তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

কোরআন নাযিলের ইতিহাস ৫৭ কোরআনের আয়াতসমূহের ব্যাখ্যা জানার জন্যে অতীব উপকারী । লেখক কোরআনের শব্দাবলীর বিশ্লেষণের সাথে সাথে সংশ্লিষ্ট হাদীসেরও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন । অপরাপর তফসীরের তুলনায় এ গ্রন্থে হাদীসের উদ্ধৃতি দানে সতর্কতা অবলম্বনের ছাপ সুস্পষ্ট । ্‌ তফসীরে রম্ছল মা“আনী £ তফসীরটির পুরো নাম “রুহুল মা*আনী ফী তাফসীরিল- কোরআনিল-আযীম ওসাস সাবায়ে মাসানী” ৷ বাগদাদের পতনকালের অব্যবহিত আগের প্রখ্যাত ইসলামী জ্ঞানবিশারদ আল্লামা মাহমুদ আলুসী রে) এ তফসীরখানা লিখেছেন। তফসীরে রন্ছল-মা“আনী ত্রিশ খণ্ডে সমাপ্ত। লেখক এ বিরাট তফসীর গ্রস্থঁটিকে সর্বাঙ্গীণ ও ব্যাপকভিত্তিক করার জন্যে যথাসন্তব চেষ্টা করেছেন । ভাষা, সাহিত্য, ব্যাকরণ, অলংকার ছাড়াও তিনি এতে ইসলামী বিধি-বিধান, আকায়েদ-বিশ্বাস, কালাম-শস্ত্র, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, তাসাউফ এবং সংশ্লিষ্ট হাদীস সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। সংশ্লিষ্ট আয়াত সম্পর্কিত জ্ঞানের কোনো দিকের পিপাসাই যাতে পাঠকচিত্তে অবশিষ্ট না থাকে লেখক সে ব্যাপারে সচেষ্ট ছিলেন। হাদীসের উদ্ধৃতি দানেও এ গ্রন্থের লেখক অন্যান্য তফসীরকারের তুলনায় সতর্কতার পরিচয় দিয়েছেন। এদিক থেকে “তফসীরে রুন্ছুল মা“আনী' একটি সুবিস্তৃত তফসীরপ্রস্থ। তফসীর সম্পর্কিত যে কোনো ব্যাপারে এ কিতাবের সহায়তা থেকে কেউ নিরাশ হয় না। তফসীরে মা“আরেফুল কোরআন প্রসঙ্গে কোরআন শরীফের. একখানা স্বতন্ত্র তফসীর রচনা করার দুঃসাহস ছিল আমার স্বপ্নোরও অতীত । কিন্তু তা সত্তেও অত্যন্ত স্বাভাবিক গতিতেই আল্লাহ্‌ পাকের খাস রহম করমে তফসীরে মা'আরেফুল কোরআন রচনার সকল উপকরণ একত্রিত হয়ে শেষ পর্যন্ত একটা পরিপূর্ণ “তফসীর'-এর বূপ পরিগ্রহ করেছে। তবে দীর্ঘকাল থেকেই হযরত হাকীমুল-উম্মত থানবী (র) রচিত বয়ানুল-কোরআন আরো স্হজ ভাষায় এ যুগের মানুষের মেধা ও সাধারণ পাঠকগণের চাহিদানুযায়ী সহজবোধ্য করে পেশ করার আরজু মনে মনে পোষণ করে আসছিলাম । কিন্তু সে কাজটিও অত্যন্ত জটিল এবং শ্রমসাধ্য ছিল বিধায় এতদিন তা হয়ে ওঠেনি । আল্লাহ্‌র শোকর যে, মা'আরেফুল-কোরআনের মাধ্যমে সে আরজুটুকুও তিনি পূর্ণ করে দিয়েছেন। কেননা এ তফসীর প্রধানত হযরত থানবী (র)-এর বয়ানুল-কোরআনকে ভিত্তি করেই রচিত হয়েছে। কয়েকটি বৈশিষ্ট্য এক. আরবী ছাড়া দুনিয়ার অন্য যে কোন ভাষায় কোরআন শরীফের তফসীর করার ব্যাপারে সর্বাপেক্ষা নাজুক ব্যাপার -হচ্ছে মূল কোরআনের তরজমা । কেননা কোরআনের আয়াত ভাষাস্তরিত করার অর্থ সে ভাষায় আল্লাহ্র কালামকে ব্যক্ত করা । এর মধ্যে সামান্যতম তারতম্য বা বেশ-কম করা কোন অবস্থাতেই বৈধ নয়। এজন্য আমি নিজের তরফ থেকে “আয়াতের তরজমা করার দুঃসাহসই করিনি । বস্তুত এর প্রয়োজনও ছিল না । কেননা আমাদের পূর্বসূরি সাধক আলিমগণ বিশেষ যত ও সাবধানতার সাথে এ কাজ করে গেছেন। উর্দু ভাষায় সর্বপ্রথম হযরত শাহ্‌ ওয়ালীউল্লাহ্‌্র দুই সুযোগ্য সন্তান শাহ্‌ রফীউদ্দীন এবং শাহ্‌ আবদুল কাদের- এমন দক্ষতার সাথে অনুবাদের কাজ আনজাম দিয়ে গেছেন যে, অতঃপর তরজমার ক্ষেত্রে বিভ্রান্তির আশংকা খুবই কম। হযরত শাহ রফীউদ্দীন কোরআন পাকের একেবারে শাব্দিক অনুবাদ করেছেন । পরিভাষার তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) __-৮ ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।