তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ২০৩ অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদেরই মধ্য.থেকে এমন একজন (মহান) নবী পাঠিয়েছেন, যাতে তিনি তাদেরকে আল্লাহ্‌র আয়াত (ও আহ্কাম)-সমূহ পাঠ করে করে শোনান এবং বোহ্যিক ও অভ্যন্তরীণ পঙ্কিলতা থেকে) তাদেরকে পরিচ্ছন্ন করতে থাকেন। আর তাদেরকে (আল্লাহ্র) কিতাব ও জ্ঞানের কথা বাতলাতে থাকেন। কন্তৃত বিশ্বাসের দিক দিয়ে এরা (তার আবির্ভাবের) পূর্ব থেকে পরিষ্কার ভ্রান্তি (অর্থাং) শিরক ও কুফরের ধ্যে (লিপ্ত) ছিল। আর (ওহুদের ময়দানে) যখন তোমরা এমনভাবে হেরে গেলে, যার ঘিগুণ জিতে গিয়েছিলে (বদরের ময়দানে । কারণ, ওহুদে সন্তরজন মুসলমান শহীদ হন আর বদরে ত্বারা সত্তরজন কাফিরকে হত্যা করেন এবং সত্তরজনকে বন্দী করে নিয়ে আসেন)। তাহলে এমন ক্ষেত্রেণকি তোমরা (প্রতিবাদ হিসাবে না হোক বিশ্বয় প্রকাশছলে) এ কথা বলে থাক যে, (মুসলমান হওয়া সত্তেও) এই (পরাজয়) কোন্‌ দিক থেকে হলো (অর্থাৎ কেন হলো) ? আপনি বলে দিন, এই পরাজয় তোমাদেরই পক্ষ থেকে হয়েছে। (তোমরা যদি মহানবী [সা]-এর মতের বিরদ্ধাচরণ না করতে, তাহলে পরাজয়.বরণ করতে না। কারণ , হুষূরের পূর্ণ আনুগত্যের শর্তে বিজয়ের ওয়াদা দেওয়া হয়েছিল)। নিশ্চয়ই আলাহ্‌ তাআলা যাবতীয় বিষয়ে ক্ষমতাবান। যখন তোমরা আনুগত্য প্রদর্শন করেছ, তখন তিনি তোমাদেরকে নিজ ক্ষমতায় বিজন্ম দান করেছেন। আবার যখন তোমরা ধিরুদ্ধাচরণ করেছ, তখন তিনি স্বীয় ক্ষমতায় তোমাদেরকে. পরাজয় দান করেছেন আর যেদিন (মুসলমান ও কাফিরদের) দুটি (সৈন্য) দল পারস্পরিক (যুদ্ধের, উদ্দেশ্যে সম্মুখীন হয়েছিল সেদিন) তোমাদের উপর যে বিপদ এসে পড়েছিল, তা আল্লাহ্‌র হুকুমেই হয়েছিল৷ (এতে বহু হিকমত নিহিত ছিল, যা উপরেও উল্লিখিত হয়েছে)। আর (সে সমস্ত হিকমতের মধ্যে একটি হলো) যাতে মুসলমানদেরও আল্লাহ্‌ দেখে .নেন। (কারণ, বিপদের সময়ই স্বার্থপরতা প্রকাশ পায়। যেমন, উপরে উল্লিখিত হয়েছে)। এবং সেসর লোককেও যাতে দেখে নেন, যারা প্রতারণামূলক আচরণ করেছে)। আর (যুদ্ধের প্রান্তে যখন হয়েছে)'তাদেরকে বলা হয় যে, (যুদ্ধের ময়দানে) চলে এস (তারপর সাহস হলে) আল্লাহ্‌র পথে লড়াই কর কিংবা (সাহস না হলে) শক্রকে প্রতিহত কর। (কারণ, ভিড় বেশি দেখে তাদের উপর কিছু প্রভাব পড়বে এবং এভাবে হয়তো সরেও পড়তে পারে)। তারা বলল, আমরা যদি নিয়মানুগ লড়াই দেখতাম, তবে. তোমাদের সাথে. অবশ্যই এসে শামিল হয়ে যেতাম । (কিন্তু এটা কি কোন লড়াই হলো যে, তারা তোমাদের তুলনায় তিন-চার গুণ বেশি ! তদুপরি তাদের কাছে যুদ্ধের উপকরণও রয়েছে বহুগুণ বেশি । কাজেই এমতাবস্থায় লড়াই করা আত্মহত্যারই নামান্তর । একে লড়াই বলা যায় না। এরই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন,) এই মুনাফিকরা (যখন এহেন বিশুষ্ক উত্তর দিয়েছিল,) সেদিন. (প্রকাশ্যত তারা কুফরের নিকটবর্তা হয়ে পড়ে সে অবস্থার তুলনায় যে), তারা (প্রথমে বাহ্যত) ঈমানের কিছুটা নিকটবর্তাঁ ছিল। (কারণ, পূর্বে যদিও তারা বিশ্বাসের দিক দিয়ে মু'মিন' ছিলনা, কিনতু মুসলমানের সামনে তাদের সমর্থনসূচক কথাবার্তা বলতে থাকত। কিন্তু সেদিন. এমনিভাবে চোখ উল্টে গেল যে, তাদের মুখ থেকে প্রকাশ্য বিরোধিতার কথা বেরিয়ে পড়ল। সুতরাং প্রথমে ঈমানের সাথে যে বাহ্যিক নৈকট্য ছিল, তা কুফরীর নৈকট্যে পরিণত হয়ে গেল । আর এই নৈকট্য পূর্ববর্তী নৈকট্য অপেক্ষা বেশি এজন্য যে, তাদের তখনকার সমর্থনসূচক কথাবার্তাগুলো //4.1091019021-0017

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।