সূরা আলে-ইমরান ২০১ করে। (১৬৪) আল্লাহু ঈমানদারদের উপর অনুণ্বহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তার আয়াসমূহ পাঠ করেন। তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথন্রষ্ট। (১৬৫) যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌছাল, অথচ তোমরা তার পূর্বেই ছিগুণ কষ্টে পৌছে গিয়েছ, তখন কি. তোমরা বলবে, এটা কোথা থেকে এল ? তাহলে বলে দাও, এ কষ্ট তোমাদের উপর পৌছেছে তোমাদেরই পক্ষ থেকে । নিশ্চয়ই আল্লাহ্ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশালী । (১৬৬) আর যেদিন দু দল সৈন্যের মুকাবিলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহ্র ছুকুমেই হয়েছে এবং তা এ জন্য যে, যাতে ঈমানদারদের জানা যায় (১৬৭) এবং তাদেরকে যাতে জানা যায়, যারা মুনাফিক ছিল । আর তাদেরকে বলা হলো, “এসো আল্লাহ্র রাছে লড়াই কর কিংবা শত্রদেরকে প্রতিহত কর।” তারা বলেছিল-_-“আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম ।” সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল । যা তাদের অন্তরে নেই, তারা নিজের মুখে সে কথাই বলে। বন্তুত আল্লাহ্ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে । (১৬৮) তারা হলো সেই সব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত, তবে তারা নিহত হতো না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। (১৬৯) আর যারা আল্লাহ্র রাহে নিহত হয়, তাদের তুমি কখনো মৃত মনে করো না । বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপাণ্ড। (১৭০) আল্লাহ্ নিজের অনুথহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদ্যাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয়-ভীতিও নেই এবং কোন চিন্তা-ভাবনাও নেই । (১৭১) আল্লাহ্র নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, আল্লাহ্ ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না। যোগসূত্র 8 ওহুদের ঘটনায় সাময়িক পরাজয় এবং মুসলমানদের পেরেশানির কারণে সাহাবায়ে-কিরামের সান্ত্বনার জন্য হুযূরে আকরাম (সা)-কে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে রাসূলে করীম (সা)-এর অসন্তুষ্টির আশংকা দূর হয়েছিল সত্য কিন্তু তাদের মনে এ পরাজয়ের জন্য বড় গ্রানি বিদ্যমান ছিল,। সে জন্য আলোচ্য বারটি আয়াতের প্রথমটিতে তাদের পরাজয়ের গ্লানি মন থেকে মুছে দেওয়া হয়েছে। তদুপরি বদরের দিনে একটি চাদর হারিয়ে গিয়েছিল। তাতে কোন কোন বশ্বল্পজ্ঞান মুনাফিক) 'লোক বলল, হয়তো তা রাসূলে করীম (সা) নিয়ে নিয়েছেন । আর এ বিষয়টি প্রকৃতপক্ষে কিংবা বাহ্যিক দৃষ্টিতে ছিল আমানতের খেম়্ানত। এতে নবী ছিলেন পবিত্র। কাজেই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আয়াতে হযরত রাসূলে মকবুল (সা)-এর মহত গুণ ও বৈশিষ্ট্য, আমানতদারী এবং সেই ধারণার ভ্রান্ততা বর্ণনা করে মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__২৬ ///.091019021-0017
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।