১০০ তফসীরে মা'আরেফুল-কোরআন ! দ্বিতীয় খগ জগতের সর্বপ্রথম গৃহ অথবা সর্বপ্রথম ইবাদতালয় । বুখারী-ও মুসলিমের হাদীসে আছে, হযরত আৰু যর (রা) হুযূর (সা)-কে একবার জিজ্ঞেস করেন যে, জগতের সর্ব প্রথম মসজিদ 'কোন্টি? উত্তর হলো ঃ মসজিদে-হারাম। আরার প্রশ্ন করা হলো £ এরপর কোন্টি £ উত্তর হলো £ মসজিদে বায়তুল-মুকাদ্দাস। স্বাবার জিজ্ঞেস করলেন £ এই-দুটি মসজিদ নির্মাণের মাঝখানে কতদিন ব্যবধান ছিল ? উত্তর.হলো £ চল্লিশ বছর। রও এ হাদীসে হয়রত ইবরাহীম (আ)-এর হাতে কাবা গৃহের পুননির্মাণের দিক দিয়ে বায়তুল- মুকাদ্দাস নির্মাণের ব্যবধান বর্ণনা করা হয়েছে। কেননা, ৰিভিন্ন হাদীস থেকে প্রমাণিত রয়েছে যে, বায়তুল-সুকাদ্দাসের প্রথম্- নির্মাণও হয়রত ইবরাহীম. (আ)-এর হাতে কা'বা গৃহ নির্মাণের চল্সিশ বছর পর সম্পন্ন হয়। এরপর হযরত সুলায়ম্কান (আ) বায়তুল মুক্রাদ্দাসের পুননির্মাণু করেন। এভাবে বিভিন্ন হাদীসের পরস্পর বিরোধিতা দূর হয়ে যায় ।. আদিকাল থেকেই কা'বাগৃহের প্রতি সম্মান প্রদর্শন. অব্যাহত রয়েছে। আয়াতে & _.$ ০ শব্দের মধ্যে ইঙ্গিত রয়েছে যে, জাতি-্ধর্ম-নির্বিশেষে সম মানৰগোষ্ঠী এর প্রতি সম্মান প্রদর্শন করবে । আল্লাহ্ তাআলা এর প্রকৃতিতে এমন মাহাত্ম্য নিহিত রেখেছেন হে, মানুষের অন্তর আপনা-আপনিই এর দিকে আকৃষ্ট হয়। আয়াতে. উল্লিখিত 'বান্কা' শব্দের অর্থ মকা। এখানে “মীম' অক্ষরকে “বা অক্ষর ছারা পরিবর্তন করা হয়েছে । আরবী ভাষায় এর তুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে । অথবা উচ্চারণ ভেদে অপর নাম “বাকা । কা+বাগৃহের বরকত. ঃ আয়াতে দবিতীয় শেষ্ঠত্র র্ণনা প্রসঙ্গে কা'বাগৃহকে 'মুবারক' (বরকতময়) বলা হয়েছে। “সুবারক" শব্দটি বরকত থেকে উদ্ধৃত । “বরকত: শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া । কোন বন্ধু দুইভাবে বৃদ্ধি পেতে পারে । এক. প্রকাশ্যত বস্তুর পরিমাণ বেড়ে যাওয়া । দুই. তন্দারা এত বেশি কাজ হওয়া, যা তদপেক্ষা বেশি বস্তু দ্বারা সাধারণত সন্ভব হয় না। একেও অর্থগত দিক দিয়ে “বৃদ্ধি পাওয়া” বলা যেতে পারে । কা'বাগৃহের বরকতময় হওয়া বাহ্যিক এবং অর্থগত উভয় দিক দিয়েই রয়েছে বাহ্যিক বরকত এই যে, মক্কা ও তৎপার্ববর্তী এলাকা শুষ্ক বালুকাময় অনুর্বর মরুভূমি হওয়া স্তেও এতে সব সময়, সব খতুতে সব রকম ফলমূল, তরি-তরকারি ও প্রয়োজনীয় জিনিসপত্র এত বিপুল পরিমাণ মজুত থাকে, যা শুধু মক্কাবসীদের জন্যই নয়_ বহিরাগতদের জন্যও যথেষ্ট । বহিরাগতদের অবস্থা সবাই জানে । বিশেষত হজ্জের মওসুমে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হয়৷ তাদের সংখ্যা মক্কার অধিবাসীদের চার-পাঁচ গুণ বেশি হয়ে থাকে। এ বিরাট জনসমাবেশ সেখানে দু-চার দিন নয়__কয়েক মাস অবস্থান করে। হজ্জের মওসুম 'ছাড়াও এমন কোন দিন যায় না, যখন টখানে হাজার হাজার বহিরাগত মানুষের ভিড় না থাকে । বিশেষত হজ্জের মওসুমে যখন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাধেশ হয়, তখনও এমন কথা শোনা যায়নি যে, বাজারে জরুরী পণ্যসামঘীর অভাব দেখা দিয়েছে। মক্কায় পৌছে কোন কোন হাজী শত শত ভেড়া-দুন্বাও কুরবানী করেন । গড়ে জনপ্রতি একটি কুরবানী- তো অবশ্যই হয়। এ লক্ষ লক্ষ ভেড়া-দুম্বা সেখানে সব সময়ই পাওয়া যায়। এগুলো বাইরে থেকে আমদানি করার ব্যবস্থা'করতে হয় না। ///.091019021-0017
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।