তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড ০05 ১ হও ১9 0 ০৬০ এ ০৯০ ৩। অর্থাৎ আল্লাহ্র কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের অনুরূপ । আল্লাহ্‌ সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে। এসব আয়াত এবং এই প্রকার অন্যান্য আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে, ঈসা (আ) আল্লাহ্‌ তা'আলার মনোনীত বান্দা এবং তীর সৃষ্ট । অতএব “তিনি উপাস্য", 'তিনি আল্লাহ্র পুত্র- খৃষ্টানদের এসব দাবি সম্পূর্ণ বানোয়াট । এখন যদি কেউ এসব সুস্পষ্ট প্রমাণ থেকে চোখ বন্ধ করে শুধু “আল্লাহ্‌র বাক্য' এবং “আল্লাহ্র আত্মা" ইত্যাদি অস্পষ্ট আয়াত সম্বল করে হঠকারিতা শুরু করে দেয় এবং এগুলোর এমন অর্থ নেয়, যা সুস্পষ্ট আয়াত ও পরম্পরাগত বর্ণনার বিপরীত, তবে একে তার বক্রতা ও হঠকারিতা ছাড়া আর কি বলা যায় ? কারণ অস্পষ্ট আয়াতসমূহের নির্ভুল উদ্দেশ্য একমাত্র আল্লাহ্‌ তা'আলাই জানেন। তিনিই কৃপা ও অনুহবশত যাকে যতটুকু ইচ্ছা জানিয়ে দেন। সুতরাং এমন অস্পষ্ট আয়াত থেকে কষ্ট-কল্পনার আশ্রয় নিয়ে স্বমতের অনুকূলে কোন অর্থ বের যা | 68৯ ০5 ১১৮ ৮48 আয়াতে আল্লাহ্‌ তা“আলা বর্ণনা করেন যে, যারা সুস্থ-স্কভাবসম্পন্ন তারা অস্পষ্ট আয়াত নিয়ে বেশি তথ্যানুসন্ধান ও ঘাটাঘাটি করে না, বরং তারা সংক্ষেপে বিশ্বাস স্থাপন করে যে, এ আয়াতটিও আল্লাহ্‌র সত্য কালাম । তবে তিনি কোন বিশেষ হিকমতের কারণে এর অর্থ সম্পর্কে আমাদের অবহিত করেন নি। প্রকৃতপক্ষে এ পন্থাই বিপদমুক্ত ও সতর্কতাযুক্ত। এর বিপরীতে কিছুসংখ্যক লোক এমনও আছে, যাদের অন্তর বক্রতাসম্পন্ন ৷ তারা সুস্পষ্ট আয়াত থেকে চক্ষু বন্ধ করে অস্পষ্ট আয়াত নিয়ে ঘাটাঘাটিতে লিপ্ত থাকে এবং তা থেকে নিজ মতলবের অনুকূলে অর্থ বের করে মানুষকে বিস্রান্ত করার প্রয়াস পায়। এরূপ লোকদের সম্পর্কে কোরআন ও হাদীসে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। হযরত আয়েশা (রো) বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ অস্পষ্ট আয়াতসমূহের তথ্যানুসন্ধানে লিপ্ত ব্যক্তিকে দেখলে তার কাছ থেকে দূরে সরে থাকবে । কারণ, আল্লাহ্‌ তা'আলা কোরআনে এদের কথাই উল্লেখ করেছেন ।__(বৃখারী, ২য় খণ্ড) অপর এক হাদীসে বলেন £ আমি উম্মতের ব্যাপারে তিনটি বিষয়ে শংকিত । প্রথম, অধিক অর্থপ্রাপ্তির ফলে তারা পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও খুনাখুনিতে লিপু হয়ে পড়বে । দ্বিতীয়, আল্লাহ্‌র গ্রন্থ উদ্ঘাটিত হয়ে যাবে । (অর্থাৎ অনুবাদের মাধ্যমে প্রত্যেক সাধারণ ও মূর্থ ব্যক্তিও কোরআন বোঝার দাবিদার হয়ে যাবে)। এতে যেসব বিষয় বোঝার যোগ্য নয় অর্থাৎ অস্পষ্ট আয়াত, মানুষ সে সবের অর্থ উদ্ঘাটনে সচেষ্ট হবে। অথচ আল্লাহ্‌ ব্যতীত এগুলোর সঠিক অর্থ কেউ জানে না । তৃতীয়, মুসলমানগণ জ্ঞানে-বিজ্ঞানে ত্রিত উন্নতি লাভ করার পর পুনরায় তার অবনতি ঘটবে । অর্থাৎ জ্ঞানার্জনের স্পৃহা ও জ্ঞান বাড়াবার চেষ্টা পরিত্যক্ত হবে। ফলে ইল্ম ধীরে ধীরে ক্ষয় পাবে। (ইবনে কাসীর) //4.1091019021-0017

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।