তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩২ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড উল্লিখিত হয়েছে যে, হাদীসে উল্লিখিত যে সাত পদ্ধতিতে কোরআন শরীফ নাঘিল হয়েছে উপরে বর্ণিত তিন শর্তের মাপকাঠিতে যে সব পঠন-পদ্ধতি প্রচলিত রয়েছে, সেগুলোই সেই সাত-পদ্ধতির অন্তর্ভুক্ত সাত কারী ইমাম আবু বকর ইবনুল-মুজাহিদের কিতাব দ্বারা যে সাতজন কারী সর্বাপেক্ষা বেশি খ্যাতি লাভ করেছেন, তারা হচ্ছেন ঃ ১. আবদুল্লাহ ইবনে কাসীর আদদারী (র) (ওফাত ১২০ হি.) £ ইনি হযরত আনাস ইবনে মালেক (রো), হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) ও হযরত আবু আইয়ুব আনসারী (রা) প্রমুখ তিনজন সাহাবীর সাক্ষাত লাভ করেছেন। তীর ক্রোআত মক্কা শরীফে বেশি প্রচলিত হয়েছে। তার ক্রোআতের বর্ণনাকারিগণের মধ্যে হযরত বাযযী (র) ও হযরত কান্বাল (র) অধিকতর খ্যাতি লাভ করেছেন । | ২. নাফে বিন আবদুর রহমান বিন আবূ নায়ীম (ওফাত ১৬৯ হি.) ৪ ইনি এমন সত্তর কা'ব রো), হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও হযরত আবু হুরায়রা (রা)-এর শাগরেদ ছিলেন। তার ক্ররোআত মদীনা শরীফে বেশি প্রসার লাভ করেছে। তার বর্ণনাকারিগণের মধ্যে আবু মূসা কালুন (ওফাত ২২০ হি.) ও আবু সায়ীদ দরশ (ওফাত ১৯৭ হি.) অধিক খ্যাতি লাভ করেছেন। ৩ আবদুল্রাহিল হিসবী (ওফাত ১১৮ হি.) ঃ ইবনে “আমের নামে খ্যাত । ইনি সাহাবীগণের মধ্যে হযরত নো'মান ইবনে বশীর (রা) ও হযরত ওয়াছেলা বিন আসকার (রো)-এর সাক্ষাত লাভ করেছিলেন। ইলমে ক্রোআত হযরত মুগীরা বিন শেহাব মাখযমী থেকে হাসিল করেন। মুগীরা বিন শেহাব হযরত উসমান (রা)-এর শাগরেদ ছিলেন । তার ক্রোআতের বেশি প্রচলন হয়েছে সিরিয়ায় । তার বর্ণনাকারিগণের মধ্যে হেশাম ও যাকওয়ান বিশেষ প্রসিদ্ধি লাভ করেছেন। ৪. আবু আ“মার যাব্বান ইবনুল-আলা (ওফাত ১৫৪ হি.) £ ইনি হযরত মুজাহিদ (রো) ও সায়ীদ ইবনুল জুবাইর রে)-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হযরত উবাই ইবনুল কা*ব (রা)-এর নিকট থেকে বর্ণনা করেছেন তার ক্রোআত বসরায় বেশি প্রসার লাভ করেছে। তার বর্ণনাকারিগণের মধ্যে আবু উমারুদ-দুয়ালী (ওফাত ২৪৬ হি.) ও আবু শোয়াইব সূমীর (ওফাত ২৬১ হি.) খ্যাতি সমধিক। ৫. হামযা বিন হাবীব আয-যাইয়্যাত (ওফাত ১৮৮ হি.) ঃ ইনি ইকরামা বিন রবী আত্-তাইমীর মুক্ত-করা ক্রীতদাস ছিলেন । সুলায়মান আল-আ*মাশ-এর শাগরেদ । সুলায়মান বিন ওয়াসসাব-এর নিকট থেকে, তিনি যর বিন হোবাইশ-এর নিকট থেকে এবং ইয়াহ্ইয়া তিনি হযরত উসমান (রা), হযরত আলী (রা), হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রো)-এর নিকট থেকে শিক্ষা লাভ করেছিলেন। তার বর্ণনাকারিগণের মধ্যে খাল্ফ বিন হেশাম (ওফাত ১৮৮ হি.) ও খাল্লাদ বিন খালেদ (ওফাত ২২০ হি.) বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। ৬. আসেম বিন আবিননাজুদ আল্-আসাদী (ওফাত ১২৭ হি.) £ ইনি যর বিন হোবাইশ-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা) আবু আবদুর রহমান ছুলমার মাধ্যমে হযরত ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।