তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ২৪১ প্রথম আবেদনটি ছিল এই যে, ১: 2 1৪ $ অর্থাৎ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর। ূ দ্বিতীয় আবেদন £ আমাদেরকে আখিরাতের লাপ্না থেকে অব্যাহতি দান কর। কারণ, যাদেরকে তুমি জাহান্নামে প্রবিষ্ট করাবে, তাদেরকে সমগ্র বিশ্বের সামনে লাঞ্কিত করা হবে। কোন কোন আলিম লিখেছেন, হাশরের মাঠের লাঞ্ছনা এমন এক আযাব হবে যার ফলে মানুষ কামনা করবে যে, হায়! যদি তাকে জাহান্নামেই দিয়ে দেওয়া হতো, তবুও যদি তার অপকর্মের প্রচার গোটা হাশরের সামনে করা না হতো! তৃতীয় আবেদন £ আমরা তোমার পক্ষ থেকে আগত আহ্বানকারী রাসূলে-মকবুল (সা)-এর আহ্বান শুনেছি এবং তাতে ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদের বড় গোনাহ্গুলো ক্ষমা করে দাও এবং আমাদের অন্যায় ও দোষ-ক্রুটি অপসারিত করে দাও । আর আমাদেরকে নেককার ও সতকর্মশীলদের সাথে মৃত্যু দান কর । অর্থাৎ তাদের শ্রেণীভুক্ত করে দাও। এই তিনটি আবেদন ছিল আযাব, কষ্ট ও অনিষ্ট থেকে অব্যাহতি লাভের জন্য । পরবর্তীতে চতুর্থ আবেদনটি করা হয়েছে কল্যাণ লাভ সম্পর্কে যে, নবী-রাসূলগণের মাধ্যমে জান্নাতের নিয়ামতসমূহের যে প্রতিশ্রুতি তুমি দান করেছ, তা আমাদেরকে দান কর। কিয়ামতের দিন যেন লাঞ্নাও না হয়। অর্থাৎ প্রাথমিক জবাবদিহি ও বদনামীর পর মাফ করার পরিবর্তে প্রথম পর্যায়েই আমাদেরকে ক্ষমা করে দাও । তুমি তো ওয়াদা ভঙ্গ কর না, কিন্তু এই আবেদন-নিবেদনের উদ্দেশ্য হচ্ছে এই যে, আমাদেরকে এমন যোগ্যতা দান কর, যাতে আমরা তোমার সে ওয়াদা লাভের যোগ্য হতে পারি এবং শেষ পর্যন্ত যেন তাতে স্থির থাকতে পারি । আমাদের মৃত্যু যেন ঈমান ও আ'মালে সালেহার সাথে হয় । সঞ্জু নব লাক ৯1১ ৮৩2০০৩৮৩০৮ ০৮7৪৪) ৯ ৩০০৬ ৬/5৯১1212৩ ০ ০ ১৪155 ১৪০৮ পি উই ১০925 ই 5250535552 হ? তি উর ৪০9800০5৩35 282১2 ০৪5৫৫ ০১5০ ৪৫)? ৪১5 ৮ ইউজ তরি ভি মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__৩১ //4.1091019021-0017

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।