৩৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড কেবলা সাব্যস্ত'করা হোক। প্রিয়জনের মনের বাসনা পূর্ণ করাই আল্লাহ্ তা'আলার চিরাচরিত রীতি । কবির ভাষায় £ . “তুমি যেমন চাইবে আল্লাহ্ তেমনি চাইবেন, . প্রহ্যগারের ইচ্ছা আল্লাহ্ স্মরণ করেন।” | মহানবী সা)- এর অস্তরেও দৃঢ় আস্থা ছিল যে, তীর বাসনা অপূর্ণ থাকবে না। তাই ওহীর অপেক্ষায় তিনি-বারবার আকাশের দিকে তাকাতেন। এ প্রসঙ্গেই কোরআনে বলা হয়েছে £ ১৫১১১ ০০০৪ ঘন 4০৮5, 1715 555 ৬০৬,০৬০ *-আপনার বারবার আকাশের দিকে তাকানো আমার দৃষ্টি এড়ায়নি। আমি আপনাকে আপনার পছন্দমত কেবলার দিকে অবশ্যই ফিরিয়ে দেব। সেমতে ভবিষ্যতে আপনি নামাযে মসজিদে-হারাম তথা কা'বাগৃহের দিকে মুখ করুন।” এ আয়াতে রমূলররাহ সা)-এর মনের বাসনা প্রকাশ করে তা পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। | নামাযে বহু কা“বার দিকে মুখ করাই জরুরী নয়-কা*বা যেদিকে অবস্থিত, সেদিকে মুখ করাই যথেষ্ট ঃ এখানে একটি ফিকহ-বিষয়ক সৃষ্ষ্ম তত্ব উল্লেখযোগ্য । আয়াতে কা'বা ইউ সস বলা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, দূরবর্তী দেশসমূহে বসবাসকারীদের পক্ষে হুবহু কা'বাগৃহ বরাবর দীড়ানো জরুরী নয়; বরং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের মধ্য থেকে যে 'দিকটিতে কাবা অবস্থিত সেদিকে মুখ করলেই যথেষ্ট হবে । তবে যে ব্যক্তি মসজিদৈ-হারামৈ উপস্থিত রয়েছে কিংবা নিকটস্থ কোন স্থান বা পাহাড় থেকে কাবা দেখতে পাচ্ছে, তার পক্ষে এমনভাবে দীড়ানো জরুরী যাতে কা“বাগৃহ তার চেহারার বরাবরে অবস্থিত থাকে। যদি কা'বাগৃহের কোন অংশ তার চেহারা বরাবরে না পড়ে তবে তার নামায শুদ্ধ হবে না। কা'বাগৃহ যাদের চোখের সামনে নেই এ বিধান তাদের জন্য নয়। তারা কা'“বাগৃহ কিংবা মসজিদে-হারামের দিকে মুখ করলেই যথেষ্ট । মোটকথা, হিজরতের. যোল-সতের মাস পর কা'বাগৃহ পুনর্বার মহানবী (সা) ও মুসলমানদের কেবলা নির্ধারিত হয় । এতে ইহুদী এবং কতিপয় মুশরিক ও মুনাফিক প্রশ্ন তুলে বলতে থাকে যে, তাদের ধর্মে স্থিতিশীলতা নেই, রোজ রোজ রেবলা পরিবর্তন হতে থাকে । কোরআনের আলোচ্য আয়াতে “নির্বোধরা আপত্তি করে" শিরোনামে তাদের এ আপত্তিরই উল্লেখ করা হয়েছে। পরবর্তী আয়াতে আপক্তির যে জওয়াব দেওয়া হয়েছে তাতে তাদের টি ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।