তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ 578
📝 Text 📖 PDF

সূরা আলে-ইমরান ১৩ সত্যতা নিরূপণের জন্য যথেষ্ট । কিন্তু পয়গস্বরগণের ব্যক্তিগত বৈশিষ্ট্য, তাদের সততা ও সাধুতার উচ্চতম মাপকাঠির প্রতি দৃষ্টিপাত করলে কারও পক্ষে এরূপ বিশ্বাস করা ছাড়া গত্যন্তর- নেই যে, তাঁদের বাণী যোল আনাই সত্য এবং তাদের দাওয়াতে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জগতেরই মঙ্গল নিহিত । প্রথমদিকের দুই আয়াতে বর্ণিত তওহীদের বিষয়বন্তু সম্পর্কে বিভিন্ন হাদীসে বলা হয়েছে যে, কিছু সংখ্যক খৃষ্টান একবার হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনায় প্রবৃত্ত হয়। তিনি আল্লাহ্‌র নির্দেশে তাদের সামনে তওহীদের দু-একটি প্রমাণ উপস্থিত করলে খৃষ্টানরা নিরুত্তর হয়ে যায় । তৃতীয় ও চতুর্থ আয়াতেও তওহীদের বিষয়বস্তু বিধৃত হয়েছে। পঞ্চম আয়াতে আল্লাহ্‌ তা'আলার সর্বব্যাপী জ্ঞানের বর্ণনা রয়েছে যে, এ জ্ঞান থেকে কোন জাহানের কোন কিছু গোপন নয়। .. ষষ্ঠ আয়াতে আল্লাহ্‌ তা'আলার পরিপূর্ণ শক্তি এবং সর্ববিষয়ে সার্বিক সামর্থ্যের কথা বর্ণনা করা হয়েছে যে, তিনি মানুষকে জননীর উদরে তিনটি অন্ধকার পর্যায়ে কিরূপ নিপুণভাবে গঠন করেছেন। তাদের আকার-আকৃতি ও বর্ণবিন্যাস এমন শিল্পীসুলভ দক্ষতার পরিচয় দিয়েছেন যে, আকৃতি ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একজনের আকার-আকৃতি অন্যজনের সাথে এমন মিল খায়' না যে, স্বতন্ত্র পরিচয় দুরূহ হয়ে পড়ে । এহেন সর্বব্যাপী জ্ঞান ও পরিপূর্ণ শক্তি-সামর্্যের যুক্তিসঙ্গত দাবি এই যে, ইবাদত একমাত্র তারই করতে হবে । তিনি ছাড়া আর কারো জ্ঞান ও শক্তি-সামর্থ্য এরূপ নয়। কাজেই অন্য কেউ ইবাদতের যোগ্য নয় । এভাবে তওহীদ সপ্রমাণ করার জন্য আল্লাহ্‌ তা“আলার প্রধান চারটি “সিফাত' চারটি আয়াতে উল্লিখিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় আয়াতে চিরঞ্জীব ও সবকিছুর নিয়ন্ত্রণকারী হওয়ার সিফাত এবং তৃতীয় থেকে -বষ্ঠ আয়াত পর্যন্ত সর্বব্যাপী জ্ঞান ও সার্বিক শক্তি-সামর্থ্ের সিফাত বর্ণিত হয়েছে । এতে প্রমাণিত হয় যে, এ চারটি গুণেই যে সত্তা গুণাবিত, একমাত্র তিনিই ইবাদতের যোগ্য । বি 1. 09৫5 হবেন রত ৬১৫ বহে তার কে ল্ লি দেয়ে প্পপা , তা টিপা 2ঠতা ৭] 202১6৮০205259356 25525252521 25 [বে ক রিপা! পো 22৮৫ 2588১ ১% ১:৮৭ 9 ভ0াগস 8) //4.09119021-0017

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.