তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড মতানৈক্যের কারণ $ একশ্রেণীর লোক শুধু আল্লাহ্র কিতাবকে গ্রহণ করেছে এবং আল্লাহ্‌র পিয়পাত্রগণ থেকে দূরে সরে গিয়েছে ; তাদের তফসীর ও শিক্ষাকে কোন শুরুত্বই দেয়নি । আবার কিছু লোক আল্লাহ্‌র প্রিয়পাত্রগণকেই সত্যের মাপকাঠি স্থির করে আল্লাহ্‌র কিতাব থেকে দূরে সরে পড়েছে । বলা বাহুল্য, এই দুই পথের পরিণতিই গোমরাহী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সূরাতুল ফাতিহাতে প্রথমে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা ও তা'রীফ রয়েছে । অতঃপর তার ইবাদতের উল্লেখ রয়েছে । এতদসঙ্গে এ কথারও উল্লেখ করা হয়েছে যে, আমরা তীকে ব্যতীত অন্য কাউকেও অভাব পুরণকারী মনে করি না। প্রকারান্তরে এটি আল্লাহ্‌র সাথে মানুষের একটা শপথ বিশেষ । অতঃপর রয়েছে একটি গুরুততপূর্ণ প্রার্থনা, যাতে মানুষের সর্বপ্রকার প্রয়োজন এবং আশা-আকাজ্ঞ্কা প্রতিফলিত হয়েছে। শুধু তাই নয়, এতে কতিপয় বিশেষ তাৎপর্যপূর্ণ ই মিমি লরি দেওয়া হয়েছে যে, যখন আল্লাহ্‌র নিকট কোন দোয়া বা কোন আকুতি পেশ করতে হয়, তখন প্রথমে তার তা'রীফ কর, তার দেয়া সীমাহীন নিয়ামতের স্বীকৃতি দাও । অতঃপর একমাত্র তিনি ছাড়া অন্য কাউকেও দাতা ও অভাব পূরণকারী মনে করো না কিংবা অন্য কাউকেই ইবাদতের যোগ্য বলে স্বীকার করো না। অতঃপর স্বীয় উদ্দেশ্যের জন্য আরজী পেশ কর । এ নিয়মে যে দোয়া করা হয়, তা কবুল হওয়ার ব্যাপারে বিশেষ আশা করা যায়। দোয়া করতেও এমন ব্যাপক পদ্ধতি অবলম্বন কর, যাতে মানুষের সকল মকসুদ তার অন্তর্ভুক্ত থাকে৷ যথা, সরল পথ লাভ করা এবং দুনিয়ার যাবতীয় কাজে সরল-সঠিক পথ পাওয়া, যাতে কোথাও কোন ক্ষতি বা পদস্থলনের আশংকা না থাকে । মোটকথা, এ স্থলে আল্লাহ্‌ তা“আলার পক্ষ হতে তার তা'রীফ প্রশংসা করার প্রকৃত উদ্দেশ্যই হলো মানবকুলকে শিক্ষা দেওয়া । আল্লাহ্‌র তা*রীফ বা প্রশংসা করা মানুষের মৌলিক দায়িত্ব ই এ সূরার প্রথম বাক্যে আল্লাহ্‌র তা'রীফ বা প্রশংসা শিক্ষা দেওয়া হয়েছে। তা'রীফ বা প্রশংসা সাধারণত কোন গুণের বা প্রতিদানের পরিপ্রেক্ষিতে উল্লেখ হয়ে থাকে । কিন্তু এখানে কোন গুণের বা প্রতিদানের উল্লেখ নেই। এতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহর নিয়ামত অগনিত । কোন মানুষ এর পরিমাপ করতে পারে না। কোরআনে এরশাদ হয়েছে £(১',০* এ % 411) 222১1:3555 "১1 অর্থাত_যদি তোমরা আল্লাহ্র নিয়ামতের গণনা করতে চাও, তর্বে তা পারবে না । মানুষ“যদি সারা বিশ্ব হতে মুখ ফিরিয়ে শুধু নিজের অস্তিত্বের প্রতিই দৃষ্টি নিবদ্ধ করে, তবে বুঝতে পারবে যে, তার শরীরই এমন একটি ক্ষুদ্র জগত, যাতে বৃহৎ জগতের সকল নিদর্শন বিদ্যমান । তার শরীর যমীন তুল্য । কেশরাজি উদ্ভিদ তুল্য । তার হাড়গুলো পাহাড়ের মত এবং শিরা-উপশিরা যাতে রক্ত চলাচল করে, সেগুলো নদী-নালা বা সমুদ্রের নমুনা । দু”টি বস্তুর সংমিশ্রণে মানুষের, অস্তিত্ব । একটি শরীর ও অপরটি আত্মা । এ কথাও স্বীকৃত যে, মানবদেহে আত্মা সর্বাপেক্ষা উত্তম অংশ আর তার শরীর হচ্ছে আত্মার অনুগত এবং অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের অধিকারী । এ নিকৃষ্ট অংশের পরীক্ষা-নিরীক্ষাকারী চিকিৎসকগণ বলেছেন যে, মানবদেহে আল্লাহ তা“আলা ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।