তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে-ইমরান ১১৭ ভাইদের সংশোধনের চিন্তাও সাথে সাথে করবে । এভাবেই গোটা জাতির সংশোধন হবে এবং এঁক্যও স্থিতিশীল হবে। তসফীরের সার-সংক্ষেপ তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় সৃষ্টি হওয়া জরুরী, যারা (অন্য লোকদেরও) কল্যাণের দিকে আহবান করবে, সৎকাজে আদেশ করবে এবং মন্দকাজে নিষেধ করবে । তারাই (পরকালে সওয়াব লাভে) পূর্ণ সফলকাম হবে । তোমরা তাদের মত হয়ো না, যারা প্রকাশ্য" নির্দেশাবলী পৌছার পরও (ধর্মে) বিভেদ সৃষ্টি করেছে এবং (রিপুর তাড়নায়) পরস্পর মত্তবিরোধ করেছে। (কিয়ামতের দিন) তাদের কঠোর শান্তি হবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মুসলমানদের জাতীয় ও সমষ্টিগত কল্যাণ দু'টি বিষয়ের উপর নির্ভরশীল ৫ প্রথমে ' আল্লাহ্‌-ভীতি ও আল্লাহ্র রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার মাধ্যমে আত্মসংশোধন এবং দ্বিতীয়ত প্রচার বা তবলীগের মাধ্যমে অপরের সংশোধন । আলোচ্য আয়াতে দ্বিতীয় নির্দেশটি বর্ণিত হয়েছে। এ দুটি আয়াতের সারমর্ম এই যে, নিজেও স্বীয় কাজকর্ম ও চরিত্র অঃল্লাহ্‌ প্রেরিত আইন অনুযায়ী সংশোধন কর এবং অন্যান্য ভাইয়ের কাজকর্ম সংশোধন করারও চিন্তা কর। এ বিষয়বন্ুটিই সূরা “ওয়াল-আসর'-এ এভাবে বর্ণনা করা হয়েছে ঃ ১০55১ ৯151৮-153 ০৮৯11 1শ5ঠ ডিএ ৮2০ ধা * ১৯০০৬] অর্থাৎ পরকালের ক্ষতি থেকে তারা মুক্ত, যারা নিজেরাও ঈমান ও সৎকর্ম সম্পাদন করে এবং অপরকেও বিশুদ্ধ বিশ্বাস ও সৎকর্মের নির্দেশ দেয়। জাতীয় ও সমষ্টিগত জীবনের জন্য একটি শক্তিশালী এক্য-সম্পর্ক থাকা অপরিহার্য । পূর্ববর্তী আয়াতে “আল্লাহ্র রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর” বলে তা ফুটিয়ে তোলা হয়েছে। এমনিভাবে এ এঁক্য সম্পর্ককে স্থিতিশীল রাখার.জন্য দ্বিতীয় কাজটিও অপরিহার্য । আলোচ্য আয়াতে তাই বর্ণনা করা হয়েছে অর্থাৎ অপর ভাইদেরকেও কোরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী ভাল কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করাকে প্রত্যেকেই আপন..কর্তব্য মনে, করকে__যাতে আল্লাহ্‌র রজ্জব তার হাত থেকে ফসূকে না যায়। ওস্তাদ মরহুম শায়খুল ইসলাম . মাওলানা শাব্বীর আহমদ ওসমানী বলতেন £ আল্লাহ্‌র এ রঙ্জু ছিড়ে যেতে পারেনা । হ্যা, হাত থেকে ফস্কে যেতে পারে । তাই এ রজ্জুটি ফসকে যাবার আশঙ্কার পরিধেক্ষিতে “কোরআন পাক নির্দেশ জারি করেছে যে, প্রত্যেক মুসলমান যেমূন নিজে সৎকর্ম করা ও গোনাহ্‌ থেকে বেঁচে থাকাকে. জরুরী মনে করবে, তেমনি অপরুকেও সৎকাজে আদেশ দান ও অসৎকাজে নিষেধ করাকে একটি কর্তব্য বলে মনে করবে । এর ফল হবে এই যে, সবাই মিলে আল্লাহ্‌র সুদৃঢ় রজ্জুকে শক্তভাবে ধারণ করে থাকবে এবং পরিণামে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ তাদের করায়ত্ত থাকবে । প্রত্যেক মুসলমানের কাধে অপরকে সংশোধন করার এ দায়িতু //4.091019021-0017

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।