সূরা আল-বাকারাহ্ ৩৫৯ তফসীরের সার-সংক্ষেপ (পূর্ববর্তী আয়াতে আহলে-কিতাব সম্প্রদায় কর্তৃক মুসলমানদের কেবলাকে সত্য জানা এবং মুর্খেতা অস্বীকায় করার কথা আলোচিত হয়েছে। এ আয়াতৈ তেমনিভাবে কেবলার প্রবর্তক অর্থাৎ মহানবী |সাঁ-কে মনে মনে সত্য জানা এবং মুখে মুখে অস্বীকার করার বিষয় আলোচিত হচ্ছে। যাদেরকে আমি (তেওরাত ও ইঞ্জিল প্রভৃতি) কিতাব দান করেছি, তারা তওরাত ও ইঞ্জিলে বর্ণিত সুসংবাদসমূহের ভিত্তিতে রসূলুল্লাহ [(সা)-কে রসূল হিসাবে] এমন সন্দেহাতীতভাবে চেনে, যেমন নিজেদের সম্ভান-সম্ততিকে (তাদের আকার-অবয়বের দ্বারা) চিনতে -পারে। [নিজের সর্তান-সন্ততিকে দেখে যেমন কখনো সন্দেহ হয় না যে, সে কৈ, তেমনিভাবে রসূল (সা)-এর ব্যাপারেও তাদের কোন সন্দেহ সংশয় নেই। বরং অনেকে তো ঈমান গ্রহণও করে নিয়েছে।] আবার তাদের মধ্যে অনেকে (রয়েছে, যারা) বিষয়টি বিস্তারিত জানা সত্ত্বেও গোপন করে। (আ্থচ) এটা যে বাস্তবিক আল্লাহর পক্ষ থেকে, তা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং (প্রতিটি মানুষকে আল্লাহ্র পক্ষ থেকে বলা হচ্ছে.যে, এমন একটি. র্যস্তব ব্যাপারে) কখনও কোন প্রকার সন্দেহে পতিত হয়ো না। এ আয়াতে রসূলে করীম (সা)-কে রসূল হিসাবে চেনার উদাহরণ সন্তানদের চেনার সাথে দেওয়া হয়েছে অর্থাৎ এরা যেমন কোন রকম সন্দেহ-সংশয়হীনভাবে নিজেদের সন্তানদেরকে জানে, তেমনিভাবে তওরাত ও ইঞ্জিলে বর্ণিত রসূলে করীম (সা)-এর সুসংবাদ, প্রকৃষ্ট লক্ষণ ও নিদর্শনাবলীর মাধ্যমে তাকেও সন্দেহাতীতভাবেই চেনে। কিন্তু তাদের যে অস্বীকৃতি, তা একান্তভাবেই হঠকারিতা ও বিদ্েষপ্রসূত। এখানে লক্ষণীয় বিষয় এই যে, পরিপূর্ণভাবে চেনার উদাহরণ পিতা-মাতাকে চেনার সাথে না দিয়ে সন্তান-সম্ততিকে চেনার সাথে দেওয়া হয়েছে। অথচ মানুষ স্বভাবত পিতা-মাতাকেও অত্যন্ত ভাল করেই জানে । এহেন উদাহরণ দেওয়ার কারণ হলো এই যে, পিতা-মাতার নিকট স্তানাদির পরিচয় সন্তানের নিকট পিতা-মাতার পরিচয় অপেক্ষা বহুগুণ বেশি হয়ে থাকে। কারণ, পিতা জন্মলগ্ন থেকে সন্তান-সন্ততিকে স্বহস্তে লালন-পালন করে । তাদের শরীরের এমন কোন অঙ্গ-প্রত্যঙ্গ নেই, যা পিতা-মাতার দৃষ্টির অন্তরালে থাকতে পারে। পক্ষান্তরে পিতা-মাতার গোপন অঙ্গ-প্রত্যঙ্গ সন্তানরা কখনও দেখে না। এ বর্ণনার দ্বারা এ কথাও প্রতীয়মান হয়ে যায় যে, এখানে সন্তানকে শুধু সন্তান হিসাবে চেনাই উদ্দেশ্য নয়। কারণ, তার পৈতৃক সম্পর্ক ক্ষেত্র বিশেষে সন্দেহজনকও হতে পারে। স্ত্রী খেয়ানতের দরুন সন্তান তার নিজের নাও হতে পারে । বরং এখানে আকার-অবয়বের পরিচয় জানা হলো: উদ্দেশ্য । পুত্র-কন্যা প্রকৃতপক্ষে নিজের হোক.বা নাই হোক, কিন্তু মানুষ সন্তান হিসাবে যাকে প্রতিপালন করে, তার আকার-অবয়ব চেনার ব্যাপারে কখনও সন্দেহ হয় না।. ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।