তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড বলা হয়। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে যে, সূরায়ে-বাকারায় আয়াতুল কুরসী নামে যে আয়াতগুলো রয়েছে তা কোরআন শরীফের অন্য সকল আয়াত থেকে উত্তম। (ইবনে-কাসীর) হযরত ইবনে মাসউদ (রা) বলেছেন যে, এ সূরায় এমন দশটি আয়াত রয়েছে, কোন ব্যক্তি যদি সে আয়াতগুলো রাতে নিয়মিত পাঠ করে, তবে শয়তান সে ঘরে প্রবেশ করতে পারবে না এবং সে রাতের মত সকল বালা-মুসীবত, রোগ-শোক ও দুশ্চিন্তা এবং দুর্ভাবনা থেকে নিরাপদে থাকবে । তিনি আরো বলেছেন, যদি বিকৃতমস্তিষ্ক লোকের উপর এ দশটি আয়াত পাঠ করে দম করা হয়, তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে । আয়াত দশটি হচ্ছে ঃ সূরার প্রথম চার আয়াত, মধ্যের তিনটি অর্থাৎ আয়াতুল-কুরসী ও তার পরের দু'টি আয়াত এবং শেষের তিনটি আয়াত। আহ্কাম ও মাসায়েল $ বিষয়বন্তু ও মাসায়েলের দিক দিয়েও সূরা বাকারাহ সমগ্র কোরআনের মধ্যে অনন্য বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী । ইবনে আরাবী রে) বলেছেন যে, তিনি তার বুষুর্গানের নিকট শুনেছেন-__এ সূরায় এক হাজার আদেশ, এক হাজার নিষেধ, এক হাজার হেকমত এবং এক হাজার সংবাদ ও কাহিনী রয়েছে। তাই হযরত উমর ফারূক (রো) এ সুরার তফসীর অধ্যয়নে বার বছর এবং হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) আট বছর অতিবাহিত করেছিলেন । (কুরতুবী) প্রকৃতপক্ষে সূরাতুল-ফাতিহা সমগ্র কোরআনের সারমর্ম বা সার-সংক্ষেপ। এর মৌলিক বিষয়বস্তু তিনটি। এক. আল্লাহ্‌ তা'আলার রবুবিয়ত। অর্থাৎ তিনিই যে, সমগ্র বিশ্বের পালনকর্তা এ তথ্যের বর্ণনা । দুই. আল্লাহ্‌ তা'আলাই ইবাদতের একমাত্র হকদার । তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য না হওয়া । তিন. হেদায়েত বা পথ প্রদর্শনের প্রার্থনা । সূরা ফাতিহার শেষাংশে সিরাতুল-সুস্তাকীম বা সরল সঠিক পথের যে প্রার্থনা করা হয়েছে, সমগ্র কোরআন তারই প্রত্যুত্তর। যদি কেউ সরল ও সত্য পথের সন্ধান চায়, তবে সে পবিত্র কোরআনেই তা পেতে পারে। , সে জন্যই সূরাতুল-ফাতিহার পর সূরা বাকারাহ সন্নিবেশিত হয়েছে এবং _,341| 41১ দ্বারা সূরা আর্ত করে ইঙ্গিত করা হয়েছে যে, তোমরা যে সিরাতুল মুস্তাকীমের সন্ধান করছ তা হচ্ছে এ কিতাৰ। অতঃপর এ সূরার প্রথমে ঈমানের মূলনীতিসমূহ, তওহীদ, রিসালাত ও আখেরাতের বর্ণনা সংক্ষিপ্তাকারে এবং সূরার শেষাংশে ঈমান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মধ্যভাগে জীবন যাপন পদ্ধতির বিভিন্ন দিকসমূহ যথা ইবাদত, আচার-ব্যবহার, মুয়াশেরাত, চরিত্র গঠন এবং আত্যন্তরীণ ও বাহ্যিক সংশোধন এবং সংস্কার সম্পর্কিত মূলনীতি ছাড়াও অন্যান্য বহু ছোট-খাট বিষয়সমূহের বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।