তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড (৭) তিনিই আপনার প্রতি কিতাব নাধিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক । সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্ধ্যকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ্‌ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলে £ আমরা এর প্রতি ঈমান এনেছি। এ সবই আমাদের পালনকর্তা পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে । আর বোধশক্তিসম্পন্েরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। যোগসূত্র ৪ পূর্ববর্তী চার আয়াতে তওহীদ প্রমাণ করা হয়েছিল। এ আয়াতে তওহীদের বিপক্ষে কতিপয় আপত্তির উত্তর দেওয়া হয়েছে। বর্ণিত হয়েছে যে, একবার নাজরানের কিছুসংখ্যক খৃষ্টান রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হয়ে দীন সম্পর্কিত আলোচনায় প্রবৃত্ত হয়। তিনি বিস্তারিতভাবে খৃষ্টানদের ত্রিত্ববাদ খপ্তন করে আল্লাহ্‌র একত্বাদ প্রমাণ করেন। তিনি স্বীয় দাবির সমর্থনে আল্লাহ্‌ চিরঞ্জীব, আল্লাহ্‌ পরিপূর্ণ শক্তিধর, আল্লাহ্‌ সর্বজ্ঞানী ইত্যাদি শুণবাচক বাক্য উপস্থাপন করেন। খৃষ্টানরা এসব বাক্যের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়। এতাবে একত্বাদ প্রমাণিত হয়ে গেলে ব্রিতৃবাদের অসারতাও প্রমাণিত হয়ে যায়। এরপর বৃষ্টানরা কোরআনে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে মন্তব্য করে বলে যে, কোরআনে হযরত ঈসা (আ)-কে “বরহুল্লাহ্‌* (আল্লাহ্‌র আত্মা) এবং “কালেমাতুল্লাহ্‌' (আল্লাহ্‌র বাক্য) বলা হয়েছে। এতে বোঝা যায় যে, ইবাদতের যোগ্য হওয়ার ব্যাপারে তিনি আল্লাহ্‌র অংশীদার ৷ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা খুল্টানদের এসব মন্তব্যের মূলোৎপাটন করেছেন। এ আয়াতে বলা হয়েছে যে, কোরআনের এসব বাক্য “মুতাশাবিহাত' অর্থাৎ রূপক । এসব বাক্যের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এগুলো আল্লাহ্‌ তা“আলা ও তার রাসূল (সা)-এর মধ্যকার একটা গোপন রহস্য । এগুলোর প্রকৃত অর্থ সম্পর্কে সর্বসাধারণ অবগত হতে পারে না, বরং এসব শব্দের তথ্যানুসন্ধানে প্রবৃত্ত হওয়া সর্বসাধারণের বৈধ নয় । এগুলো সম্পর্কে এরূপ বিশ্বাস স্থাপন করা জরুরী যে, এসব বাক্য দ্বারা আল্লাহ্‌ তাআলার যা উদ্দেশ্য, তা সত্য। এর অতিরিক্ত ঘাটাঘাটি করার অনুমতি নেই ।.. তফসীরের সার-সংক্ষেপ তিনি (আল্লাহ) এমন, যিনি আপনার প্রতি কিতাব নািল করেছেন । এর এক অংশ এমন সব আয়াত, যা উদ্দেশ্যের অস্পষ্টতা থেকে মুক্ত (অর্থাৎ এসব আয়াতের অর্থ সুস্পষ্ট)। এ আয়াতগুলো . (এ) গ্রন্থের (কোরআনের) আসল ভিত্তি। (অর্থাৎ এসব আয়াত দ্বারা অস্পষ্ট আয়াতের মর্ম সুস্পষ্ট করা হয়।) অপর অংশ এমন সব আয়াত, যেগুলোর উদ্দেশ্য অস্পষ্ট ৷ (অর্থাৎ এসব আয়াতের অর্থ অস্পষ্ট _তা সংক্ষিপ্ত হওয়ার কারণেই হোক অথবা সুস্পক্ট আয়াতের সাথে সামঞ্জস্যহীন হওয়ার কারণেই হোক ।) অতএব, যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা এ অংশের পেছনে পড়ে, যার উদ্দেশ্য অস্পষ্ট (দীনের ব্যাপারে), গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং এর (অস্পষ্ট আয়াতে ভ্রান্ত) অর্থ অন্বেষণের দুরভিসন্ধিতে (যাতে স্বীয় ভ্রান্ত ///.1091019021-0017

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।