সূরা আলে-ইমরান ২৪৩ তফসীরের সার-সংক্ষেপ তারপর তাদের পালনকর্তা মঞ্জুর করে নিয়েছেন তাদের দোয়া ।. তার কারণ, (আমার চিরাচরিত নিয়ম হলো এই যে), আমি কারো (সৎ) কাজকে তোমাদের মধ্যে 'যেই.তা করুক বিনষ্ট করি না (তার বিনিময় দেওয়া হবে না, এমন নয়)। তা সে রাজ পুরুষই করুক কিংবা স্ত্রীলোক (উভয়ের জন্য একই নিয়ম । কারণ), তোমরা (উভয়েই) পরস্পরের অংশ বিশেষ । (কাজেই উভয়ের জন্য হুকুমও একই রকম । যখনই সে ঈমান এনে বড় একটা. সৎ কাজ করেছে এবং তার প্রেক্ষিতে আগত সুফল লাভের প্রার্থনা করেছে, তখন আমি তার দোয়া-পরার্থনাকে আমার চিরাচরিত নিয়মের ভিত্তিতেই মঞ্জুর করে নিয়েছি । আর আমি যখন ঈমানের জন্য এমন সুফল দান করে থাকি), তখন যারা (ঈমান এনেছে এবং সঙ্গে সঙ্গে কঠিন আমলগুলোও সম্পাদন করেছে, যেমন হিজরত করে) দেশত্যাগ করেছে এবং (তাও নিজের খুশিতে নয় ভ্রমণ-পর্যটনের জন্য নয়, বরং তাদেরকে চরমভাবে উত্ত্যক্ত করে) বের করে দেওয়া হয়েছে। আর (হিজরত, নির্বাসন ও অন্যান্য) উৎপীড়ন সবই ভোগ করতে হয়েছে আমার পথে । (অর্থাৎ আমার দীনের কারণে এবং যেগুলোকে তারা সহ্য করেছে) আর (তদুপরি তারা) জিহাদ. করেছে এবং (তাদের মধ্যে অনেকেই) শাহাদত বরণ করেছে। (কিন্তু শেষ পর্যন্ত জিহাদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেনি । কাজেই এহেন পরিশ্রমপূর্ণ সতকর্মের জন্য সুফল প্রাপ্ত হবে নাই বা কেন?) নিশ্চয়ই তাদের সমস্ত ক্রটি-বিচ্যুতি (যা আমার হকের ব্যাপারে তাদের দ্বারা হয়ে গেছে) আমি তা ক্ষমা করে দেব এবং অবশ্যই তাদেরকে জান্নাতের এমন উদ্যানে প্রবিষ্ট করাব, যার তলদেশে প্রবাহিত থাকবে নহরসমূহ ৷ এই প্রতিদান পাবে আল্লাহ্র কাছ থেকে । আর আল্লাহ্র কাছেই আছে (অর্থাৎ তারই. ক্ষমতায় রয়েছে) উত্তম প্রতিদান । (উল্লিখিত আয়াতগুলোতে মুসলমানদের দুঃখ-কষ্টের এবং তার শুভ পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে । পরবর্তীতে কাফিরদের আরাম-আয়েশ ও ভোগ-বিলাস এবং সে সবের অশুভ পরিণতির কথা আলোচনা হচ্ছে, যাতে মুসলমানদের সান্ত্বনা এবং অসৎ কর্মীদের সংশোধন ও তওবার তৌফিক হতে পারে)। (হে সত্যান্বেষী ! রুধী-রোজগার কিংবা বিলাস ব্যসনের জন্য) কাফিরদের চলাফেরা যেন তোমাকে ভুল পথে পরিচালিত না করে, এটা যে কয়েক দিনের 'খেলামাত্র। কোরণ, মৃত্যুর সাথে সাথে এর নাম-নিশানা পর্যন্ত থাকবে না। আর) তারপরে তাদের (চিরকালীন) ঠিকানা হবে জাহান্নাম । আর তা হলো নিকৃষ্টতম অবস্থান । কিন্তু (এদের মধ্যে) যেসব লোক আল্লাহ্কে ভয় করবে (এবং কৃতজ্ঞ মুসলমানদের অন্তর্ভুক্ত 'হয়ে যাবে), তাদের জন্য নির্ধারিত রয়েছে জান্নাতী উদ্যান । তার প্রাসাদরাজির) তলদেশে প্রবাহিত থাকবে প্রস্রবণসমূহ ৷ তারা এ সমস্ত উদ্যানে চিরকাল বসবাস করতে থাকবে । এই আতিথেয়তা হবে আল্লাহ্র পক্ষ থেকে '। বস্তুত যেসব বস্তু আল্লাহ্র নিকট রয়েছে (অর্থাৎ উল্লিখিত স্বগঁয় উদ্যান, ্রস্নবণ প্রভৃতি) তা সতকর্মশীল বান্দাদের জন্য কোফিরদের কয়েক দিনের ভোগ-বিলাস অপেক্ষা) অনেক উত্তম। (উল্লিখিত প্রার্থনা সম্লিত আয়াতের পূর্বে আহ্লে-কিতাবদের বদভ্যাসমূহ এবং তাদের শাস্তি ও অশুভ পরিণতির বিষয় ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে সে সমন্ত //4.091019021-0017
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।