১০ তফসীরে মা'আরেফুল-কোরআন [ দ্বিতীয় খণ্ড হয়েছিল। এরপর সূরা বাকারায় :.। 41%1। বলে শুরু করে যেন ইঙ্গিত করা হয়েছে যে, সূরা ফাতিহার প্রার্থিত সরল পথের প্রার্থনা আল্লাহ্ তা'আলা মঞ্জুর করে এ কোরআন পাঠিয়েছেন। এ কোরআন সরল পথ প্রদর্শন করে । অতঃপর সূরা বাকারায় শরীয়তের অনেক বিধি-বিধান সংক্ষেপে ও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং প্রসঙ্গক্রমে বিভিন্ন জায়গায় কাফিরদের বিরোধিতা ও তাদের সাথে মোকাবিলার কথা উল্লেখ করা হয়েছে। উপসংহারে ২৬ হা) ০০৩৮৪ ১১১৪। অর্থাৎ কাফির জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য কর)। এরূপ দোয়া দ্বারা সূরা শেষ করা হয়েছে। সেই বিষয়বস্তুর সাথে সম্পর্ক রেখে সুরা. আলে-ইমরানে সাধারণভাবে কাফিরদের সাথে কাজ-কারবার এবং তাদের বিরুদ্ধে হাতে ও মুখে জিহাদ করার কথা বর্ণিত হচ্ছে। এটা যেন ০১৪এ। ও! ০ ০১০১৪ বাক্যেরই ব্যাখ্যা ও বিস্তারিত বর্ণনা ৷ তফসীরের সার-সংক্ষেপ যে মহান লক্ষ্যের জন্য মানবজাতিকে কুফর ও ইসলাম তথা কাফির ও মুমিন এই দুই ভাগে ভাগ করা হয় এবং তাদের পারস্পরিক ছন্দ শুরু হয়, তা-ই সূরা আলে-ইমরানের প্রথম পাচ আয়াতে উল্লেখ করা হচ্ছে। বলা বাহুল্য, এ মহান লক্ষ্যটি হচ্ছে আল্লাহ্র তওহীদ বা একত্বাদ। যারা তওহীদে বিশ্বাস করে তারা মু'মিন এবং যারা বিশ্বাস করে না, তারা কাফির বা অ-মুসলিম। এ রুকুর প্রথম আয়াতে তওহীদের যুক্তিভিত্তিক প্রমাণ এবং দ্বিতীয় আয়াতে ইতিহাসভিত্তিক প্রমাণ বর্ণিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে 8 2১ £০1| 5, 41 2403 41 ত] এতে ০ শব্দটি কোরআনের বিশেষ রহস্যপূর্ণ আয়াতসমূহের অন্যতম । এটি আল্লাহ্ তা“আলা ও তীর রাসূল (সা)-এর মধ্যকার একটি গোপন রহস্য । এ কুকুর শেষ আয়াতসমূহে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আসবে । এরপর 7» %1 5019 511 বাক্যে তওহীদের বিষয়বন্তুকে একটি দাবির আকারে উপস্থাপন করা হয়েছে। অর্থ এই যে, আল্লাহ্র সত্তা এমন যে, তাকে ছাড়া উপাসনা করার ঘোগ্য কেউ নেই। অতঃপর +১:%| ১1 _বলে তওহীদের যুক্তিগত প্রমাণ বর্ণনা করা হয়েছে। কারও সামনে আপন সত্তাকে চূড়ান্ত ও হীনরূপে উপস্থাপন করার নাম ইবাদত । বলা বাহুল্য ইবাদতের যোগ্য সত্তাকে অসীম শক্তিধর ও চূড়ান্ত মর্যাদার অধিকারী এবং সবদিক দিয়ে চরম পরাকাষ্ঠার অধিকারী হতে হবে । পক্ষান্তরে যে বস্তু আপন সত্তাকে প্রতিষ্ঠিত রাখতে অক্ষম কিংবা অপরের মুখাপেক্ষী, তার শক্তি ও সম্মান যে নিতান্তই নগণ্য তা অনুমান করা কষ্টসাধ্য নয়। কাজেই একথা সুস্পষ্ট যে, জগতে যেসব বস্তু আপন সত্তার মালিক নয় এবং আপন সত্তাকে কায়েম রাখতে অক্ষম তা প্রস্তর-নির্মিত মূর্তিই হোক অথবা পানি ও বৃক্ষই হোক অথবা ফেরেশতা কিংবা পয়গন্বরই হোক তারা কেউ ইবাদতের যোগ্য নয় । একমাত্র সেই পরম সত্তাই ইবাদতের যোগ্য হতে পারেন, যিনি চিরঞ্জীব ও চির অস্তিত্বশীল। বলা বাহুল্য, সে সন্তা একমাত্র আল্লাহ্ তা'আলারই সত্তা । তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। //4.091019021-0017
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.