১৮৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড যা হোক, এই সমুদয় আয়াতে একান্ত পরিষ্কারভাবে সামনে এসে গেছে যে, আল্লাহ্ তা'আলার দরবারে স্বীয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর সঙ্গী-সাথীগণকে নৈকট্যের এমন এক মর্যাদা দেওয়া হয়েছে, যাতে এহেন বিরাট অপরাধ এবং পদশ্বলনসমূহ সত্তেও তাদের সাথে শুধু ক্ষমাসুন্দর আচরণই নয়, বরং দয়া ও করুণাও প্রদর্শন করা হয়। এ তো গেল আল্লাহ্ তা“আলার এবং কোরআনের বর্ণনা । হাতেব ইবনে আবী বালতা“আ (রা)-এর এমনি ধরনের একটি বিষয় হুযূরে আকরাম (সা)-এর সামনে উপস্থাপিত হয় । তিনি মক্কার মুশরিকগণকে মদীনার মুসলমানদের গতিবিধি সম্পর্কে একটি চিঠি লিখেছিলেন । হুযুরে আকরাম (সা) যখন ওহীযোগে এর সন্ধান জানতে পারেন এবং সে পত্রখানা ধরা পড়ে, তখন সাহাবায়ে কিরামের মধ্যে কঠিন অসন্তোষ বিরাজ করতে থাকে । হযরত ফারূকে আযম নিবেদন করলেন, আমাকে অসুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান নিয়ে নেব । কিন্তু রাসূলে করীম (সা). জানতেন যে, তিনি প্রকৃতপক্ষে মুনাফিক নন, নিষ্ঠাবান মু'মিন । অবশ্য এ ভুলটি তাঁর দ্বারা হয়ে গেছে। কাজেই তিনি হাতেবকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে, ইনি আহলে বদরের একজন। আর আল্লাহ্ হয়তো সে সমস্তের ব্যাপারেই ক্ষমা ও.মাগফিরাতের নির্দেশ জারি করে দিয়েছেন। এ রেওয়ায়েতটি হাদীষের সমস্ত নির্ভরযোগ্য কিতাবে বিদ্যমান । সাহাবায়ে কিরামের ব্যাপারে একটি শিক্ষা ঃ$ এখান থেকেই আহলে সুন্নত ওয়াল জামা'আতের সেই আকীদা ও বিশ্বাসের সমর্থন হয় যে, যদিও সাহাবায়ে কিরাম. (রা) সম্পূর্ণভাবে নিষ্পাপ নন, তাদের দ্বারা বড় কোন পাপ সংঘটিত হয়ে যাওয়া সম্ভব এবং হয়েছেও ; কিন্তু তা সত্ত্বেও উম্মতের জন্য তাদের কোন দোষচর্চা কিংবা দোষ আরোপ করা জায়েয নয় । আল্লাহ্ ও তার রাসূল (সা)-ই যখন তাদের এত বড় পদন্থলন ও অপরাধ মার্জনা করে তাদের প্রতি দয়া ও করম্পাপূর্ণ ব্যবহার করেছেন এবং তাদেরকে “রাযিয়াল্লাহু আন্হুম ওয়া রাযু আনহু'-এর মর্যাদায় ভূষিত করেছেন, তখন তাঁদেরকে কোন প্রকার অঙ্গালীন উক্তিতে স্মরণ করার কোন অধিকার অপর কারো কেমন করে থাকতে পারে ? সে জন্যই এক সময় কোন এক' সাহাবী যখন হযরত উসমান (রা) ও অন্য কয়েকজন সাহাবী সম্পর্কে ওহুদ যুদ্ধের এই ঘটনার আলোচনাক্রমে হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর সামনে এই মর্মে মন্তব্য করলেন যে, এঁরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন, তখন হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) বললেন, আল্লাহ্ নিজে যে বিষয়ের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, সে বিষয়ে সমালোচনা-করার কোন অধিকার কারো নেই ৷ (সহীহ বুখারী) কাজেই আহলে সুন্নত ওয়াল জামা'আতের সমস্ত আকায়েদ গ্রন্থ এ ব্যাপারে একমত যে, সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের প্রতি কটুক্তি থেকে 'বিরত থাকা ওয়াজিব । “আকায়েদে-নসফিয়্যাহ্' এন্থে বলা হয়েছে ঃ ১৯৯০ 21 44০41 ১৪৪ ০০ ৪৪৪৩ অর্থাৎ অশালীনভাবে সাহাবীগণকে ম্মরণ না করা ওয়াজিব । শরহে মুসামেরাহ ইবনে হুমামে উল্লেখ রয়েছে ঃ //4.10910190781-0017
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।