৩৭২ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড আঙ্গুলের অনুভুতি অনেক বেশি তীব্র, তেমনি সাধারণ মৃতের তুলনায়. শহীদগণ বরযখের জীবনে বহু গুণ বেশি অনুভূতিপ্রাপ্ত হয়ে থাকেন। এমন কি শহীদের এ জীবনানুদ্ভূতি অনেক ক্ষেত্রে তাদের জড়দেহেও এসে পৌছিয়ে থাকে । অনেক সময় তাদের হাড়-মাংনের দেহ পর্য্ত মাটিতে বিনষ্ট হয় না, জীবিত মানুষের দেহের মতই অবিকৃত থাকতে দেখা যায়.। হাদীসের বর্ণনা এবং বহু প্রত্যক্ষ অভিজ্ঞতায় এর যথার্থতা প্রমাণিত হয়েছে। এ কারণেই শহীদগণকে জীবিত বলা হয়েছে এবং সাধারণ মৃত বলতে নিষেধ করা হয়েছে। তবে সাধারণ নিয়মে তাদেরকেও মৃতই ধরা হয় এবং তাদের পরিত্যক্ত সম্পদ্ ওয়ারিসগণের মধ্যে বন্টিত হয় এবং তাদের বিধবাগণ অন্যের সাথে পুনর্বিবাহ করতে পারে। এ আয়াতের ক্ষেত্রে নবী-রাসূলগণ শহীদগণের চাইতেও অনেক বেশি মর্তবার অধিকারী হয়ে থাকেন। তাদের পবিভ্র দেহ সম্পূর্ণ অবিকৃত অবস্থায় থাকার পরও বাহ্যিক হুকুম-আহকামে তার কিছু প্রভাব অবশিষ্ট থাকে । যথা-__যাদের পরিত্যক্ত কোন সম্পদ বন্টন করার রীতি নেই, তাদের স্ত্রীগণ দ্বিতীয়বার বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারেন না। মোটকথা, বরযখের এ জীবনে সর্বাপেক্ষা শক্তিসম্পন্ন হচ্ছেন নবী-রস্লগণ, অতঃপর শহীদগণ এবং তারপর অন্যান্য সাধারণ মৃত ব্যক্তি। অবশ্য কোন কোন হাদীসের ছারা জানা যায় যে, ওলী-আউলিয়া এবং নেককার বান্দাগণের অনেকেই বরযখের হায়াতের ক্ষেত্রে শহীদগণের সমপর্যায়ভুক্ত হয়ে থাকেন। কেননা আত্মশুদ্ধির সাধনায় রত অবস্থায় যারা মৃত্যুবরণ করেন, তাদের মৃত্যুকেও শহীদের মৃত্যু বলা যায়। ফলে তারাও শহীদগণেরই পর্যায়তুক্ত হয়ে যান। আয়াতের মর্মার্থ অনুযায়ী নিঃসন্দেহে অন্যান্য নেককার সালেহগণের তুলনায় শহীদগণের মর্ধাদা বেশি, তবে নেককারগণও শহীদের পর্যায়তুক্ত হতে পারেন। যদি কোন শহীদের লাশ মাটিতে বিনষ্ট হতে দেখা যায়, তাহলে এমন ধারণা করা যেতে পারে যে, আল্লাহ্র পথে সে নিহত হয়েছে সত্য, তবে হয়তো তার নিয়ত বিশুদ্ধ না থাকায় তার সে মৃত্যু যথার্থ শহীদের মৃত্যু হয়নি। কিন্তু এমন কোন শহীদের লাশ যদি মাটির নিচে বিনষ্ট অবস্থায় পাওয়া যায়, আল্লাহ্র পথে শহীদ হওয়ার ব্যাপারে যার নিষ্ঠায় কোন সন্দেহ নেই, তবে সেক্ষেত্রে অবশ্য এমন ধারণা করা উচিত হবে না যে, তিনি শহীদ নন অথবা কোরআনের আয়াতের মর্মার্থ এখানে টিকছে না। কেননা মানুষের লাশ যে কেবল মাটিতেই বিনষ্ট হয় তাই নয়। অনেক সময় ভূনিন্নস্থ অন্যান্য ধাতু কিংবা অন্য কোন কিছুর প্রভাবেও জড়দেহ বিনষ্ট হওয়া সম্ভব। নবী-রসূল ও শহীদগণের লাশ মাটিতে ভক্ষণ করে না বলে হাদীসে যে বর্ণনা রয়েছে, তাতে একথা বোঝা যায় না যে, মাটি ছাড়া তাদের লাশ অন্য কোন ধাতু কিংবা খনিজ পদার্থের প্রভাবেও বিনষ্ট হতে পারে না। নবী-রাসুলগণের পবিত্র দেহও যে সাধারণ মানব-দেহের মত বিভিন্ন উপকরণের দ্বারাই সৃষ্টি হয়েছে এ কথার প্রমাণ পাওয়া যায়। সুতরাং তাদের দেহও অস্ত্রের আঘাত কিংবা ওষুধের প্রভাবে স্বাভাবিকভাবেই প্রভাবাঘিত হয়েছে। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে, নবী-রসূলগণের মৃত্যু-পূর্ববর্তী জীবনের তুলনায় শহীদগণের মৃত্যু-পূর্ববর্তী জীবন বেশি শক্তিসম্পন্ন হতে পারে না। নবী-রসূলগণের জীবিত দেহে অস্ত্র এবং অন্যান্য ক্ষতিকর উপাদানের বিরূপ প্রতিক্রিয়ার ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।