১৮৮ তফসীরে মা“আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড ও মহানুভবতা কেমন করে লাভ করতে পারতো)। কাজেই (আপনি যখন আচরর্েের বেলায় এমন কোমলতা অবলম্বন করেছেন, তখন তাদের দ্বারা আপনার নির্দেশ পালনের ব্যাপারে যে ক্রটি হয়ে গেছে, সেজন্য অন্তর থেকেও) তাদেরকে ক্ষমা করে দিন। (আর আল্লাহ্ তা'আলার নির্দেশ পালনে তাদের যে ক্রটি হয়েছে, সে জন্য) আপনি তাদের তরফ থেকে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করুন। (যদিও আল্লাহ্ তা“আলা ইতিপূর্বেই তাদের প্রতি ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আপনার দোয্মা করা তাদের পক্ষে অধিকতর উপকারী ও ফলপ্রদ হবে এবং তাদের মনন্তুষ্টির কারণ হবে)। আর বিশেষ বিষয়ে (যথারীতি) তাদের' পরামর্শ গ্রহণ করতে থাকুন (যাতে এই বিশেষ রহমতের দৌলতে তাদের মন থেকে দুঃখ-কষ্ত ধুয়ে যায়)। অতঃপর (পরামর্শ গ্রহণ করার পর) আপনি যখন (কোন একদিকে) মতামত সাব্যস্ত করে ফেলবেন (তা তাদের পরামর্শ অনুযায়ী হোক কিংবা পরিপন্থী হোক), তখন আল্লাহ্ তা'আলার উপর ভরসা (করে সে কাজ) করে ফেলুন। নিঃসন্দেহে আল্লাহ্ তা“আলা তার উপন্র ভরসাকারীদের ভালবাসেন। মুর্শিদ ও অভিভাবকদের কয়েকটি গুণ £ যে সাহাবায়ে কিরাম (রা)-ছুষযুর আকরাম (সা)-এর প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন এবং যারা তাকে নিজেদের জানমাল অপেক্ষা অধিক প্রিয় জ্ঞান করতেন, তাঁর হুকুমের বিরুদ্ধে যখন তাদের দ্বারা একটি পদস্থলন ঘটে যায়, তখন একদিকে নিজেদের পদস্থলন ও বিরদ্ধাচরণের ব্যাপারে অবহিত হওয়ার পর তাদের অনুতাপ সীমীহীনভাবে বেড়ে যাওয়ার আশংকা ছিল, যা তাদের মন-মস্তিষ্ককে সম্পূর্ণভাবে অকেজো করে দিতে পারতো কিংবা তাদেরকে আল্লাহ্ তা'আলার রহমত থেকে নিরাশ করে তুলতে পারতো । এরই প্রতিকারে পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে 815 (2 75:.-4 এই পদশথলনের শাস্তি দুনিয়াতেই দেয়া হয়ে গেছে ; আখিরাতের পাতা পরিষ্কার । অপরদিকে এই ক্রটি ও পদস্বলনের ফলে রাসূলে করীম (সা) আহত হয়ে পড়েন এবং দৈহিক কষ্টও হয়। আত্মিক কষ্ট তো পূর্ব থেকেই উপস্থিত ছিল। কাজেই দৈহিক ও আত্মিক কষ্টের কারণে সাহাবীদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়ে যাওয়ারও আশংকা বিদ্যমান ছিল, যা তাদের হেদায়েত ও দীক্ষার পথে অন্তরায় হতে পারত । সেজন্য মহানবী (সা)-কে এই শিক্ষা দেওয়া হয়েছে যে, আপনি তাদের পদশ্থলন ও ক্রটি-বিচ্যুতিসমূহ ক্ষমা করে দিন এবং ভবিষ্যতের জন্যও তাদের সাথে সদয় ব্যবহার করতে থাকুন । এ বিষয়টিকে আল্লাহ্ রাব্বুল আলামীন এক বিস্ময়কর বর্ণনাভঙ্গির মাধ্যমে বিবৃত করেছেন, যাতে প্রসঙ্গক্রমে কয়েকটি অতি গুরুত্ৃপূর্ণ বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে । এক. হুযূর আকরাম (সা)-কে এসব বিষ্বয়ের নির্দেশ এমন ভঙ্গিতে দেওয়া হয়েছে, যাতে তার প্রশংসা, গুণ ও বৈশিষ্ট্যের বিকাশও ঘটে যে, এসব গুণ ও বৈশিষ্ট্য পূর্ব থেকেই আপনার মাঝে বিদ্যমান ছিল। //4.109119021-0017
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।