২০২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড পঞ্চম আয়াতে স্বয়ং হুযূরে আকরাম (সা)-এর অস্তিত্বকে মহা নিয়ামত এবং তার আবির্ভাবকে মানব জাতির জন্য মহা অনুগ্রহ বলে প্রতিপন্ন করা হয়েছে৷ যেহেতু এই পরাজয়ের জন্য মুমিনদের মনে অত্যন্ত কঠিন গ্রানি বিদ্যমান ছিল যে, মুসলমান হওয়া সত্বেও এহেন বিপদ. কেন এবং কোথা থেকে এল ৷ এরই ভিত্তিতে সাহাবায়ে- কিরামের মনে বিল্ময় ও আক্ষেপ হচ্ছিল। তদুপরি মুনাফিকরা বলে বেড়াচ্ছিল যে, এরা যদি বাড়িতে বসে থাকত, তাহলে তাদেরকে মরতে হতো না। এরা তাদের শাহাদাতকে দুর্ভাগ্য ও বঞ্চনা বলে সাব্যস্ত করছিল । রাজেই ষ্ঠ, সপ্তম ও অষ্টম আয়াতে অন্য আরেক শিরোনামে এই সাময়িক বিপদ ও কষ্টের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে মুনাফিকদের উক্তি খণ্ডন করা হয়েছে। মবম আয়াতে তাদের সেই ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন করা হয়েছে যে, “বাড়িতে বসে থাকাই মৃত্যু থেকে অব্যাহতি লাভের উপায় ।' আর দশম, একাদশ ও দ্বাদশতম আয়াতে যারা শহীদ হয়েছেন, তাদের মহান সাফল্য ও নিত্য জীবন লাভ এবং চিরস্থায়ী নিয়ামতসমূহের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ যদি মহান পরওয়ারদেগার তোমাদের সহায় থাকেন, তাহলে কেউ তোমাদের সাথে জিততে পারে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তখন তার উপরে এমন. কে আছে, যে তোমাদের সাহায্য করবে (এবং তোমাদেরকে জয়ী করে দেবে) ? আর যারা ঈমানদার তাদের পক্ষে শুধু আল্লাহ্ তা'আলার উপরই ভরসা করা উচিত। আর নবীর পক্ষে শোভন নয় যে, তিনি (নাউযুবিল্লাহ) খেয়ানত করবেন। অথচ (যে লোক খেয়ানতকারী কিয়ামতেও তার লাঞ্কনা-গঞ্জনা হবে । কারণ,) যে লোক খেয়ানত করবে, সে তার খেয়ানতকৃত বস্তু কিয়ামতের দিন হহোশরের ময়দানে) উপস্থিত করবে (যাতে সমগ্র সৃষ্টি অবহিত হতে পারে এবং সবার সামনে যাতে তার লাঙ্কনা-গঞ্জনা হতে পারে)। অতঃপর (কিয়ামত অনুষ্ঠানের পরে) এই খেয়ানতকারীদের প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের বদলা (দোযখের মাঝে) পাবে। আর (তাদের) উপর একটুও অন্যায় করা হবে না। (অপরাধের অতিরিক্ত শাস্তি দেওয়া হবে না। যা হোক, খেয়ানতকারী তো গযব ও জাহান্নামের যোগ্য হলোই আর আম্বিয়া আলায়হিমুস্সালাম আল্লাহ্র সন্তুষ্টি কামনার কারণে কিয়ামতের দিন অত্যন্ত মর্াদাসম্পন্ন হবেন । কাজেই এ দুটি বিষয়ে একব্রিত হতে পারে না-যেমন, বলা হয়েছে)। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির অনুগত (যেমন, নবী) সেকি এ লোকের অনুরূপ হয়ে যাবে, যে লোক আল্লাহ্র গযবের অধিকারী হবে এবং যার ঠিকানা হবে দোযখ ? (যেমন, খেয়ানতকারী,) আর তা হলো নিকৃষ্টতম অবস্থান । (কম্থিনকালেও এতদুভয় সমান হবে না । বরং) আলোচ্য ন্যোয় ও সত্যানুগামী এবং যারা গযবের যোগ্য) ব্যক্তিবর্গ মর্যাদার দিক দিয়ে আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে হবে ভিন্ন। (যারা সত্যানুগ তারা আন্মাহ্র প্রিয় ও জান্নাতী আর যারা ধিক্কৃত তারা দোযখের যোগ্য)। সাথেই যথার্থ ব্যবহার করবেন)। প্রকৃতপক্ষে আল্লাহ্ তা'আলা মুসলমানদের প্রতি (বড়ই) //4.109119021-0017
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।