তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ ছ্িতীয় খণ্ড নিয়ে এসেছে, তা সবই এ অভিযানে ব্যয় করা হোক-যাতে আমরা মুহাম্মদ (সা) ও তার সঙ্গীদের কাছ থেকে নিহত ব্যক্তিদের প্রতিশোধ গ্রহণ করতে পারি । এ আবেদমে সবাই যোগও দিল । সেমতে তৃতীয় হিজরীতে কুরায়শদের সাথে অন্যান্য আরব পোত্রও মদীনা আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো-। এমনকি; স্ত্রীলোকেরাও পুরুষদের সাথে যোগদান করলো যাতে প্রয়োজনবোধে পুরুষদের উৎসাহিত করে পশ্চাদপসরণে বাধা দিতে পারে । তিন হাজার যোদ্ধার বিরাট বাহিনী অন্বরেশস্্রে সুসজ্জিত হয়ে যখন মদীনা থেকে তিন-চার মাইল দূরে ওহুদ পাহাড়ের সন্নিকটে শিবির স্থাপন করলো, তখন রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবীগণের সাথে পরামর্শ করলেন । তীর ব্যক্তিগত মত ছিল মদীনীর ভেতরে থেকেই সহজে ও সাফল্যের সাথে শত্রশক্তিকে প্রতিহত করা । তখন মুনাফিক সরদার 'আবদুল্লাহ্‌ ইবনে উবাই বাহ্যত মুসলমানদের অন্ততর্ত। এব্যাপারে প্রথমবারের মত তার কাছেও পরামর্শ চাওয়া হলো । তার অভিমতও হুযুর (সা)-এর অভিমতের অনুরূপ ছিল। কিন্তু কিছু সংখ্যক উৎসাহী তরুণ 'সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নি এবং শাহাদতের আগ্রহে পাগলপারা ছিলেন জেদ ধরলেন যে, শহরের বাইরে গিয়েই শক্র-সৈন্যের মোকাবিলা করা উচিত। নতুবা শক্ররা আমাদের দুর্বল ও কাপুরুষ বলে মনে করতে গারে। সংখ্যাগরিষ্ঠের অভিমতে এ প্রস্তাবটিই গৃহীত হলো। ' ইতিমধ্যে রাসূলুল্লাহ সা) গৃহের অভ্যন্তরে চলে গেলেন এবং লৌহবর্ম পরিধান করে বের হয়ে এলেন। এতে কেউ কেউ মনে করলেন যে, আমরা রাসূলুল্লাহ্‌ সো)-কে তার ইচ্ছার বিরুদ্ধে মদীনার বহিরে যুদ্ধ করতে বাধ্য করেছি। এটা ঠিক হয়নি। তারা নিবেদন করলেন £ ইয়া রাসূলাল্লাহ! আপনার ইচ্ছা না হলে এখানেই অবস্থান করুন। তিনি বললেন ঃ একবার লৌহ্বর্ম পরিধান করে এবং অস্ত্র ধারণ করার পর যুদ্ধ ব্যতিরেকেই তা আবার খুলে ফেলা পয়গন্থরের জন্য শোভন নয়। এ বাক্যে পয়গম্বর ও সাধারণ মানুষের পার্থক্য ফুটে উঠেছে। অর্থাৎ পয়গন্বর কখনও রবলতা প্রকাশ করতে পারেন না। এতে উন্মতের জন্যও বিরাট শিক্ষা রয়েছে। মহানবী (সা) যখন মদীনা থেকে বের হলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন প্রায় এক হাজার সাহাবী । আবদুল্লাহ্‌ ইবনে উবাই প্রায় তিনশ লোকের একটি দল নিয়ে রাস্তা থেকে এই বলে ফিরে গেল যে, অন্যদের পরামর্শমত যখন কাজ করা হয়েছে, তখন আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমরা অনর্থক নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করতে চাই না। তার সঙ্গীদের মধ্যে অধিকাংশই ছিল মুনাফিক । তবে কিছু সংখ্যক মুসলমানও তাদের প্রতারণায় পড়ে তাদের সঙ্গে ফিরে গেল। অবশেষে হুযূরে আকরাম (সা) সর্বমোট সাতশ সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন । তিনি স্বয়ং সামরিক কায়দায় এমনভাবে সৈন্য স্থাপন করলেন যাতে ওহুদ পাহাড়টি থাকলো পেছনের দিকে । তিনি হযরত মুস'আব ইবনে উমায়র (রা)-এর হাতে পতাকা দান করলেন । হযরত যুবায়র ইবনে আওয়াম (রো)-কে সেনাধ্যক্ষ নিযুক্ত করলেন। হযরত হামযা (রা)-এর হাতে বর্মহীন সৈন্যদের পরিচালনভার অর্পণ করলেন। পশ্চাদৃদিক থেকে আক্রমণের ভয় থাকায় পঞ্চাশজন তীরন্দাজের একটি বাহিনীকে সেদিকে নিযুক্ত করলৈন এবং তাঁদেরকে নির্দেশ দিলেন //4.091019021-0017

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।