তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ ৩৭১ লক্ষণ) তোমাদের পরীক্ষা গ্রহণ করব, কিছুটা ভয়ে নিপতিত করে (যা তোমাদের শব্দের সংখ্যাধিক্য অথবা উপর্যুপরি আপদ-বিপদের মাধ্যমে) এবং কিছুটা (দারিদ্র্য ও) ক্ষুধায় নিপতিত করে (কিছুটা) জান-মাল ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে যেথা £ পশুমড়ক, মানুষের মৃত্যু, রোগজরা, প্রাকৃতিক দুর্যোগে ফল-ফসলের ক্ষতি সাধন করে । এমতাবস্থায়) তোমরা ধৈর্য খত তবাদ শুনিয়ে দিন (যাদের রীতি হচ্ছে যে,) তাদের উপর যখন কোন বিপদ আসে, তখন তির রে আমরা (আমাদের ধন-সম্পদ সন্তান-সম্ততিসহ প্রকৃতপক্ষে) আল্লাহ্‌ তা'আলারই মালিকানাধীন । (প্রকৃত মালিকের তো তীর সম্পদে' যে কোন হস্তক্ষেপ করার অধিকার রয়েছে, এতে মালিকানাধীনদের পক্ষে উদ্িগ্র হওয়া অর্থহীন ।) এবং আমরা সবাই এ দুনিয়া থেকে) আল্লাহ্‌র নিকটই ফিরে যাবো (এখানকার ক্ষতির বদলা সেখানে গিয়ে অবশ্যই আমরা পাবো)। বস্তুত সুসংবাদের যে কথা তাদের শোনানো হবে, তা হচ্ছে এই যে, এসব লোকের প্রতি (স্বতন্ত্রভীবে) তাদের পরওয়ারদিগারের তরফ থেকে বিশেষ, রহমত (প্রদত্ত) হবে এবং সবার প্রতিই (সমষ্টিগতভাবে) ব্যাপক রহমত হবে । আর এসৰ লোকই তারা, যারা (প্রকৃত অবস্থায়) হেদায়েতের যেথার্থ মর্যাদার) স্তরে পৌছতে সক্ষম হবে। কেননা আল্লাহ তা*আলাই যে প্রকৃত মালিক এবং সমস্ত ক্ষতি পূরণ করার অধিকারী-একথা' তারা অন্তর দিয়ে অনুভব করতে সক্ষম হয়েছে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আলমে-বরযখে নবী এবং শহীদগণের হায়াত £ ইসলামী রেওয়ায়েত মোতাবেক প্রত্যেক মৃত ব্যক্তি আলমে-বরযখে বিশেষ ধরনের এক হায়াত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবন সংশ্রিষ্ট ব্যক্তি কবরের আযাব বা সওয়াব অনুভব করে থাকে__একথা সবাই জানেন। এই জীবন প্রাপ্তির ব্যাপারে মু*মিন, কাফির এবং পুণ্যবান ও গোনাহগারের কোন পার্থক্য নেই। তবে বরযখের এ জীবনের বিভিন্ন স্তর রয়েছে। এক স্তরে সর্বশ্রেণীর লোকই সমানভাবে শরীক। কিন্তু বিশেষ এক স্তর নবী-রাসূল এবং বিশেষ নেককার বান্দাদের জন্য নির্ধারিত। এ স্তরেও অবশ্য বিশেষ পার্থক্য এবং পরস্পরের বৈশিষ্ট্য রয়েছে। এ বিষয়টি নিয়ে আলিমগণ বিস্তুর আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে কোরআন ও সুন্নাহর তথ্যের সাথে সর্বাপেক্ষা সামঞ্জস্যপূর্ণ বক্তব্য পেশ করেছেন হযরত মাওলানা আশরাফ আলী থানবী (র)। সুতরাং তার রচিত বয়ানুল-কোরআনের আলোচনাটুকু উদ্ধৃত করাই যথেষ্ট বলে মনে করছি। ফায়দা 8 যেসব লোক আল্লাহ্‌র রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয়। সাধারণভাবে অবশ্য তাদের মৃত বলাও জায়েয । তবে তাঁদের মৃত্যুকে অন্যদের মৃত্যুর সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে। কেননা মৃত্যুর পর প্রত্যেকেই বরযখের জীবন লাভ করে থাকে. এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে। কিন্তু শহীদগণকে সে জীবনে অন্যান্য মৃতের তুলনায় একটা বিশেষ বৈশিষ্টযপূ্ণ মর্যাদা দান করা হয়। তা হলো অনুভূতির বৈশিষ্ট্য, অন্যান্য মৃতের তুলনায় তাঁদের বেশি অনুভূতি দেওয়া হয়। যেমন, মানুষের পায়ের গোড়ালি ও হাতের আঙ্গুলের অগ্রভাগ-_উভয় স্থানেই অনুভূতি থাকে; কিন্তু গৌড়ালির তুলনায় ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।