২৩২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খন্ড যোগসূত্র £ আগের আয়াতগুলোতে যেহেতু বিশেষভাবে তওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই পরবর্তী এ আয়াতগুলোতে তওহীদের দলীল-প্রমাণ পেশ করা হচ্ছে। সাথে সাথে তওহীদের শিক্ষানুধায়ী আমলকারীদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে পরোক্ষভাবে অন্যদেরকেও এদিকে উৎসাহ প্রদান করা হয়েছে। এরও আগে ছিল কাফিরদের তরফ- থেকে নির্যাতনের প্রসঙ্গ, তাই এর পরে পুনরায় সে প্রসঙ্গেরই অবতারণা রয়েছে। যেমন, মুশরিকরা হুযূর (সো)-কে বিপাকে ফেলার বদ মতলবে বলেছিল যে, এই সাফা পাহাড়টিকে স্বর্ণে পরিণত করে দিন+ সে প্রসঙ্্েই.এ আয়াতটি নাষিল হয়েছে। এতে বলা হয়েছে যে, প্রকৃত, সত্য উপলব্ধি করার সত দলীল-প্রমাণ তো চোখের সামনেই অনেক রয়েছে, সেগুলো নিয়ে এরা চিন্তা-ভাবনা করে না কেন? অধিকন্তু, কাফিরদের এ ধারণা যেহেতু-.সত্য উপলব্ধি করার উদ্দেশ্যে নয়, নিছক বিব্রত করার উদ্দেশ্যে উত্থাপিত হয়েছিল, 07550555599 পরও তারা ঈমান আনতো না। তফসীরের সার-সংক্ষেপ নিঃসন্দেহে আসমান ও যমীন সৃষ্টিতে এবং একের পর এক দিন ও রাত্রির আবর্তনে তওহীদের সুস্পষ্ট দলীল-প্রমাণ মওজুদ রয়েছে। যারা সুস্থ বুদ্ধির অধিকারী তাদের পক্ষে প্রমাণ আহরণের জন্য (এগুলোই) যথেষ্ট! সুস্থ বুদ্ধির প্রমাণই হচ্ছে প্রকৃত কল্যাণের আকাঙ্কা এবং অকল্যাণ থেকে বেঁচে থাকার মত বোধশক্তির অধিকারী হওয়া। পরবর্তী আলাতই সে বুদ্ধিৃত্তির প্রমাণ। যেমন,) সে সমস্ত লোক সর্বাবস্থায়, অন্তরে এবং মৌখিক স্বীকৃতিতেও) আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে_সব অবস্থাতেই । আর আসমান যমীন সৃষ্টির বিষয়টি নিয়ে চিন্তা-গবেষণা করে (বৃদ্ধি প্রয়োগের মাধ্যমে) এবং (চিন্তার যে ফল অর্থাৎ আল্লাহ্র প্রতি বিশ্বাস সৃষ্টি, বিশ্বাসে দৃঢ়তা এবং নবায়ন, সে ফল তারা এভাবে প্রকাশ করে__) হে আমাদের পালনকর্তা,আপনি এই বিশাল জগৎ অনর্থক সৃষ্টি করেননি । বেরং এতে বিস্তর রহস্য রয়েছে। তন্ধ্যে একটি রহস্য হচ্ছে এ বিরাট সৃষ্টি প্রত্যক্ষ করে এর সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে প্রমাণ লাভ করা যাবে)। আমরা আপনাকে (অর্থহীন কিছু সৃষ্টি করবেন, এমনটি থেকে) পবিত্র মনে করি। (তাই আমরা প্রমাণ গ্রহণ করেছি এবং তওহীদ স্বীকার করে নিয়েছি) তাই আমাদের (যেহেতু আমরা ফ্মিন ও তওহীদবাদী, সেহেতু) দোযখের আযাব থেকে রক্ষা করুন। (যদিও শরীয়তের নিরিখে তওহীদের ঈমান আনার ক্ষেত্রে কোন কারণ বা দুর্বলতার জন্য আযাবের উপযোগীও-আমরা হতে পারি, আযাবে নিক্ষিপ্তও হতে -পারি। আমরা আরো আরজী পেশ. করছি যে,) হে আমাদের পালনকর্তা, (আমরা এজন্য. দোযখের আযাব থেকে আশ্রয়. ভিক্ষা চাই) নিশ্চয় আপনি যাকে (তার কর্মের ক্রুটি-বিচ্যুতির কারণে) দোযখে নিক্ষেপ করবেন, তাকে সত্যিকার অর্থেই লাঞ্ছিত করবেন (এটা কাফিরদের .পরিণাম)। আর এসব অত্যাচারী লোক (যাদের পরিণতি হবে দোযখের শাস্তি) তাদের সাহায্যকারী কেউ থাকবে না। (অপরদিকে ঈমানদারদের সম্পর্কে আপনার অঙ্গীকার হচ্ছে যে, আপনি তাদের লাঞ্কিত করবেন না, পরস্তু তাদের সাহায্য করবেন। তাই আমাদের নিবেদন, কুফরীর প্রকৃত শাস্তি থেকে আমাদের রক্ষা //4.109119021-0017
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।