তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড দেশের অধিবাসী ও বিভিন্ন সময়ে জনুঘহণকারী সব মানুষ একমত। পূর্বাপর এই জনগোষ্ঠীর মধ্যে শত শত, এমন কি হাজার হাজার বছরের ব্যবধান। একজনের উক্তি অন্য জনের কাছে পৌঁছারও কোন উপায় নেই। তা সত্ত্বেও যে-ই আসেন তিনিই যদি পূর্ববর্তীদের মত একই কথা বলেন এৰং সবাই একই কর্ম ও একই বিশ্বাসের অনুসারী হন, তবে এমন বিষয়ের সত্যতা স্বীকার করে নিতে মানব-স্বভাব বাধ্য । উদাহরণত আল্লাহ্‌ তাআলার অস্তিত্ ও তার তওহীদের পরিচিতি সম্পর্কিত তথ্যাদিসহ সর্বপ্রথম হযরত আদম .আলাইহিস্‌ সালাম দুনিয়াতে পদার্পণ করেন। তার ওফাতের পর তীর বংশধরদের মধ্যেও এই তথ্যের চর্চা প্রচলিত ছিল। কিন্তু দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর এবং আদম-সন্তানদের প্রাথমিক কালের আচার-অভ্যাস, সভ্যতা-সহ্্কৃতি প্রভৃতি সর্ববিষয়ে ব্যাপক পরিবর্তন সূচিত হওয়ার পর হযরত নূহ (আ) আগমন করেন। তিনি মানুষকে আল্লাহ্‌ সম্পর্কিত এসব তন্ত্র প্রতিই দাওয়াত দিতে থাকেন, যেসব বিষয়ের প্রতি আদম আলাইহিস্‌ সালাম দাওয়াত দিতেন। অতঃপর সুদীর্ঘকাল অতীতের গর্ভে বিলীন হওয়ার পর ইবরাহীম, ইসমাঈল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুস্‌ সালাম ইরাক ও সিরিয়ায় জন্মগ্রহণ করেন। তারাও. হুবহু একই দাওয়াত নিয়ে কর্মক্ষেত্রে অবতরণ করেন। এরপর মুসা ও হারূন আলাইহিমুস্‌ সালাম এবং তাদের বংশের পয়গন্বরগণ আগমন করেন। তারা সবাই সে একই কলেমায়ে-তওহীদের বাণী প্রচার করেন এবং এ কলেমার প্রতি মানুষজনকে দাওয়াত দিতে থাকেন। এর পরও দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেলে হযরত ঈসা (আ) সেই একই আহ্বান নিয়ে আগমন করেন। সবার শেষে খাতামুল-আন্বিয়া হযরত মুহাম্মদ মুস্তফা (সা) একই তওহীদের দাওয়াত নিয়ে দুনিয়াতে আবির্ভূত হন। মোটকথা, হযরত আদম (আ) থেকে শুরু করে শেষনবী হযরত মুহাম্মদ (সা) পর্যস্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেন এবং সবাই একই বাণী উচ্চারণ করেন। তাদের অধিকাংশেরই পরস্পর দেখা-সাক্ষাৎ পর্যস্ত হয়নি। তাদের আবির্ভাবকালে গ্রন্থ রচনা ও প্রকাশনার আমলও ছিল না যে, এক পয়গম্বর অন্য পয়গন্বরের গ্রস্থাদি ও রচনাবলী পাঠ করে তীর দাওয়াতের সাথে একাত্মতা প্রকাশ করবেন। বরং সচরাচর তাদের একজন অন্যজন থেকে বহু শতাব্দী পরে জন্গ্রহণ করেছেন৷ জাগতিক উপকরণাদির মাধ্যমে পূর্ববর্তী পয়গন্বরগণের কোন অবস্থা তাদের জানা থাকারও কথা নয়। আল্লাহ্র পক্ষ থেকে ওহী লাভ করেই তারা পূর্বসূরিগণের যাবতীয় অবস্থা সম্পর্কে জ্ঞাত হন এবং আল্লাহ্র পক্ষ থেকেই তাদেরকে এ দাওয়াত প্রচার করার জন্য নিযুক্ত করা হয়। এখন যে ব্যক্তি ইসলাম ও তওহীদের দাওয়াতের প্রতি মনে মনে কোনরূপ বৈরীভাব পোষণ করে না, সে যদি খোলা মনে, সরলভাবে চিন্তা করে যে, এক লক্ষ চব্বিশ হাজার মানুষ বিভিন্ন সময়ে ও বিভিন্ন দেশে একই সত্যের কথা বর্ণনা করলে তা মিথ্যা হতে পারে কি? তবে এতটুকু চিন্তাই তার পক্ষে তওহীদের সত্যতা অকুণ্ঠচিত্তে স্বীকার করে নেওয়ার জন্য যথেষ্ট । এক্ষেত্রে বর্ণনাকারী ব্যক্তিবর্গ নির্ভরযোগ্য কি না, তা যাচাই করারও প্রয়োজন থাকে না। বরং বিভিন্ন সময়ে জন্মগ্রহণকারী এত বিপুল সংখ্যক লোকের এক বিষয়ে একমত হওয়াই বিষয়টির ///.1091019021-0017

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।