২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড (কিন্তু) এগুলো সব পার্থিব জীবনের ব্যবহারিক বন্তু। পরিণামের সৌন্দর্য (অর্থাৎ সুন্দর বন্ধু) তো আল্লাহ্র কাছেই আছে যো মৃত্যুর পর কাজে আসবে। পরবর্তী আয়াতে তা বর্ণিত হয়েছে)। আপনি (তাদের) বলে দিন, আমি কি তোমাদের এমন জিনিস বলে দেব, যা (বহুগুণে) উত্তম (উল্লিখিত) এসব বস্তু থেকে £ তবে শোন,) যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য তাদের (প্রকৃত) প্রভুর কাছে এমন বাগান অর্থাৎ বেহেশত) রয়েছে, যার তলদেশে ঝরনা প্রবাহিত-হয়। এতে (বেহেশতে) তারা চিরকাল বসবাস করবে, আর (তাদের জন্য) এমন সঙ্গিনী রয়েছে, যারা (সর্বপ্রকারে) পরিষ্কার-পরিচ্ছন্ন, আর (তাদের জন্য) রয়েছে আল্লাহ্র সন্তষ্টি। আল্লাহ্ তা'আলা ভালোভাবে দেখেন বান্দাকে (অর্থাৎ বান্দার অবস্থাকে । তাই যারা ভয় করে, তাদের এসব নিয়ামত দেবেন। পরবর্তী আয়াতে তাদের কিছু গুণ উল্লেখ করা হচ্ছে। তারা এমন লোক) যারা বলে ঃ হে আমাদের পালনকর্তা! আমন্রা বিশ্বাস স্থাপন-করেছি। অতএব, আমাদের সমস্ত গোনাহ মাফ কর এবং দোষখ্ধের শাস্তি থেকে আমাদের রক্ষা কর। (তারা) ধৈর্যশীল, সত্যপরায়ণ, বিনম্র, (সৎকাজে) অর্থ ব্যয়কারী এবং শেষরাতে (জাগ্রত হয়ে) ক্ষমা প্রার্থনাকারী ৷ দুনিয়ার মহন্ত ৪ হাদীসে বলা হয়েছে হ:.১ ০... 0১১. দেনিয়ার মহব্বত সব অনিষ্টের মূল), প্রথম আয়াতে দুনিয়ার কয়েকটি প্রধান কাম্য বন্তুর নাম উল্লেখ করে বলা হয়েছে,__মানুষের দৃষ্টিতে এ সবের প্রতি আকর্ষণ স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তাই অনেক মানুষ এদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরকালকে ভুলে যায়। আয়াতে যেসব বস্তুর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো সাধারণভাবে মানুষের স্বাভাবিক কামনা-ধাসনার লক্ষ্যস্থল। তন্ধ্যে সর্বপ্রথমে রমণী ও পরে সন্তান-সন্ততির কথা উল্লেখ করা ইয়েছে। কারণ দুনিয়াতে মানুষ যা কিছুই অর্জন করতে সচেষ্ট ইয়, সবগুলোর মূল কারণ থাকে নারী অথবা সন্তান-সম্ভতির প্রয়োজনে । এরপর উল্লেখ করা হয়েছে সোনা, রূপা, পালিত পশু ও শ্রস্যক্ষেতের কথা । কারণ এগুলো দ্বিতীয় পর্যায়ে মানুষের কাজিক্ষিত ও প্রিয় বন্তু। আলোচ্য আয়াতের সারমর্ম এই যে, আল্লাহ্ তাআলা মানুষের মনে এসব বস্তুর প্রতি স্বভাবগতভাবেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এতে অনেক রহস্য নিহিত রয়েছে। একটি এই যে, এসব বস্তুর প্রতি মানুষের স্বভাবগত আকর্ষণ বা মোহ না থাকলে জগতের সমুদয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা গড়ে উঠতো না। মাথার ঘাম পায়ে ফেলে শস্যক্ষেতে কাজ করতে অথবা মক্জুরি ও শিল্প প্রতিষ্ঠানে পরিশ্রম করতে অথবা ব্যবসায়ে অর্থ ও কায়িক শ্রম ব্যয় করতে কেউ প্রস্তুত হতো না। মানব-স্কভাবে এসব বন্তুর প্রতি প্রকৃতিগত আকর্ষণ সৃষ্টি করার মধ্যেই জগতের অস্তিত্ব ও স্থায়িত্ নির্ভরশীল করে দেওয়া হয়েছে। ফলে মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়েই এসব বস্তুর উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখার চিন্তায় ব্যাপৃত থাকে । ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর শ্রমিক কিছু পয়সা উপার্জনের চিন্তায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ধনী ব্যক্তি কিছু পয়সা খরচ করে শ্রমিক যোগাড় করার চিন্তায় বের হয়। ব্যবসায়ী উৎকৃষ্টতর পণ্যদ্রব্য সুন্দরভাবে সাজিয়ে ///.109119021-0017
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।