তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল-বাকারাহ ৩৬৭ (সা) বলেন, যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার আনুগত্য করে অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কিত নির্দেশগুলোর অনুসরণ করে, যদি তার নফল নামায-রোযা কিছু কমও হয়, সে-ই আল্লাহকে স্বরণ করে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করে সে নাঞনায-রোযা, তসবীহ-তাহলীল প্রভৃতি বেশি করে করলেও প্রকৃতপক্ষে সে আল্লাহ্‌কে স্মরণ করে না। হযরত যুন্নুন মিসরী (র) বলেন, “যে ব্যক্তি প্রকৃতই আল্লাহকে স্বরণ করে, সে অন্য সব কিছুই ভুলে যায়। এর বদলায় স্বয়ং আল্লাহ্‌ তাঁআলাই সবদিক দিয়ে' তাকে হেফাজত করেন এবং সব কিছুর বদলা তাকে দিয়ে দেন।” হযরত মু'আয (রো) বলেন, “আল্লাহ্র আযাব থেকে মুক্ত করার ব্যাপারে মানুষের কোন আমলই যিকরুল্লাহ্র সমান নয় ।” হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত এক হাদীসে-কুদসীতে আছে, আল্লাহ্‌ তাআলা বলেন, “বান্দা যে পর্যস্ত আমাকে ম্মরণ করতে থাকে বা আমার স্বরণে যে পর্যস্ত তার ঠোট নড়তে থাকে, সে পর্যন্ত আমি তার সাথে থাকি।” | টির 1579 ও (১৫৩) হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । নিশ্চয়ই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে রয়মেছেন। যোগসূত্র ঃ কেবলা পরিবর্তনের ব্যাপারে বিরু্ধবাদীদের পক্ষ থেকে ব্যাপক সমালোচনা চলছিল । ফলে দু'ধরনের প্রতিক্রিয়া হচ্ছিল। প্রথমত, নানা রকম জটিল প্রশ্ন উত্থাপন করে ইসলামের সত্যতার উপর আঘাত এবং মুসলমানদের মনে নানা প্রকার সন্দেহ-সংশয় সৃষ্টির অপচেষ্টা চলছিল । পূর্ববর্তী-আয়াতসমূহে সেসব কৃট-প্রশ্রের জবাব দিয়ে সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দ্বিতীয়ত, ওদের তরফ থেকে উত্থাপিত বিভিন্ন যুক্তিপূর্ণ জওয়াব" দেওয়ার পরও যেহেতু আরো নতুন নতুন প্রশ্ন উত্থাপন এবং তর্কের পর তর্কের অবতারণা করে মুসলমানদের মন-মস্তিককে বিষাক্ত করে তোলার ষড়যন্ত্র চলছিল, সেহেতু এ আয়াতে ধৈর্য ও নামাযের মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করে সে সব আঘাতের মোকাবেলা করার উপদেশ দেওয়া হয়েছে। | তফসীরের সার-সংক্ষেপ হে ঈমানদারগণ! (মানসিক আঘাত ও দুশ্চিন্তার বোঝা হালকা করার লক্ষ্যে) ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর । নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা (সর্ব বিষয়েই) ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, বিশেষত নামাধীগণের সাথে তো তিনি অবশ্যই থাকেন। কেননা নামায হলো সর্বোত্তম ইবাদত। ধৈর্যধারণের ফলেই যদি আল্লাহ তাআলা সঙ্গী হন, তবে নামাষের মধ্যে তো এ সুসংবাদ আরো প্রবলতর হওয়াই স্বাভাবিক । | ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।