তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড “এরা আল্লাহ্‌র দান ও অনুগ্রহ নিয়ে ফিরে এল। তাতে তারা একটুও অসন্তুষ্ট হলো না। আর তারা হলো আন্মাহ্‌র ইচ্ছার অনুগত |” _ আল্লাহ্‌ তা'আলা তাদেরকে তিনটি নিয়ামত দান করেছেন । প্রথম নিয়ামত হলো এই যে, কাফিরদের মনে তাদের ভীতি সঞ্চার করে দিলেন, এতে তারা পালিয়ে গেল। ফলে তারা যুদ্ধবিগ্রহ থেকে নিরাপদ রইলেন। এ নিয়ামতকে আল্লাহ তা'আলা “নিয়ামত শব্দেই উল্লেখ করলেন । দ্বিতীয় নিয়ামত এই যে, হামরাউল আসাদের বাজারে তাদের ব্যবসা-বাণিজ্যের যে সুযোগ হয়েছিল এবং তাতে তারা যে লাভবান হয়েছিলেন, তাকেই বলা হয়েছে 'ফযল?। তৃতীয়, নিয়ামতটি হলো আল্লাহুর রেযামন্দী বা সন্তুষ্টি লাভ যা সমস্ত নিয়ামতের উর্ধ্বে এবং যা এই জিহাদে তাদেরকে বিশেষ ভঙ্গিতে দেওয়া হয়েছে। কোরআনে করীম 1:5$1 ১5 401 (...৯ আয়াতে যেসব লাভ ও উপকারিতার কথা বর্ণনা করেছেতা শুধু সাহাবায়ে-কিরামের জন্য নির্দিষ্ট ছিল না বরং যে কেউ পূর্ণ ঈমানী উদ্দীপনা সহকারে এর জপ করবে, সেই এ সমস্ত বরকত লাভে সমর্থ হবে। “হাসবুনাল্লাহ্‌ ওয়া নি'মাল ওয়াকীল' পাঠের উপকারিতা বর্ণনা প্রসঙ্গে ওলামা ও মাশায়েখগণ লিখেছেন যে, এ আয়াতটি পূর্ণ ঈমানী উদ্দীপনা ও স্থির বিশ্বাসের সাথে এক হাজার বার পাঠ করে কোন দোয়া করা হলে আল্লাহ্‌ তা প্রত্যাখ্যান করেন না। দুশ্চিন্তা ও বিপদাপদের সময় 'হাসবুনাল্লাহ্‌.ওয়া নিমা*ল ওয়াকীল' পাঠ করা পরীক্ষিত । চতুর্থ আয়াতে বলা হয়েছে, মুসলমানদের ভীত করার উদ্দেশ্যে মুশরিকদের প্রত্যাবর্তনের যে সংবাদটি দিয়েছিল প্রকৃতপক্ষে সে ছিল শয়তান। সে তোমাদেরকে স্বীয় সহযোগী বা বিধর্মী কাফিরদের ভয় দেখাতে চায়। তাহলে আসল ইবারতে যেন ৪ ১: এর একটি কর্ম উহ্য রয়েছে। অর্থাৎ-.১৪ ২: আর দ্বিতীয় কর্ম ৫491 উল্লিখিত রয়েছে। অতঃপর ইরশাদ হয়েছে £ এ ধরনের সংবাদে মুসলমানদের আদৌ ভয় করা উচিত নয়। অবশ্য আমাকে ভয় করতে থাকা কর্তব্য অর্থাৎ আমার আনুগত্যের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গিয়ে প্রত্যেক মু'মিনেরই ভয় করা কর্তব্য । বস্তুত আল্লাহ্‌র রহমত থাকলে কোনই ক্ষতি সাধিত হতে পারে না। আল্লাহ্‌র ভয় অর্থ £ এ আয়াতে আল্লাহ্‌ তা“আলাকে ভয় করা মুসলমানদের উপর তিনি ফরয করে দিয়েছেন”। আর-দ্বিতীয় আয়াতে তাদের প্রশংসা করা হয়েছে, যারা আল্লাহ্‌কে ভয় করে। বলা হয়েছে 74১১ ১* ১৬: ০১১-১, কিন্তু কোন কোন মনীষী বলেছেন যে, কান্নাকাটি আর অশ্রুপাতের নামই আল্লাহ্‌র ভয় নয়, বরং সে লোকই খৌদাভীরু, যে এমন প্রতটেকটি বিষয় পরিহার করে, যাতে আল্লাহ্‌র পরক্ষ থেকে হাজারো আশংকা বিদ্যমান. __ হযরত আবৃ আলী দাক্কাক রে) বলেন, আবূ বকর ইবনে কাওয়াফ একবার অসুস্থ ছিলেন। আমি তাকে দেখতে পেলাম ৷ আমাকে দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আমি বললাম, ঘাবড়াবেন না। আল্লাহ্‌ আপনাকে সুস্থতা দান করবেন । তিনি, বলতে লাগলেন, তুমি কি মনে করেছ, আমি মৃত্যুর ভয়ে কীদছি ? তা নয়। মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে আমার ভয় যে, সেখানে না কোন আযাবের সম্মুখীন হতে হয়। _-€কুরতুবী) //4.1091019021-0017

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।