তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড অর্থাৎ তোমাদের উপর যখন রিপুর আনুগত্য প্রবল-হয়ে পড়বে, যাতে করে ভালমন্দ ও কল্যাণ-অকল্যাণকে উপেক্ষা করে শুধু রমণীদের মনোরঞ্জনের উদ্দেশ্যে নিজেদের বিষয়াদি তাদের হাতে অর্পণ করবে, তখন সে সময়ের জীবন অপেক্ষা তোমাদের জন্য মৃত্যুই উত্তম হবে.। অবশ্য পরামর্শ করতে গিয়ে স্ত্রীলোকদের মতামত নেওয়াতে কোন বাধা নেই। রাসূলে করীম (সা) এবং সাহাবায়ে কিরামের আচার-আচরণের দ্বারা প্রমাণিত রয়েছে এবং সূরা বাকারার যে আয়াত ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে তাতে বলা হয়েছে £ (4 ১* ০০ ৮০ ০১০৬৩ শিশুর দুধ ছাড়ানোর ব্যাপারটি পিতা-মাতার পারস্পরিক পরাম্শক্রমে সাব্যস্ত হওয়া 'উচিত। এতে বিষয়টি যেহেতু স্ত্রীলোকের সাথে সম্পৃক্ত, সেহেতু বিশেষভাবে স্ত্রীলোকের সাথে পরামর্শ করার বাধ্যতা আরোপ করা হয়েছে। এক স্বা্বীসে মহানবী সো)-এর ইরশাদ রয়েছে £ 4০০84 ৮১৮০০ ৬৯ এ ১০৪৪ ১৪০০০০০৭| |১। ০৯০৬০ ১৮১-7৮ অর্থাৎ “যার কাছ থেকে পরামর্শ নেওয়া হয় সে হলো আমানতদার। কাজেই সে নিজের জন্য যা পছন্দ করবে, অন্যকেও সে কাজেরই পরামর্শ দেওয়া তার পক্ষে ওয়াজিব। এর ব্যতিক্রম করা আমানতে খেয়ানত করার শামিল । এ হাদীসটি “মু'জামে-আওসাত' গ্রন্থে হযরত আলী (রা) থেকে রেওয়ায়েত করা হয়েছে। (মাযহারী) অবশ্য একথা হৃদয়ঙ্গম করে নেওয়া আবশ্যক যে, পরামর্শ শুধু সে সমস্ত ব্যাপারেই সুন্নত, যেগুলোর ব্যাপারে কোরআন ও হাদীসের কোন সুস্পষ্ট নির্দেশ মেই। পক্ষান্তরে যেসব ব্যাপারে পরিষ্কার শরীয়তী হুকুম রয়েছে তাতৈ কোন পরামর্শের আদৌ প্রয়োজন নেই। বরং এসব ব্যাপারে পরামর্শ করা জায়েষই নয় ৷ উদাহরণত কোন লোক যদি নামায পড়বে 'কি পড়বে না, যীকাত”দেবে-কি দেবে না, হজ্জ করবে কি করবে নাঁ__ এসব ব্যাপারে পরামর্শ করতে চায়, তবে তা জায়েয নয়। এগুলো পরামর্শের বিষয়ই নয়। শরীয়ত অনুযায়ী এগুলো একাস্ত ও অলংঘনীয় ফরয | তবে হজ্জে এ বছরই যাবে কি পরবর্তী বছর যাবে, কিংবা পানির জাহাজে রুবে যাবে, না উড়োজাহাজে যাবে অথবা অন্য কোন পথে যাবে_-এসব বিষয়ে পরামর্শ করা মেতে পারেন : তেমনিভাবে যাকাতের ব্যাপারে এমন পরামর্শ নেওয়া যেতে পারে যে, তা কোথায়, কোন্‌ কোন্‌ লোকের জন্য ব্যয় করবে । কারণ, এসব ব্যার্ধারই শরীয়তের দৃষ্টিতে এঁচ্ছিক। : এক হাদীসে স্বয়ং রাসূলে করীম (সা) এ বিষয়টির বিশ্লেষণ করেছেন। হযরত আলী (রা) ইরশাদ করেছেন যে, আমি হুযুরে আকরাম (সা)-এর সমীপে নিবেদন করলাম __আপনার পরে (তিরোধানের পরে) যদি আমাদের সামনে এমন কোন ব্যাপার উপস্থিত হয়, যার প্রকৃষ্ট কোন নির্দেশ কোরআনে অবতীর্ণ হয়নি এবং আপনার কাছ থেকেও সে ব্যাপারে কোন বক্তব্য আমরা শুনিনি, তখন আমরা কি করবো £ মহানবী (সা) ইরশাদ করলেন, “এমন কাজের ব্যাপারে নিজেদের মধ্যকার বিজ্ঞ, চিন্তাশীল ও আবিদ লোকদেরকে সমবেত করবে এবং তাদের পরামর্শে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ; কারও একক মতে কোন সিদ্ধান্ত নেবে না।” তু, এ পা ///.091019021-0017

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।