সূরা আলে-ইমরান ১২৯ এবং আল্লাহ্র প্রতি ঈমান আনবে । আর আহলে-কিতাবরা ষদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো । তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী। যোগসূত্র ঃ পূর্ববর্তী আয়াতসমূহে মুসলমানদের বিশ্বাসে অটল থাকতে এবং “সৎ কাজে আদেশ দান ও অসৎ কাজ থেকে বারণ” করার প্রতি বিশেষ যত্বুবান হতে নির্দেশ দেওয়া হয়েছিল। আলোচ্য আয়াতে এ নির্দেশটিকে অধিকতর জোরদার করা হচ্ছে। আল্লাহ্ তা“আলা মুসলিম সম্প্রদায়কে জগতের অন্যান্য সম্প্রদায়ের চাইতে শ্রেষ্ঠ ও উত্তম বলে ঘোষণা করেছেন। এর প্রধান কারণই হচ্ছে তাদের উল্লিখিত গুণ বৈশিষ্ট্য । রঃ তফসীরের সার-সংক্ষেপ [হে মুহাম্মদ (সা)-এর উম্মতগণ!] তোমরাই মানবমগুলীর (হেদায়েতের উপকারের) জন্যে সমুখিত শ্রেষ্ঠতম সম্প্রদায় । (উপকার করাই এ সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব কারণ। এই উপকারের ধরন এই যে,) তোমরা (শরীয়তানুযায়ী অধিক যত্বসহকারে) সৎকাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে । আর (নিজেরাও) আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করবে । (অর্থাৎ বিশ্বাসে অটল থাকবে । এখানে আল্লাহ্র .পক্ষ থেকে বর্ণিত যাবতীয় আকীদা ও আমল “আল্লাহ্র প্রতি বিশ্বাস'-এর অন্ত্ভুক্ত)। যদি আহলে কিতাবগণ (যারা তোমাদের বিরোধিতা করছে, তারা যদি তোমাদের ন্যায়) বিশ্বাস স্থাপন করতো, তবে তাদের জন্য অধিক মঙ্গল হতো। (অর্থাৎ তারাও সত্যপন্থীদের শ্রেষ্ঠতম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যেতো । কিন্তু পরিতাপের বিষয়, তারা সবাই মুসলমান হয়নি, বরং) তাদের কেউ বিশ্বাসী, যোরা রাসূলুল্লাহ্ [সা]-এর প্রতি বিশ্বাস স্থাপন করে ইসলামে দীক্ষিত হয়েছে) এবং অধিকাংশই অবিশ্বাসী (রোসূলুল্লাহ [সা]-এর প্রতি বিশ্বাস স্থাপন করেনি এবং শ্রেষ্ঠতম সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হয়নি)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠত্ব এবং তার কয়েকটি কারণ $ মুসলিম সম্প্রদায়কে "শ্রেষ্ঠতম সম্প্রদায়” বলে ঘোষণা করার কারণসমূহ কোরআন পাক একাধিক আয়াতে বর্ণনা করেছে। এতদসম্পর্কিত প্রধান আয়াত সূরা বাকারায় উল্লিখিত হয়েছে অর্থাৎ £2114 10 ₹ 16, (.:.4 আয়াতটি । সেখানেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ মধ্যপন্থী হওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মধ্যপস্থার পূর্ণ বিবরণ প্রদত্ত হয়েছে। __(মা'আরেফুল কোরআন, ১ম খণ্ড) আলোচ্য আয়াতে মুসলিম সম্প্রদায়ের শ্রেষ্ঠতম সম্প্রদায় হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে, তারা মানব জাতির উপকারার্থেই সমুখিত হয়েছে । আর তাদের প্রধান উপকার এই যে, মানব জাতির আধ্যাত্মিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টাই তাদের দায়িত্ ও কর্তব্য । পূর্ববর্তী সম্প্রদায়সমূহের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে “সৎ কাজে আদেশ দান এবং মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__-১৭ //4.091019021-0017
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।