৮২ তফসীরে মা“আরেফুল কোরআন £ প্রথম খণ্ড এ আয়াতের প্রথম অংশে হ্যা-সূচক বাক্য ব্যবহার করে সরল পথের সীমা নির্ধারণ করা হয়েছে। উপরোক্ত চার স্তরের মানুষ যে পথে চলেছেন তা-ই সরল পথ । পরে শেষ আয়াতে না-সূচক বাক্য ব্যবহার করেও এর সমর্থন করা হয়েছে। বলা হয়েছে ঃ ০2402941 ১525 ৮৩৯৮1 ১৯৪ অর্থাৎ-যারা আপনার অভিসম্পাতগ্রস্ত তাদের পথ নয় এবং তাদের পথও নয়, যারা পথহারা হয়েছে। ১৫:১০ ১১১৯ ০ বলতে এ সকল লোককে বোঝানো হয়েছে যারা ধর্মের হুকুম- আহকমিকে বুরঝে-জানে, তবে স্বীয় অহমিকা ও ব্যক্তিগত স্বার্থের বশবরতাঁ হয়ে বিরুদ্ধাচরণ করেছে। অন্য শব্দে বলা যায়, যারা আল্লাহ্ তা“আলার আদেশ মান্য করতে গাফলতি করেছে। যেমন, সাধারণভাবে ইহুদীদের নিয়ম ছিল, সামান্য স্বার্থের জন্য দীনের নিয়ম-নীতি বিসর্জন দিয়ে তারা নবী-রাসূলগণের অবমাননা পর্যন্ত করতে দ্বিধাবোধ করত না । ৬-|.০-তাদেরকে বলা হয়, যারা না বুঝে অজ্ঞতার দরুন ধর্মীয় ব্যাপারে ভুল পথের অনুসারী হয়েছে এবং ধর্মের সীমালঙ্ঘন করে অতিরঞ্জনের পথে অগ্রসর হয়েছে। যথা-নাসারাগণ। তারা নবীর শিক্ষাকে দিয়েছে। ইহুদীদের বেলায় এটা অন্যায় এজন্য যে, তারা আন্লরাহ্্র নবীদের কথা মানেনি ; এমন কি তাদেরকে হত্যা পর্যস্ত করেছে। _ আয়াতের সারমর্ম হচ্ছে__আমরা সে পথ চাই না, যা নফসানী উদ্দেশ্যের অনুগত হয় এবং মন্দ কাজে উদ্বুদ্ধ করে ও ধর্মের মধ্যে সীমালজ্ঘনের প্রতি প্ররোচিত করে । সে পথও চাই না, যে পথ অজ্ঞতা ও মূর্খতার দরুন ধর্মের সীমারেখা অতিক্রম করে । বরং এ দু'য়ের মধ্যবর্তী সোজা-সরল পথ চাই। যার মধ্যে না অতিরঞ্জন আছে, আর না কম-কছুরী আছে এবং যা নফসানী প্রভাব ও সংশয়ের উর্ধ্বে। সূরা আল-ফাতিহার. আয়াত সাতটির তফসীর শেষ হয়েছে। এখন সমগ্র সূরার সারমর্ম হচ্ছে এ দোয়া-_“হে আল্লাহ্ ! আমাদিগকে সরল পথ দান করুন৷ কেননা, সরল পথের সন্ধান লাভ করাই সবচাইতে বড় জ্ঞান ও সর্বাপেক্ষা বড় কামিয়াবী ৷ বস্তুত সরল পথের সন্ধানে ব্যর্থ হয়েই দুনিয়ার বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে। অন্যথায় অ-মুসলমানদের মধ্যেও সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা এবং তার সন্তুষ্টির পথ অনুসরণ করার আগ্রহ-আকুতির অভাব নেই। এজন্যই কোরআন পাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় পদ্ধতিতেই সিরাতে -মুস্তাকীমের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ্র কিতাবের শিক্ষা এবং তার প্রিয় বান্দাদের অনুসরণের মধ্যেই সরল পথ প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে £ এখানে একটা বিষয় বিশেষভাবে অনুধাবনযোগ্য । আর এ ব্যাপারে একটু গভীরভাবে চিন্তা করলে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়ে যায়! তা হচ্ছে, সিরাতে-যুস্তাকীম নির্ধারণ করার জন্য বস্তুত সিরাতে রাসূল, সিরাতে-কোরআন বলে দেওয়াই তো যথেষ্ট ছিল৷ উপরোক্ত দু”টি পথ চিহ্নিত করা যেমন সংক্ষিপ্ত ছিল, তেমনি ছিল সুস্পষ্ট । কেননা সমগ্র কোরআনই তো সিরাতে মুস্তাকীমের বিস্তারিত বর্ণনা । অপরদিকে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সমগ্র শিক্ষা হচ্ছে কোরআনেরই বিস্তারিত বর্ণনা । অথচ আলোচ্য এ ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।