সূরা আলে-ইমরান ২০৫ তিরমিযীর রেওয়ায়েত অনুযায়ী ঘটনাটি ছিল এই ষে, বদরের যুদ্ধের পর যুদ্ধলব্ধ গনীমতের মালের মধ্য থেকে একটি চাদর চুরি হয়ে যায়। কোন কোন লোক. বলল, হয়তো সেটি রাসূলুল্লাহ্ সো) নিয়ে থাকবেন । এসব কথা যারা বলত, তারা যদি মুনাফিক হয়ে থাকে তবে তাতে আশ্চর্যের কিছুই নেই । আর তা কোন অবুঝ মুসলমানের পক্ষে বলাও অসম্ভব নয় । তবে সেক্ষেত্রে বুঝতে হবে যে, সে হয়তো মনে করে থাকবে যে, রাসূলুল্লাহ্ (সা)-এর তা করার পূর্ণ অধিকার রয়েছে। এরই প্রেক্ষিতে এ আয়াত অবতীর্ণ হয়, যাতে 15 বা গনীমতের মালের ব্যাপারে অনধিকার চর্চা মহাপাপ হওয়া এবং কিয়ামতের দিন সেজন্য কঠিন শান্তির কথা আলোচনা করা হয়েছে । আরও বলা হয়েছে যে, কোন নবী সম্পর্কে এমন ধারণা করা যে, তিনিই এহেন পাপ কাজ করে থাকবেন, একান্তই অনর্থক ধৃষ্টতা । কারণ, নবীগণ হলেন যাবতীয় পাপ থেকে মুক্ত মানুষ । 1515 শব্দটি সাধারণভাবে খেয়ানত-মঅর্৫থে এবং বিশেষ করে গনীমতের মালে খেয়ানত করার অর্থেও ব্যবহৃত হয় । আর গনীমতের মাল চুরি করা কিংবা তাতে খেয়ানত করা সাধারণ চুরি অথবা খেয়ানত অপেক্ষা বেশি কঠিন । তার কারণ, গনীমতের মালের সাথে গোটা ইসলামী সেনাবাহিনীর অধিকার সংযুক্ত থাকে । কাজেই যে লোক এতে ছুরি করবে, সে "চুরি করবে শত-সহস্ব লোকের সম্পদ । যদি কখনও কোন সময় তার মনে তা সংশোধন করার খেয়াল হয়, তখন সবাইকে তাদের অধিকার প্রত্যর্পণ করা কিংবা সবার কাছ থেকে ক্ষমা, করিয়ে নেওয়া একান্তই দুরূহ ব্যাপার । পক্ষান্তরে অন্যান্য চুরির মালের মালিক (সাধারণত) পরিচিত ও নির্দিষ্ট হয়ে থাকে । কখনও কোন সময় আল্লাহ্ যদি তওবা করার তওফীক দান করেন, তবে তার হক আদায় করে কিংবা তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিয়ে মুক্ত হতে পারে । সে কারণেই__কোন এক যুদ্ধে এক লোক যখন উলের কিছু অংশ নিজের কাছে লুকিয়ে রেখেছিল, গনীমতের মাল বন্টন করার কাজ শেষ হয়ে গেলে যখন তার মনে হলো, তখন সেগুলো নিয়ে গিয়ে হুযূর (সা)-এর সমীপে উপস্থিত হলো । তিনি রহমাতুল্লিল আলামীন এবং উম্মতের জন্য পিতা-মাতা অপেক্ষা সদয় হওয়া সত্তেও তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে, এখন এগুলো কেমন করে আমি সম সেনাবাহিনীর মাঝে রষ্টন করব £ কাজেই কিয়ামতের দিলই হুমি এলো নিরে উপস্থিত হয়ো । “গলুল' তথা গনীমতের মাল চুরি করার ব্যাপারটি অন্যান্য চুরি অপেক্ষা কঠিন এন যে, হাশরের ময়দানে যেখানে সমগ্র সৃষ্টি সমবেত হবে, সবার সামনে তাকে সেখানে এমনভাবে লাঞ্কিত করা হবে যে, চুরি করা বন্তু-সামণ্রী তার কাধে চাপানো থাকবে । বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রো)-এর রেওয়ায়েতক্রমে উল্লেখ করা হয়েছে যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, দেখ কিয়ামতের দিন কারো কাধে একটি উট চাপানো অবস্থায় থাকবে (এবং ঘোষণা করা হবে যে, এ লোক গনীমতের মালের উট চুরি করেছিল)__এমন যেন না হয়। যদি সে লোক আমার শাফা“আত কামনা করে, তবে আমি তাকে পরিষ্কার ভাষায় জবাব দিয়ে দেব যে, আমি আল্লাহর যা কিছু নির্দেশ পেয়েছিলাম তা সবই পৌছে দিয়েছিলাম, এখন আমি কিছুই করতে পারব না। //4.1091019021-0017
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।