্ মহাপরিচালকের কথা : | মহাগ্স্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নহী হযরত মুহাম্মদ (সা)-এর উপর আবী এক অনন্য মু'জিযাপূর্ণ, আসমানী কিতাব । আররী ভাষায় নাধিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ । মহান.রাব্দুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের সুবিশাল ভাপ্তার এ খরস্থের মাধ্যমে উপস্থাপন করেছেন । মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা. পরিত্র কুরুত্সানে উল্লিখিত হয়নি। বস্তুত, বিশুদ্ধতম এশীগন্থ আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনার, ইসলামী জীবনব্যবস্থার মূল ভিনত। পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের পূর্ণ সতুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত 'বাণী সম্যকভাবে অনুধাবন এবং সেই মোতাবেক আমল্ করার কোন বিকল্প নেই। পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বরণনাভঙ্ি ও বাক্যবিন্যাস হলো চৌনবক বৈশিষযস্পর, ইঙ্গিতময় ও ব্যঞজনাধ্মী। তাই কোন কোন ক্ষেত্রে সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সন্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর মর্মবাণী সম্যক উপলব্ধি করতে হিমসিম খেয়ে যান। বস্তুত, এই -প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফলীর শাস্ত্রের উত্তব ঘটে। তাফসীর শান্ত্রবিদগণ মহানবী হযরত যুহাণ্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে পবিত্র কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ-দক্ষতা প্রয়োগ করেছেন । এভাবে বহু মুফাস্সির পবিজ্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্যসাধারণ অবদান রেখে গেছেন। এখনও এই মহতী প্রয়াস অব্যাহত রয়েছে। . হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র) উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম, ইসলামী চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন, লেখক, গ্রন্থকার ৷ ইসলাম সম্পর্কে, বিশেষ করে পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে, তার সুগভীর পাগ্ডিত্য উপমহাদেশের সীমা ছাড়িয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতিমান করেছে। তীর গ্রন্থসমূহের মধ্যে “তফসীরে মা'আরেফুল কোরআন' একটি অনন্য ও অসাধারণ গ্রস্থ। উর্দু ভাষায় লেখা প্রায় সাড়ে সাত হাজার পৃষ্ঠার বিশ্বনন্দিত এই তফসীর গ্রন্থটি পাঠ করে যাতে বাংলাভাষী পাঠকগণ পবিব্র কুরআন চর্চায় আরো বেশি অনুপ্রাণিত হয় এবং পবিত্র কুরআনের মর্মবাণী ও শিক্ষা অনুধাবন করে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারে, এ মহান লক্ষ্য সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে এর তরজমার কাজ শুরু করে। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।