৩৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড প্রযোজ্য, যা কোরআন ও সুন্নাহ্য় পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং যার প্রকাশ ও প্রচার করা কর্তব্য. পক্ষান্তরে এমন সূক্ষ্ম ও জটিল মাসআলা সাধারণ্যে প্রকাশ না করাই উত্তম, যাদ্দারা সাধারণ লোকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে । তখন তা (/- ১১ ৰা জ্ঞানকে গোপন করার হুকুমের আওতায় পড়বে না। উল্লিঘিত আয়াতে ০,১11 ১ ৬১৬৫5 বাক্যের ঘ্বারাও তেমনি ইঙ্গিত পাওয়া যায়.। তেমনিভাবে মাসআলাঁ-মাসায়েল সম্পর্কে হযরত. আবদুল্লাহ্. ইবনে মাসউদ (রা). বলেছেন, তোমরা যদি সাধারণ মানুষকে এমন সব “হাদীস শোনাও যা তারা পরিপূর্ণভাবে হুদয়ঙ্গম করতে পারে না, তবে তাঁদেরকে ফেতনা-ফাসাদেরই রা সহীহ্ বুখারীতে হযরত আলী: (কা) থেকে উদ্ধৃত.রয়েছে। তিনি বলেছেন বে, “সাধারণ আানুহষর সামনে ইলমের শুধুমাত্র ততটুকু প্রকাশই করবে, যতটুকু তাদের জ্ঞান-বৃদ্ধি বরদাশত “করতে পারে । মানুষ আল্লাহ্ ও রসূলকে মিথ্যা প্রতিপন্ন করুক; তোমরা কি-এমন কামনা কর? কারণ, যে কথা তাদের বোধগম্য নয়, তাতে তাদের মনে নানারকম সন্দেহ-সংশয় সৃষ্টি হবে এবং তাতে করে তারা আল্লাহ্ ও রসূলকে অস্বীকারও করে বসতে পারে - এতে বোঝা যাচ্ছে যে, যাদের উদ্দেশ্যে কোন বক্তব্য উপস্থাপন করা হবে, তাদের অবস্থার অনুপাতে কথা বলাও আলেমের একটি অন্যতম দায়িত্ । যাদের পক্ষে বিভ্রান্তিতে. নিপতিত হওয়ার আশংকা রয়েছে, তাদের সামনে এমন মাসআলা-মাসায়েল বর্ণনা করবে না। সে জন্যই 'বিজ্ঞ ফিক্হবিদগণ বহু বিষয় বর্ণনাশেষে লিখে থাকেন : 3 2/%) + 8 17 ০13৮ অর্থাৎ__'এ বিষয়টি এমন যা আলেমগণ জেনে নেবেন, কিন্তু সাধারণ্যে প্রচার করবেন না। অর্থাৎ তা উচিত হবেনা । তু এক হাদীসে রসূলে করীম (সা) ইরশাদ করেছেন ঃ [১১১1/১১৪ (6151 ১:২০ ৮৪ (১১০১৩ ১৭৮৪ 151 | ১৯১০০ অর্থাৎ__নিগৃঢ় তত্বের বিষয়সমূহ এমন লোকদের কাছে গোপন করবে না, যারা তার পূর্ণ যোগ্য ।.যুদ্রিংতোমরা এমন রুর, তাহলে তা মানুষের উপর জুলুম হবে। পক্ষান্তরে যারা যোগ্য নয়, তাদের সামনে হেকমত বা সৃষ্ষ্ম তাৎপর্যপূর্ণ আলোচনা করবে না। কারণ, এটাই হবে সে বিষয়ের উপর জুলুম । . ইমাম কুরতুবী বলেন, এই বিশ্লেষণে একথাও বোঝা যাচ্ছে যে, কোন কাফির যদি মুসলমানের বিরুদ্ধে তর্ক-বিতর্ক প্রবৃত্ত হয় কিংবা বা কোন বিদ'আতপন্থী যদি মানুষকে নিজের ভ্রান্ত ধ্যান-ধারণার প্রতি আমন্ত্রণ জানায়, তবে তাদেরকে দীনের ইল্ম শেখানো ততক্ষণ পর্যন্ত জায়েয নয়, যতক্ষণ না স্থির বিশ্বাস হয়ে যায় যে, ইল্ম শিক্ষা করার পর তাদের ধ্যান-ধারণা বিশুদ্ধ হবে - তেমনিভাবে কোন বাদশাহ কিংবা শাসককে এমন বিষয়াদি বাতলে দেওয়া জায়েয নয়, যেগুলোর মাধ্যমে সে প্রজা-সাধারণের উপর উৎপীড়নের পন্থা উদ্ভাবন করতে পারে । তেমনিভাবে সাধারণ লোকদের সামনে ধর্মীয় বিধি-বিধানের “হিলা' বা বিকল্প পশ্থাসমূহের দিকগুলো বিনা কারণে বর্ণনা করাঁও বাঞ্ছনীয় নয় ! কারণ, তাতে মানুষ দীনী হুকুম-আহকামের ব্যাপারে নানা রকম ছল-ছুতার অন্বেষণে অভ্যন্ত'হয়ে পড়তে পারে । (কুরতুবী) ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।