তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ১১৩ জাতির শক্তি সুদৃঢ় ও অজেয় হয়ে যারে । বলা বাহুল্য, কোরআনকে আঁকড়ে থাকলেই ইতস্তত বিক্ষিপ্ত শক্তি একত্রিত হয় এবং মরণোন্ুখ জাতি নবজীবন লাভ করে। পক্ষান্তরে কোরআন থেকে সরে থাকলে জাতীয় ও দলগত জীবনে. যেমন বিপর্যয় নেমে আসে, তেমনি ব্যক্তিগত জীবনও সুখকর হয়-না। এঁক্য একমাত্র ইসলামের ভিত্তিতেই সম্ভব $ এঁক্যের বিশেষ একটি কেন্দ্র বা ভিত্তি থাকা অত্যাবশ্যক । এ সম্পর্কে বিভিন্ন জাতির বিভিন্ন মত ও পথ রয়েছে ; কোথাও বংশগত সম্পর্ককে এঁক্যের কেন্দ্রবিন্দু হিসাবে ধরে নেওয়া হয়েছে। উদাহরণত আরব গোত্রসমূহের মধ্যে কুরায়শকে এক জাতি ও বনু-তামীমকে অন্য জাতি মনে করা হতো । কোথাও বর্ণগত পার্থক্যই এঁক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । ফলে কৃষ্ণাঙ্গদের এক জাতি এবং শ্বেতাঙ্গদের অন্য জাতি মনে করা হয়েছে । কোথাও দেশগত, ভাষাগত একত্বকে কেন্দ্র মনে করা হয়েছে। ফলে হিন্দীরা এক জাতি ও আরবীরা অন্য জাতি হয়ে গেছে। আবার কোথাও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু নিয়ম-_প্রথাকে এঁক্যের কেন্দ্র বানানো হয়েছে। যারা এসব নিয়ম-প্রথা পালন করে না, তারা ভিন্ন জাতি । উদাহরণত ভারতের হিন্দু ও আর্য সমাজ। কোরআন পাক এগুলোকে বাদ দিয়ে এক্যের কেন্দ্রবিন্দু 'হাবলুললাহ্‌' অর্থাৎ আল্লাহ্‌ প্রেরিত মজবুত জীবন-ব্যবস্থাকে সাব্যস্ত করেছে এবং দৃপ্তকষ্ঠে ঘোষণা করেছে যে, আল্লাহ্‌র প্রতি বিশ্বাসীরা সবাই মিলে এক জাতি-__যারা আল্লাহ্‌র রজ্জুর সাথে জড়িত এবং কাফিররা ভিন্ন জাতি__যারা এ শক্ত রঙ্জুর সাথে জড়িত নয় ১০ 1২২,১84 14১০5 (58১ (তিনি তোমাদের সৃষ্টি করেছেন__অতঃপর তোমাদের একদল অবিশ্বাসী ও একদল বিশ্বাসী ।) আয়াতের উদ্দেশ্যও তাই। ভৌগোলিক সীমারেখার এঁক্য কিছুতেই জাতীয় এঁক্যের কেন্দ্রবিন্দু হওয়ার যোগ্য নয়। কারণ, এ এক্য সাধারণত মানুষের ইচ্ছাধীন নয়। এটা নিজস্ব চেষ্টায় অর্জন করা যায় না। যে কৃষ্ণা, সে ইচ্ছা করে শ্বেতাঙ্গ হতে পারে না। যে কুরায়শ বংশীয়, সে. তামীম বংশীয় হতে পারে না। যে হিন্দু, সে আরবী হতে পারে না। কাজেই এঁক্যের এ সব বন্ধন সীমিত অঞ্চলেই সম্ভবপর হতে পারে । এদের গণ্ডি কখনও সমথ মানব জাতিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে বিশ্বজোড়া এঁক্য প্রতিষ্ঠার দাবি করতে পারে না। এ কারণেই কোরআন পাক 'হাবলুল্লাহ' অর্থাৎ কোরআন তথা আল্লাহ্‌ প্রেরিত জীবন ব্যবস্থাকে এঁক্যের কেন্দ্রবিন্দু করেছে_যা অবলম্বন করা একটি ইচ্ছাধীন কাজ। প্রাচ্যের অধিবাসী হোক অথবা পাশ্চাত্যের, শ্বেতাঙ্গ হোক অথবা কৃষ্ণাঙ্গ, আরবী ভাষা বলুক অথবা হিন্দী__ ইংরেজি, যে কোন গোত্রের এবং যে কোন বংশের মানুষ হোক এ যুক্তিযুক্ত ও নির্ভুল কেন্দ্রবিন্দু অবলম্বন করতে পারে । এবং বিশ্বের সব মানুষ এ কেন্দ্রে একত্রিত-হয়ে ভাই ভাই হতে পারে, যদি তারা পৈতৃক নিয়ম-প্রথার উবে উঠে চিন্তা করে, তবে এছাড়া কোন যুক্তিযুক্ত ও নির্ভুল পথই পাবে না। আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত জীবন-ব্যবস্থার অনুসরণ করে আল্লাহ্র রজ্জ্বকে শক্তরূপে ধারণ করা ছাড়া তাদের গতি নেই। এর ফলে একদিন সমগ্র মানব জাতিই একটি শক্ত ও অনড় এক্যস্ত্রে গ্রথিত হয়ে যাবে, অপরদিকে এ এক্যের ফলে প্রতিটি ব্যক্তি আল্লাহ্‌ প্রেরিত জীবন-ব্যবস্থা অনুযায়ী মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__-১৫ ///.109119021-0017

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।