২০৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড আন্তরিক ছিল না। কাজেই তা তেমন শক্তিপূর্ণও ছিল না। পক্ষান্তরে এই বিরোধিতাপূর্ণ কথা-বার্তাগুলো যেহেতু আন্তরিকও ছিল, সেহেতু এগুলো যথেষ্ট জোরদারও ছিল)। এরা নিজের মুখে এমন সব কথাবার্তা বলে, যা তাদের মনের কথা নয় (অর্থাৎ লড়াই যত সুষ্ধুই ' হোক, মুসলমানদের সাথে সহযোহিতা না করাই হলো তাদের মনের কথা)। আর তারা যা কিছু নিজের মনে পোষণ করে আল্লাহ্ সে সব বিষয় খুব ভালভাবেই জানেন (কাজেই তাদের সে কথার ভ্রান্ততাও আল্লাহ্র জানা রয়েছে)। এরা এমন সব লোক (যারা নিজে তো জিহাদে অংশগ্রহণ করেইনি, তদুপরি ঘরে বসে বসে) নিজেদের (স্বগোত্রীয়) ভাইদের সম্পর্কে যোরা শহীদ হয়েছে) বলাবলি করে যে, (এরা) যদি আমাদের কথা মানত (অর্থাৎ আমাদের বারণ করা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ না করত) তবে (খামখা) নিহত হতো না। আপনি বলে দিন যে, তাই যদি হবে, নিজেদের উপর থেকে মৃত্যুকে ফিরিয়ে রাখ, যদি তোমরা (এ ধারণায়) সত্য হয়ে থাক (যে, মাঠে গেলেই মৃত্যু ঘটে । কারণ, হত্যা থেকে আত্মরক্ষার উদ্দেশ্য তো মৃত্যু থেকেই বাঁচা । কিন্তু নির্ধারিত সময় যখন হয়ে যাবে, তখন বসে বসেও মৃত্যু এসে যায়। কাজেই সময় এসে গেলে নিহত হওয়ার ব্যাপার খণ্ডিত হতে পারে না)। আর যারা আল্লাহ্র রাহে (ধর্মের জন্য) নিহত হয়ে গেছে তাদের (সাধারণ মৃত ব্যক্তিদের মত) মৃত বলে ধারণা করো না। বরং তারা (এক অনন্য জীবনধারায়) জীবিত (এবং) স্বীয় পালনকর্তার (দরবারে) নৈকট্যপ্রাপ্ত (অর্থাৎ অতি প্রিয়পাত্র)। তারা রিযিক প্রাপ্তও বটে । আর তারা সে বিষয়ে অত্যন্ত আনন্দিত যা আল্লাহ্ তা'আলা আপন (কৃপা ও) অনুগ্রহে তাদেরকে দান করেছেন। (যেমন নৈকট্যের মর্যাদা, জাহিরী ও বাতিনী রিযিক প্রভৃতি)। আর (যেতাবে তারা নিজেদের অবস্থায় আনন্দিত, তেমনিভাবে) যারা এখনও এ পৃথিবীতে বেঁচে রয়েছে ; তাদের নিকট পৌছতে পারেন নি (বেরং) তাদের পেছনে পড়ে রয়েছেন, তাদের এ অবস্থার জন্যও (যারা শহীদ হয়েছেন) তারা আনন্দিত যে, যেদি তারাও শহীদ হয়ে যান, তবে আমাদেরই মত) তাদের উপরও কোন রকম ভয়ভীতি আরোপিত হবে না এবং তারা (কোন অবস্থায়) দুর্নখত হবেন না। (সারকথা, তারা দ্বিবিধ আনন্দ লাভ করবেন। একটি হলো নিজেদের সম্পর্কে আর অপরটি হলো নিজেদের সতীর্থদের সম্পর্কে । পরবর্তীতে তাদের এ আনন্দের কারণ বিবৃত হচ্ছে যে,) তারা (নিজেদের অবস্থার ব্যাপারে আনন্দিত হয়) আল্লাহ্ তা'আলার নিয়ামত ও অনুগ্রহ প্রাপ্তির কারণে যো তারা ইতিমধ্যে প্রত্যক্ষ করে নিয়েছেন)। আর (অন্যদের অবস্থা সম্পর্কে আনন্দিত হয়) এজন্য যে, (সেখানে যাবার পর তারা প্রত্যক্ষ করে নিয়েছেন যে,) আল্লাহ্ তা“আলা ঈমানদারদের (কাজের) প্রাপ্য বিনষ্ট করেন না। (কাজেই তাদের সাথে সম্পর্কযুক্ত যে সব লোক তীদের পেছনে রয়ে গেছেন এবং জিহাদ প্রভৃতির মত সৎ কাজে নিয়োজিত রয়েছেন, তারাও এমনি ধরনের পুরস্কার প্রাপ্ত হবেন)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় গনীমতের মাল চুরি করা মহাপাপ £ কোন নবীর পক্ষে এমন পাপের সম্ভাব্যতা নেই ঃ ৬৯ 913 3৮4 2$ আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। এ প্রসঙ্গে গনীমতের মাল চুরি করার বিষয়টিও এসে গেছে। //4.1091019021-0017
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।