সূরা আল-বাকারাহ্ ৩০১ এখন প্রশ্ন ওঠে যে, কা'বাগৃহ প্রথমে কখন কে নির্মাণ করেছিলেন । এ সম্পর্কে কোন সহীহ্ হাদীস বর্ণিত নেই। আহলে-কিতাব ইহুদী "ও খৃষ্টানদের রেওয়ায়েত থেকে জানা যায় যে, হযরত আদমের পৃথিবীতে অবতরণের পূর্বে সর্বপ্রথম ফেরেশতারা এ গৃহ নির্মাণ করেছিলেন । এরপর আদম (আ) এর পুমনির্মাণ করেন ।-নৃহের মহা প্লাবন পর্যস্ত- এ নির্মাণ অক্ষত ছিল্। মহাপ্লাবনে বিধ্বস্ত হওয়ার পর হযরত ইবরাহীম (আ)-এর আমল পর্যন্ত তা একটি টিলার আকারে বিদ্যমান ছিল। অতঃপর হযরত ইবরাহীম ও ইসমাঈল (আ) এর থুননির্মাণ করেন। এরপর এক্স প্রাচীরে বহু ভাঙা-গড়া হয়েছে কিন্তু একেবারে বিধ্বন্ত হয়নি মহানবী (সা)-এর নবুয়ত প্রাপ্তির পূর্বে কুরায়েশরা. একে বিধ্বস্ত করে নতুনভাবে নির্মাণ করে । এ নির্মাণকাজে হঘরত (সা) নিজেও বিশেষভাবে অংশগ্রহণ করেছিলেন'বলে জানা যায় ।.' হেরেষ সম্পর্কিত বিধি-বিধান ১. 4: ০ শব্দ থেকে বোঝা যায় যে, আল্লাহ তা'আলা কা'বাগৃহকে বিশেষ মর্যাদা, দান করেছেন। ফলে তা সর্বদাই মানব জাতির প্রত্যাবর্তনস্থল হয়ে থাকবে এবংম্বানুষ বরাবর তার দিকে ফিরে যেতে আকাত্ষী হবে। মুফাসসির শ্রেষ্ঠ হযরত মুজাহিদ বূলেন £ ১৯| ৮৪ 3 1১৮1 4৮৭ অর্থাৎ, কোন মানুষ কা'রাগৃহের যিয়ারত করে তৃপ্ত হয় না, বরং প্রতিবারেই যিয়ারতের অধিকতর বাসনা নিয়ে ফিরে আসে । কোন কোন আলিমের মতে কা'বাগৃহ থেকে ফিরে আসার পর আবার সেখানে যাওয়ার আগ্রহ হজ্জ কবৃল হওয়ার অন্যতম লক্ষণ । সাধারণভাবে দেখা যায়, প্রথমবার কা'বাগৃহ যিয়ারত করার যতটুকু আগ্রহ হয়, দ্বিতীয়বার তা আরও বৃদ্ধি পায় এবং যতবারই যিয়ারত করতে থাকে, এ আগ্রহ উত্তরোত্তর ততই বেড়ে যেতে থাকে । এ বিস্ময়কর ব্যাপারটি একমাত্র কা'বাগৃহেরই বৈশিষ্ট্য । নতুবা জগতের শ্রেষ্ঠতম .মনোরম দৃশ্যও এক-দু'বার দেখেই মানুষ পরিত্প্ত হয়ে যায়। পীচ-সাতবার দেখলে আর দেখার ইচ্ছাই হয় না। অথচ এখানে না আছে কোন মনোমুগ্ধকর দৃশ্যপট, না এখানে পৌছা সহজ এবং না আছে ব্যবসায়িক সুবিধা, তা সন্েও এখানে পৌছার আকুল আগ্রহ মানুষের মনে অবিরাম ঢেউ খেলতে থাকে। হাজার হাজার টাকা ব্যয় করে অপরিসীম দুঃখ-কষ্ট সহ্য করে এখানে পৌছানোর জন্য মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে । ২. এখানে (4, শব্দের অর্থ ১০, অর্থাৎ, শাস্তির আবাসস্থল -..; শব্দের অর্থ শুধু কাঁবাগৃহ নয় ; বরং সম্পূর্ণ হেরেম। অর্থাৎ কা'বাগৃহের পবিত্র প্রাঙ্গণ । কোরআনে ৭11| -... নি মিরা তার আরও বহু প্রমাণ রয়েছে। বোঝানো হয়েছে। কারণ, এতে কোরবানীর কথা আছে। কোরআনী কা'বাগৃহের অন্তরে হয় না এবং সেখানে কোরবানী করা বৈধও নয়। কাজেই আয়াতের অর্থ হবে যে, “আমি কাবার হেরেমকে শাস্তির আলয় করেছি। শাস্তির আলয় করার অর্থ মানুষকে নির্দেশ দেওয়া যে, এ স্থানকে সাধারণ হত্যা ও যুহ্ধ-বিগ্রহ ইত্যাদি অশান্তিজনিত কার্যক্রম থেকে মুক্ত-রাখতে হবে । -(ইবনে-আরাবী) ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।