তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে-ইমরান ১১ এরপর তৃতীয় ও চতুর্থ আয়াতে ইতিহাসভিত্তিক প্রমাণ বর্ণিত হয়েছে। বলা হয়েছে ঃ বি] ০১১1 434৪ 15224 ৩৯০ ০5511 ১৫০05 - 908১]1 ১১19 নি ৪515, 4১৯১১15 এর সারমর্ম এই যে, কোরআন-বর্ণিত তওহীদের বিয়ষবন্তুটি কোরআন অথবা এই পয়গ্ধর (সা)-এরই বৈশিষ্ট্য নয়, বরং এর পূর্বেও আল্লাহ্‌ তা'আলা তওরাত, ইন্জীল এবং অনেক পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের সবাই এ তওহীদের অনুসারী এবং প্রচারক ছিলেন। কোরআন এসে তাদের সবার সত্যায়ন করেছে, কোন নতুন দাবি উপস্থাপন করেনি, যা হদয়ঙ্গম করতে অথবা মেনে নিতে মানুষ জটিলতার সম্মুখীন হবে। সর্বশেষ দু'আয়াতে আল্লাহ্‌ তাআলার দু'টি অনন্য গুণ ইল্ম (জ্ঞান) ও কুদরত 'শক্তি-সামর্ঘ) দ্বারা তওহীদের প্রমাণ সমাপ্ত করা হয়েছে অর্থাৎ যে সত্তা সর্বব্যাপী জ্ঞানের অধিকারী এবং ধার শক্তি-সামর্থ্য প্রতিটি বস্তুকে বেষ্টন করে আছে; একমাত্র তিনিই ইবাদতের যোগ্য । অসম্পূর্ণ জ্ঞান বা সীমিত শক্তির অধিকারী কোন সত্তা এ স্তরে উপনীত হতে পারে না। আলোচ্য আয়াতসমূহের সংক্ষিপ্ত তফসীর এরূপ ঃ আলিফ-লাম-মীম (এর অর্থ আল্লাহ্‌ জানেন)। আল্লাহ্‌ তা“আলা এমন যে, তিনি ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ নেই । তিনি চিরঞ্জীব, সবকিছুর নিয়ামক তিনি আপনার প্রতি কোরআন নাধিল করেছেন সত্যতা সহকারে । এ কোরআন এঁসব (খোদায়ী) গ্রন্থের সত্যায়ন করে, যা ইতিপূর্বে ছিল । (এমনিভাবে) তিনি তওরাত ও ইনজীল প্রেরণ করেছিলেন ইতিপূর্বেকার লোকদের হিদায়েতের জন্য (এতে কোরআন যে হিদায়েত, সে কথাও স্বাভাবিকভাবেই সপ্রমাণিত হয়। কারণ হিদায়েতের সত্যায়নকারীও হিদায়েত ।) আল্লাহ্‌ তা“আলা (পেয়গন্বরগণের সত্যতা প্রমাণের জন্য) মুজিযা প্রেরণ করেছেন । নিশ্চয়ই যারা (একতৃবাদ প্রমাণকারী) নিদর্শনসমূহ অস্বীকার করে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা শক্তিশালী, প্রতিশোধ গ্রহণকারী (প্রতিশোধ গ্রহণের সামর্থ্য রাখেন) । নিশ্চয়ই আল্লাহ্র কাছ থেকে কোন কিছু গোপন নয় ; পৃথিবীতেও (না) এবং নভোমগ্ডলেও (না)। তার জ্ঞান পরিপূর্ণ । তিনি এমন (পবিত্র) সত্তা যে, যেভাবে ইচ্ছা তোমাদের (আকৃতি) গঠন করেন। (কারও-আকার এক রকম, কারও আকার অন্য রকম । সুতরাং তার শক্তি-সামর্থ্যও পরিপূর্ণ । জীবন নিয়ন্ত্রণ, জ্ঞান, শক্তি-সামর্থ্য ইত্যাদি প্রধান বৈশিষ্ট্য এককভাবে তাঁর মধ্যেই বিদ্যমান রয়েছে। এতে প্রমাণিত হয় যে, ) তার পেবিক্র) সত্তা ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি শক্তিধর, (তওহীদ অস্বীকারকারীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন, কিন্তু) পরম বিজ্ঞ (ও । তাই বিশেষ উদ্দেশ্যে দুনিয়ার জীবনে কর্মের প্রতিফল না দিয়ে কিছুটা অবকাশ দিয়ে রেখেছেন)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সর্বকালের সব পয়গন্বরই তওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন ঃ দ্বিতীয় আয়াতে তওহীদের ইতিহাসভিত্তিক প্রমাণ পেশ করা হয়েছে। যেমন, মনে করুন কোন একটি বিষয়ে বিভিন্ন ///.091019021-0017

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।