তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ তফসীরে মাআরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড , ৮০ ৬৪ ১০ 520৩৮৭০৯4৪ ০৫০৩ ১০৯ অর্থাৎ_“এ সময়টির কথা স্মরণ কর, যখন আমি ইবরাহীমকে কা'বাগৃহের স্থান নির্দেশ করে দিলাম যে, আমার সাথে কোন কিছুকে শরীক করবে না, আমার গৃহকে তওয়াফকারী ও কুকু-সিজদাকারীদের জন্য. পবিত্র রাখবে এ্রবং মানুষের মধ্যে হজ্জের ঘোষণা করে দেবে । তারা তোমার কাছে পদবজে এবং ্ান্তান্ত-উটের পিঠে সওয়ার হয়ে: দূর-দরান্তের পথ অতিক্রম করে আসবে ।” ২ (আ) দুগ্ধপোষ্য শিশুপুত্র হযরত ইসমাঈলসহ সিরিয়ায় অবস্থান করছিলেন। এ সময় তিনি আল্লাহ্‌ তা'আলার জাদেশ পান যে, আপনাকে কা'বা গৃহের স্থান নির্দেশ করা হবে+ আপনি সে স্থানকে পাক-সাফ-করে. তওয়াফ ও-লামায দ্বারা আবাদ রাখবেন । এই আদেশের পরিধেক্ষিতে জিবরাঈল (আ) বোরাক নিয়ে. আগমন করলেন এবং ইবরাহীম ইসমাঈল ও হাজেরাকে সাথে নিয়ে রওয়ানা হলেন। পথিমধ্যে কোন জনপদ দৃষ্টিপোচর হলেই হযরত ইবরাহীম (আ) জিবরাঈলকে জিজ্ঞেস করতেন, আমাদের কি এখানেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে ? হযরত জিবরাঈল (আ) বলতেন ঃ না, আপনার গন্তব্যস্থান আরও সামনে । অবশেষে মক্কার স্থানটি সামনে এলো ! এখানে কীটাঘুক্ত বন-জঙ্গল ও বাবলা বৃক্ষ ছাড়া কিছুই ছিল না। এ ভূ-খণ্ডের আশেপাশে কিছু জনবসতি ছিল, তাদের .বলা হতো “আমালীক'। আল্লাহ্‌র গৃহটি তখন টিলার আকারে বিদ্যমান ছিল। এখানে পৌছে হযরত ইবরাহীম. (আ) জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করলেন £ আমাদের কি এখানেই বসবাস করতে হবে ? জিবরাঈল (আ) বললেন ঃহ্যা। হযরত ইবরাহীম (আ) শিশু-পুত্র ও স্ত্রী হাজেরাসহ এখানে অবতরণ করলেন । কা'বাগৃহের অদৃরেই. একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে ইসমাঈল ও হাঁজেরাকে সেখানে রেখে দিলেন। খাদ্যপাত্রে কিছু খেজুর এবং মশকে পানিও রাখলেন। তখন হযরত ইবরাহীম (আ)-এর প্রতি সেখানে থাকার নির্দেশ ছিল না। তাই দুগপ্ধপোষ্য শিশু ও তার জননীকে আল্লাহ্‌র হাতে সমর্পণ করে তিনি ফিরে যেতে লাগলেন । তাকে প্রস্থানোদ্যত দেখে হাজেরা বললেন, এ জন-মানবহীন প্রান্তরে আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন ? এখানে না আছে খাদ্য-পানীয়, না আছে প্রয়োজনীয় আসবাবপত্র । - "হযরত খলীলুল্লাহ কোন উত্তর না দিয়ে এগিয়ে যেতে লাগলেন । হাজেরা পেছন থেকে বারবার এ প্রশ্রের পুনরাবৃত্তি করলেন। কিন্তু কোন উত্তর নেই। অবশেষে হাজেরা নিজেই ব্যাপারটি বুঝতে পেরে বললেন, আল্লাহ্‌ তা'আলা আপনাকে চলে যাবার নির্দেশ দিয়েছেন.কি ? এবার হযরত ইবরাহীম (আ) মুখ খুললেন । বললেন, হ্যা, আল্লাহ্‌র পক্ষ থেকেই এ নির্দেশ। এ কথা শুনে হাজেরা বললেন ঃ তবে আপনি স্বচ্ছন্দে যান। যিনি. আপনাকে এ নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকেও ধ্বংস করবেন না। ইবরাহীম (আ)' চলতে লাগলেন ; কিন্তু দুগ্ধপোষ্য শিশু ও তার মায়ের কথা বারবার তার মনে পড়তে লাগল । যখন ব্রাস্তার এমন এক ৬/৬/৬/1091078091.001

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।