২৩০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খন্ড দেওয়া হয়েছে । আর তা হলো এই যে, তাদের প্রতি নির্দেশ-ছিল কিতাবের বিধি-বিধানসমূহকে ক্লোনরকম হেরফের বা পরিবর্তন-পরিবর্ধন না করেন্জনসমক্ষে বিবৃত করে দেবে এবং কোন নির্দেশই গৌপন করবে না। কিন্তু তারা, নিজেদের পার্থিব স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে.সে- প্রতিজ্জার কোন পরোয়াই করেনি, বহু বিধি-নিষেধ তারা গোপন করেছে। দ্বিতীয়ত তারা সৎকর্ম তো করেই. না, তদুপরি কামনা করে যে, সৎ কাজ না করা সত্ত্বেও তাদের প্রশংসা করা হোক। ও তওরাতের বিধি-বিধান গোপন করার ঘটনা সম্পর্কে সহীহ বুখারীতে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েত অনুসারে উদ্ধৃত রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) ইহুদীদের কাছে একটি বিষয় জিজ্ঞেস করলেন যে, এটা কি তওরাতে আছে? তারা তা গোপন করল এবং যা তওরাতে ছিল, তার বিপরীত বলে দিল । আর তাদের এ অসৎকর্মের জন্য আনন্দিত হয়ে ফিরে এলো যে, আমরা চমৎকার ধোকা দিয়ে দিয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাধিল হলো, যাতে তাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাপার, না-করা কাজের জন্য প্রশংসার আগ্রহী হওয়া । তা হলো মুনাফিক ইহুদীদের একটি কর্মপন্থা যে, কোন জিহাদ সমাগত হলে তারা কোন ছলছুঁতার ভিত্তিতে ঘরে বসে থাকত এবং এভাবে জিহাদ' থেকে অব্যাহতি লাভের জন্য আনন্দ উদ্যাপন করত আর রাসূলে করীম (সা) যখন ফিরে আসতেন, তখন তার সামনে উপস্থিত হয়ে মিথ্যা কসম খেয়ে : নানা অজুহাত বর্ণনা করত এবং আশা করত যে, তাদের এহেন কাজের জন্য প্রশংসা করা হোক । __-বুখারী) কোরআনে করীমে এতদুভয় বিষয়ে তাদের নিন্দা করা হয়েছে। তাতে প্রতীয়মান হচ্ছে যে, ধর্মীয় জ্ঞান ও “আল্লাহ্-রাসূলের বিধি-বিধান গোপন করা হারাম। তবে এ গোপন করা ব্যাপারটি হলো তেমনিভাবে গোপন করা যা ইহুদীদের কাজ ছিল । অর্থাৎ পার্থিব স্বার্থে. আল্লাহর আহকাম গোপন করা । তারা তা করে মানুষের কাছ থেকে অর্থ-কড়ি গ্রহণ করত ।' অবশ্য কোন ধর্মীয় কল্যাণ বিবেচনায় যদি কোন বিশেষ হুকুম জনসাধারণের মাঝে প্রকাশ করা নী হয়, তবে তা এর অন্তর্তৃক্ত নয়। যেমন ইমাম শাফিয়ী (র) স্বতন্ত্র এক পরিচ্ছেদে এ ব্যাপারে হাদীসের উদ্ধৃতি সহকারে বিবৃত করেছেন যে, অনেক সময় কোন কোন হুকুম প্রকাশ করতে গেলে সাধারণ জনগণের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং এতে তাদের নানা- ফিতনা-ফাসাদে পতিত হয়ে পড়ারও আশংকা. দেখা দিতে পারে । এমন আশংকায় কোন হুকুম গোপন করা হলে তাতে কোন দোষ নেই। কোন সৎ কাজ করে সে জন্য প্রশংসা ও গুণ-কীর্তনের অপেক্ষা করা হলে সৎ কাজ করা সত্ত্বেও শরীয়তের নিয়মানুযারী তা দৃষণীয় এবং কাজ না করা সন্ত্ব্ও এপ আচরণ তো আরও বেশি দূষণীয় । আর মনের দিক দিয়ে এমন বাসনা সৃষ্টি হওয়া যে, আমিও অমুক কাজ্জটি করব, এবং তাতে সুনাম হবে, তাহলে তা এর অন্তর্ভুক্ত নয়। অবশ্য যদি সুনামের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা করা না হয়।_ _বেয়ানুল-কোরআন) //4.091019021-0017
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।