তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ্‌ ৯৭ অধিকাংশ সাহাবী, তাবেয়ী এবং ওলামার মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে, হরূফে মুকাত্ত'আতগুলো এমন রহস্যপূর্ণ যার মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ্‌ তা“আলাই জানেন। অন্য কাউকে এ বিষয়ে জ্ঞান দান করা হয়নি । হয়তো রাসূল (সা)-কে এগুলোর নিগৃঢ় তত্ব সম্পর্কে অবগত করানো হয়েছিল, কিন্তু উম্মতের মধ্যে এর প্রচার ও প্রকাশ করতে দেওয়া হয়নি। ফলে এ শব্দসমূহের ব্যাখ্যা ও তাৎপর্য সম্পর্কে নবী করীম (সা) থেকে কোন বর্ণনা পাওয়া যায়নি। ইমাম কুরতুবী এ মতবাদ গ্রহণ করেছেন। তাঁর বক্তব্যের সারমর্ম হচ্ছে--আমের, শা'বী সুফিয়ান সওরী এবং একদল মুহাদ্দিস বলেছেন যে, প্রত্যেক আসমানী কিতাবের এক-একটি বিশেষ ভেদ বা নিগৃঢ় তত্ব রয়েছে । আর 'হরূফে মুকাত্তা'আত' পবিত্র কোরআনের সে নিগৃঢ় তত্ব ও ভেদ। যার অর্থ আল্লাহ্‌ তা“আলাই জানেন । এ ব্যাপারে আমাদের পক্ষে কোন বিতর্কে অবতীর্ণ হওয়া বা মন্তব্য করা সমীচীন নয়। এগুলোর মধ্যে আমাদের জন্য মহা উপকার নিহিত রয়েছে। এগুলোতে বিশ্বীস করা ও এগুলোর তেলাওয়াত করা বিশেষ সওয়াবের কাজ। এর তেলাওয়াত আমাদের অজ্ঞাতসারেই আমাদের জন্য গোপনীয় বরকত পৌঁছাতে থাকে। এ প্রসঙ্গে ইমাম কুরতুবী আরো লিখেছেন £ হযরত আবূ বকর সিদ্দীক (রা), হযরত উমর (রা), হযরত উসমান গনী (রা), হযরত আলী (রা), হযরত ইবনে মসউদ (রা) প্রমুখ সাহাবী এ সম্বন্ধে অভিমত পোষণ করেন যে, এগুলো আল্লাহ্‌ তা"আলার রহস্যজনিত বিষয় এবং তার পক্ষ থেকেই অবতীর্ণ। এ বিশ্বাস রেখে এগুলোর তেলাওয়াত করতে হবে ; কিন্তু এগুলোর রহস্য উদ্ধারের ব্যাপারে এবং তত্ত্ব সংগ্রহে আমাদের ব্যস্ত হওয়া উচিত হবে না। ইবনে-কাসীরও কুরতুবীর বরাত দিয়ে এ মন্তব্যকে প্রাধান্য দিয়েছেন। কোন কোন আলিম এ শব্দগুলোর যে অর্থ বর্ণনা করেছেন, সেগুলোকে ভুল প্রতিপন্ন করাও উচিত হবে না। কেননা, তারা উপমাস্থলে এবং এগুলোকে সহজবোধ্য করার উদ্দেশ্যেই এসব অর্থ বর্ণনা করেছেন। 4৯ 4) 9 05411 1১ সাধারণত 1১ কোন দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয় । 5541 দ্বারা কোরআন মজীদকে বেঝানো হয়েছে। 2 অর্থ সন্দেহ-সংশয় । আয়াতের অর্থ হচ্ছে--ইহা এমন এক কিতাব যাতে সন্দেহ-সংশয়ের কোন অবকাশ নেই। ইহা বাহ্যত দূরবর্তী ইশারার স্থল নয়। কারণ, এ ইশারা কোরআন শরীফের প্রতিই করা হয়েছে, যা মানুষের সামনেই রয়েছে। কিন্তু দূরবর্তী ইশারার শব্দ ব্যবহার করে একথাই বোঝানো হয়েছে যে, সূরাতুল-ফাতিহাতে যে সিরাতুল-মুস্তাকীমের প্রার্থনা করা হয়েছিল, সমগ্র কোরআন শরীফ সে প্রার্থনারই প্রত্যুত্তর ৷ ইহা সিরাতুল-সুস্তাকীমের বিস্তারিত ব্যাখ্যাও বটে। অর্থ হচ্ছে--আমি তোমাদের প্রার্থনা শুনেছি এবং হেদায়েতের উজ্জ্বল সূর্যসদৃশ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। যে ব্যক্তি হেদায়েত লাভে ইচ্ছুক সে যেন এ কিতাব অধ্যয়ন ও অনুধাবন করে এবং তদনুযায়ী আমল করে। এতদসঙ্গে এ কথাও বলে দেওয়া হচ্ছে যে, এতে কোন সন্দেহ নেই। কোন কালামে বা বক্তব্যে সন্দেহ ও সংশয় দু'কারণে হতে পারে । কারো বুদ্ধিমত্তার স্বল্পতার দরুদন সন্দেহ উপস্থিত হতে পারে, যার উল্লেখ কয়েক আয়াত পরেই খোদ কোরআন শরীফে রয়েছে। যেমন, ২2 এ | - যদি তোমরা এতে সন্দেহ পোষণ কর। (অতএব, বুদ্ধির স্বল্পেতাহেতু _ তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __ ১৩ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।