তফসীরের ইমামগণের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আয়াতের অর্থ দীড়ায় এই--প্রত্যেক জাতিরই ইবাদতের সময় মুখ করার জন্য একটা নির্ধারিত কেবলা চলে আসছে । সে কেবলা আল্লাহ্র তরফ হতে নির্ধারিত করে দেওয়া হয়েছে অথবা তারা নিজেরাই তা নির্ধারণ করে নিয়েছে। মোটকথা, ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক জাতিই কোন না কোন দিকে মুখ করে দীড়ায়। এমতাবস্থায় আখেরী নবীর উম্মতগণের জন্য দি কোন একটা বিশেষ দিককে কেবলা নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে, তবে তাতে আশ্চর্যাবিত হওয়ার কি আছে? দীনী ব্যাপারে অর্থহীন বিতর্ক পরিহার করার নির্দেশ ৩১1১১১৯111১ ১৭৬ এ আয়াতের পূর্বে বলা হয়েছে যে, প্রত্যেক জাতির নিজস্ব কেবলা চলে আসছে। সুতরাং একের পক্ষে অন্যের কেবলা মান্য না করাই স্বাভাবিক । সে হিসেবে নিজেদের কেবলার যথার্থতা নিয়ে বিরু্ধবাদীদের সাথে বিতর্কে অবতীর্ণ হওয়া অর্থহীন। উপরোক্ত বাক্যটির মূল বক্তব্য বিষয় হচ্ছে যে, যখন বোঝা যাচ্ছে যে, এ বিতর্কে তাদের কোন উপকার হবে না, তারা তাদের এঁতিহ্যগত কেবলার ব্যাপারে অন্যের যুক্তি মানবে না, তখন এ অর্থহীন বিতর্কে কালক্ষেপণ না করে তোমাদের আসল কাজে আত্মনিয়োগ করাই কর্তব্য । সে কাজ হচ্ছে সকাজে সকল সাধনা নিয়োজিত করে একে অপর থেকে আগে চলে যাওয়ার চেষ্টা করা । যেহেতু অর্থহীন বিতর্কে সময় নষ্ট করা এবং সৎকর্মে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার ব্যাপারে আলসেমি প্রদর্শন করা সাধারণত আখিরাতের চিন্তায় গাফলতির কারণে হয়, সে জন্য আখিরাত সম্পর্কে যাদের চিন্তা রয়েছে, তারা কখনও অর্থহীন বিতর্কে জড়িত হয়ে সময় নষ্ট করে না। তারা সব সময় নিজ নিজ কর্তব্য করে যাওয়ার চিন্তায় বিভোর থাকে । এ জন্যই পরবর্তী আয়াতে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে ঃ যার মর্মার্থ হচ্ছে, বিতর্কে জয়-পরাজয় এবং সাধারণ লোকের নানা প্রশ্ন থেকে আত্মরক্ষার চিন্তা ক্ষণস্থায়ী দুনিয়ার ব্যাপার । খুব শীঘ্রই এমন দিন আসছে, যখন আল্লাহ্ তা'আলা সমগ্র দুনিয়ার সকল জাতির মানুষকেই একত্র করে স্ব-স্ব আমলের হিসাব গ্রহণ.-করবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে যতটুকু সময় পাওয়া যায়, তা সে কঠিন দিনের চিন্তায় ব্যয় করা । নেক কাজ সমাধা করতে গিয়ে অনর্থক বিলম্ব করা সমীচীন নয় 81:১3: 2:-9 শব্দ দ্বারা এও বোঝা যায় যে, কোন সৎকাজের সুযোগ. পাওয়ার পর তা সমাধা কররি ব্যাপারে বিশ্ব করা উচিত নয়। কেননা অনেক সময় ইচ্ছাকৃত বিলম্বের ফলে সে কাজ সমাধা করার তওফীক ছিনিয়ে নেওয়া হয়। নামায, রোযা, হজ্জ, যাকাত, সাদকা, খয়রাত প্রভৃতি সর্ববিধ সৎ কাজে একই অবস্থা হতে পারে। বিষয়টি সূরা আনফালের এক আয়াতে আরো স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে ঃ তি ১5508 11515:001511455 ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।