বারা বর্মানা/ই হন জেনে পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি-করা হয়েছে। অতএব বলা যেতে পারে যে, এই আয়াতটি মূলত পরবর্তী পর্যায়ে বর্ণিত আয়াভসমূহের ভূমিকা হিসাবেই বর্ণনা করা হয়েছে । আর এই ভূমিকায় একদিকে আল্লাহ্র অধিকারের ব্যাপারে সতর্ষ করে দেওয়া হয়েছে এৰং তার বিরুদ্ধাচরণের পরিমাণ সম্পর্কেও অবহিত করা হয়েছে। দ্বিতীয়ত, দুনিয়ার সমগ্র মানুষকে একই পিতার সন্তান হিসাবে গণ্য করে তাদের মধ্যে ভ্রাভ্তৃ, বন্ধুত্ব ও সহানুভূতির অনুপ্রেরণায় অনুপ্াণিত করা হয়েছে। অতঃপর আরো বলা হয়েছে যে, আল্লীহ্‌কে ভয় করো, যার নাম উচ্চারণ করে তোমরা অন্যের থেকে অধিকার দাবি কর এবং যার নামে শপথ করে অন্যের কাছ থেকে নিজের উদ্দেশ্য' হাসিল করে থাক। এ পর্যায়ে আরো বলা হয়েছে যে, আত্মীয়তার সম্পর্ক, তা পিতার দিক আদায়ের যথাযথ ব্যবস্থা অবলম্বন কর। দ্বিতীয় আয়াতে ইয়াতীম শিশুদের অধিকার আদায়ের ব্যাপারে তাকীদ করা হয়েছে এবং তাদের আঁধিকার. সংরক্ষণের বিধানও জারি করা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার (বিরুদ্ধাচরণকে) ভয় কর, যিনি তোমাদেরকে একটিমাত্র প্রাণীসত্তা (অর্থাৎ হযরত আদম [আ] থেকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের সৃষ্টির মূল উৎস তিনিই)। আর সে প্রাণীসম্তা থেকেই সৃষ্টি করা হয়েছে তার যুগল (অর্থাৎ আল্লাহ আদম থেকেই সহধর্মিনী বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন) এবং পরবর্তী পর্যায়ে এই মানব-যুগল থেকেই অসংখ্য নর ও'নারী সৃষ্টি করেছেন৷ আর (হে মানুষ! তোমাদেরকে এ ব্যাপারেও বিশেষ তাকীদ করা হচ্ছে যে,) তোমরা অবশ্যই আল্লাহ্‌কে ভয় করবে যার নামে শপথ করে তোমরা নিজেদের অধিকার) আদায়ের চেষ্টা করে থাক। (অর্থাৎ তোমরা অন্যের কাছে নিজেদের অধিকার আদায় প্রসঙ্গে বলে থাক যে, আল্লাহ্‌কে ভয় করে আমাদের অধিকার দিয়ে দাও। সুতরাং আল্লাহকে ভয় করার জন্য যখন অন্যদের আহবান করে থাক, তখন তাতে ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।