তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড পরই দোয়ার পর হযরত খলীলুল্লাহ্‌ সিরিয়ায় চলে গেলেন। এদিকে খেজুর ও পানি নিঃশেষ হয়ে গেলে হাজেরা ও তীর পুত্র উভয়েই পিপাসায় কাতর হয়ে পড়লেন ।- শ্ররপর পানির জন্য বের হওয়া, কখনও সাফা পাহাড়ে__কখনও মারওয়া পাহাড়ে আরোহণ করা, উভয় পাহাড়ের মাঝখানে দীড়ানো-_যাতে ইসমাঈল দৃষ্টির অস্তরালে না পড়ে__ইত্যাকার ঘটনা সাধারণ সান জানা লেট হজ বারন সরতে দিলারা ও নযগা পাহাড়ে রায়ান ঘটনারই স্মৃতিচারণ । কাহিনীর শেষভাগে আল্লাহ্র আদেশে জিবরাঈল (জা)-এর সেখানে পৌছা, যথ্‌ যম প্রবাহিত হওয়া, যৌবনে পদার্পণ করে জুরহাম গোত্রের জনৈকা রমণীর সাথে ইসমাঈলের বিয়ে প্রভৃতি ঘটনা সহীহ বুখারী শরীফে বিস্তারিত্ত বর্ণিত হয়েছে। বিভিন্ন রেওয়ায়েত একত্র করলে জানা যায় যে, সূরা হজ্জে প্রথম ভাগের আয়াতে কাঁবাগৃহকে আবাদ করা ও পাক-সাফ রাখার নির্দেশ দ্বারা সে স্থানকে হযরত ইসমাঈল ও হাজেরা দ্বারা আবাদ করাই উদ্দেশ্য ছিল। সে নির্দেশ শুধু হযরত ইবরাহীমকে লক্ষ্য করেই দেওয়া হয়েছিল৷ কেননা, ইসমাঈল ছিলেন তখন দুগ্ধপোষ্য শিশু। তখন কা'বা পুনরির্মাণের নির্দেশ ছিল না। কিন্তু সূরা বাকারার আলোচ্য আয়াতে /০।-১১:১৯।1 501 (১৮4০5 হযরত ইবরাহীমের সঙ্গে ইসমাঈলকেও যোগ করা হয়েছে। কারণ এ নি্দের্শটি তখনকার, যখন হযরত ইসমাঈল যুবক ও বিবাহিত। সহীহ্‌ বুখারীর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে ঃ একদিন হযরত ইবরাহীম (আঁ) স্ত্রী ও পুত্রকে দেখার উদ্দেশ্যে মন্ধা আগমন করলে ইসমাঈলকে একটি গাছের নিচে বসে তীর বানাতে দেখতে পান। পিতাকে দেখে পুত্র সসম্তরমে দীড়িয়ে গেলেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর হযরত ইবরাহীম (আ) বললেন £ আল্লাহ্‌ তা'আলা আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। এতে তুমি আমাকে সাহায্য করবে ।'অতঃপর যে টিবির নিচে কা'বাগৃহ অবস্থিত ছিল, হযরত ইবরাহীম (আ) সেদিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ঃ আমি এর নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীমকে কা'বা গৃহের চতুসীমা বলে দিয়েছিলেন। পিতাপুত্ উভয়ে মিলে কাজ আর্ত করলে কা'বাগৃহের প্রাচীন ভিত্তি বেরিয়ে পড়ল এ ভিত্তির উপরই তারা নির্মাণ কাজ আরম করলেন। পরবর্তী আয়াতে এ কথাই বর্ণিত হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, কা'বাগৃহের পুননির্ধাতা ছিলেন প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম (আ) আর হযরত ইসমাঈল (আ) ছিলেন তাঁর সাহায্যকারী । কোন কোন হাদীসে এবং ইতিহাসে বর্ণিত 'আছে যে, কা*বাগৃহ পূর্ব থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল। কোরআনে উল্লিখিত আয়াতসমূহ থেকেও এ সত্যই প্রতিভাত হয়। কেননা, আয়াতসমূহে কোথাও কা'বাগৃহের স্থান নির্দেশ করার কথা এবং কোথাও পাক-সাফ রাখার কথা আছে। কিন্তু একটি নতুন গৃহ নির্মাণের কথা কোথাও নেই । কাজেই বোঝা যায় যে, এ ঘটনার পূর্ব থেকেই কা"বাগৃহ বিদ্যমান ছিল। অতঃপর নূহের আমলে সংঘটিত মহাপ্লাবনের সময় হতে তা বিধ্বস্ত হয়ে যায়, না হয়-ভিত্তিটুকু ঠিক রেখে বাকিটুকু উঠিয়ে নেওয়া হয়। সুতরাং হযরত ইবরাহীম (আ) ও ইসমাঈল আ) কা'বাগৃহের প্রথম প্রতিষ্ঠাতা নন ; বরং তাদের হাতে প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনর্ির্মিত হয়েছে। ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।