তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আনৃ-নিসা ২৪৯ (গনীমতের মাল) অপচয় ও আত্মসাতের ভয়াবহ পরিণাম প্রভৃতি বর্ণনা করা হয়েছে । আর আলোচ্য সূরার শুরুতে পারস্পরিক সম্পর্ক এবং অন্যের অধিকার সংক্রান্ত বিধান জারি করা হয়েছে। যেমন___অনাথ-ইয়াতীমের অধিকার, আত্মীয়-স্বজনের অধিকার ও স্ত্রীদের অধিকার. প্রভৃতির কথা বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, হন্কুল-ইবাদ বা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট এমন কতকগুলো অধিকার রয়েছে, যেগুলো সাধারণত দেশের প্রচলিত আইনের আওতায় পড়ে এবং আইন প্রয়োগের মাধ্যমে তা কার্যকর করা যেতে পারে। সাধারণ ব্যবসায়-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, ভাড়া ও শ্রমের মজুরি প্রভৃতি এ জাতীয় অধিকার যা মূলত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে কার্যকর হয়ে থাকে । এ সব অধিকার যদি কোন এক পক্ষ আদায় করতে ব্যর্থ অথবা সেক্ষেত্রে কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি হয়, তাহলে আইন প্রয়োগের মাধ্যমে তার সুরাহা করা ষেতে পারে। কিন্তু সন্তান-সন্ততি, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, কারো নিজ বংশের ইয়াতীম ছেলে-মেয়ে এবং আত্মীয়-স্বজনের পারস্পরিক অধিকার আদায় হওয়া নির্ভর করে সহানুভূতি, সহমর্মিতা ও আন্তরিকতার উপর । এ সব অধিকারকে তৌলদণ্ডে পরিমাপ করা যায় না। কোন চুক্তির মাধ্যমেও তা নির্ধারণ করা দু্ধর। সুতরাং এ সব অধিকার আদায়ের জন্য. আল্লাহ্ভীতি এবং পরকালের ভয় ছাড়া দ্বিতীয় আর কোন উত্তম উপায় নেই । আর. একেই বলা হয়েছে “তাকওয়া" । বস্তুত এই তাকওয়া দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক শক্তির চেয়ে অনেক বড় । তাই আলোচ্য সূরাটিও তাকওয়ার বিধান দিয়ে শুরু হয়েছে। বলা. হয়েছে £ ... ১০০০1405801 (28 _ অর্থাৎ হে মানবমণ্ডলী ! তোমরা তোমাদের পালনকর্তার বিরুদ্ধাচরণকে ভয় কর। সম্ভবত এ কারণেই রাসূলুল্লাহ্‌ (সা) বিয়ের খুতবায় এ আয়াতটি পাঠ করতেন । বিয়ের খুতবায় এই আয়াতটি পাঠ করা সুন্নত । বিশেষভাবে উল্লেখ্য যে, এখানে “হে মানবমণ্ডলী' বলে সম্বোধন করা হয়েছে, যাতে সম মানুষই--পুরুষ হোক অথবা মহিলা, কোরআন অবতীর্ণ হওয়ার সময়ের হোক অথবা দুনিয়ার প্রলয় দিবস পর্যস্ত জন্যগ্রহণকারী___ প্রতিটি মানুষই এর অন্তর্ভুক্ত হয়ে যায় । :: তাকওয়ার হুকুমের সাথে সাথে আল্লাহ্‌র অসংখ্য নামের মধ্যে এখানে “রব' শব্দটি ব্যবহার করার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে । অর্থাৎ এমন এক সত্তার বিরুদ্ধাচরণ করা কি করে সম্ভব হতে পারে, যিনি সমগ্র সৃষ্টি-লোকের লালন-পালনের যিম্মাদার এবং যার রবুবিয়াত বা পালন-নীতির দৃষ্টান্ত সৃষ্টির প্রতিটি স্তরে স্তরে দেদীপ্যমান! এর পরই আল্লাহ্‌ তা'আলা মানব সৃষ্টির একটি বিশেষ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বিশেষ কৌশল ও দয়ার মাধ্যমে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া হতে পারতো, কিন্তু আল্লাহ্‌ একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করেছেন । আর তা হচ্ছে এই যে, দুনিয়ার সমস্ত মানুষকে একটিমাত্র মানুষ তথা হযরত আদম (আ) থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাত্ত্ব ও আত্মীয়তার সৃদৃঢ় বন্ধন তৈরি করে দিয়েছেন। আল্লাহ্‌-ভীতি এবং মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__-৩২ ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।