তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান নর ২২৯ নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনাবেচা করল সামান্য মূল্যের বিনিময়ে । সুতরাং কতই না মন্দ তাদের এ বেচাকেনা । (১৮৮) তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার কাছ থেকে অব্যাহতি লাভ করেছে। বজ্জুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব । (১৮৯) আর আল্লাহ্র জন্যই হলো আসমান ও যমীনের বাদশাহী ৷ আল্লাহই সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী । যোগসূত্র ঃ পূর্ববর্তী আয়াতসমূহে যেমন ইহুদীদের অপকর্ম ও অভ্যাসসমূহের. আলোচনা ছিল, তেমূনি আলোচ্য প্রথম আয়াতেও তাদের একটি অপকর্মের আলোচনা করা হয়েছে। আর তা হলো, প্রতিজ্ঞা লংঘন। কারণ, আল্লাহ্‌ তা'আলা আহলে-কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা থহণ-করেছিলেন যে, আল্লাহ্‌ তা'আলার যে সমস্ত বিধি-বিধান তওরাত গ্রন্থে এসেছে, তারা তা সাধারণভাবে প্রচার করবে এবং কোন নির্দেশ বা বিধানকেই আত্বস্বার্থে গোপন করবে না। কিন্তু আহলে-কিতাবরা এ প্রতিজ্ঞা লংঘন করেছে। বিধি-বিধান গোপন করেছে। তদুপরি এ ওদ্ধত্য অবলম্বন করেছে যে, তাতে আনন্দ প্রকাশ করেছে এবং নিজেদের এহেন গর্হিত কাজকে প্রশংসার যোগ্য সাব্যস্ত করেছে। তফসীরের সার-সংক্ষেপ (এ অবস্থাটি উল্লেখযোগ্য) যখন আল্লাহ্‌ তা“আল্গা (পূর্ববর্তী গ্রন্থসমূহে) আহলে-কিতাবদের কাছ থেকে এই প্রতিজ্ঞা (প্রতিশ্রুতি) নিয়েছেন (অর্থাৎ তিনি তাদেরকে নির্দেশ দেন এবং তারা, তা মেনে নেয়) যে, এই কিতাবের বক্তব্য ও বিষয়বস্তু সাধারণ মানুষের সামনে বিবৃত করবে এবং (কোন বিষয় পার্থিব স্বার্থের জন্য) গোপন রাখবে না। বস্তুত তারা সে আদেশ পশ্চাতে ফেলে রেখেছে (অর্থাৎ তাতে আমল করেনি)। পক্ষান্তরে তার বদলায় স্বল্পমূল্য বিনিময় নিয়ে নিয়েছে। সুতরাং তারা যা আহরণ করেছে তা একান্তই মন্দ বস্তু । কারণ, তার পরিণতি হলো দোযখের শাস্তি । €তোমরা শোন,) যারা নিজেদের কৃত (অপ-) কর্মের জন্য আনন্দিত হয় এবং ঘে সৎকর্ম তারা করেনি তার জন্য প্রশংসা পেতে চায়, এমন লোকদের (সম্পর্কে) কম্মিনকালেও ধারণা করবে না যে, তারা.(দেনিয়ায়) বিশেষ ধরনের আযাব থেকে নিরাপদে.থাকতে পারবে । তা কখনই হবার নয়। এ পৃথিবীতেও তাদের -কিছু শাস্তি হরে) এবং (আখিরাতেও) তাদের বেদনাদায়ক শাস্তি হবে। আল্লাহ্‌ তা'আলার জন্যই (নির্ধারিত) আসমান ও যয়্টীনের বাদশাহী । আর যাবতীয় বস্তুর উপর আল্লাহই ক্ষমতাশালী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ধর্মীয় জ্ঞান গোপন করা হারাম এবং কোন কাজ না করেই তার জন্য প্রশংসার অপেক্ষা করা দৃষণীয় । আলোচ্য আয়াতসমূহে আহলে-কিতাবদের দু'টি অপরাধ এবং তার শান্তির বর্ণনা //4.1091019021-0017

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।