২৯৪ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ও শিশুকে দেখে যেতেন। এ সময় আল্লাহ্ তা'আলা স্বীয় বন্ধুর তৃতীয় পরীক্ষা নিতে চাইলেন। বালক ইসমাঈল অসহায় ও দীন-হীন অবস্থায় বড় হয়েছিলেন এবং পিতার শ্নেহ-বাৎসল্য থেকেও বঞ্চিত ছিলেন। এমতাবস্থায় পিতা খোলাখুলি নির্দেশ পেলেন $ “এ ছেলেকে আপন 2 পাতা ১4201 ০2505550551 টির নিত - ০১৯৮০। “বালক যখন পিতার কাজে কিছু সাহায্য করার যোগ্য হয়ে গেল, তখন ইবরাহীম (আ) তাকে বললেন $ হে বৎস, আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি। এখন বল, তোমার কি অভিপ্রায় £ পিতৃভক্র বালক আরয করলেন ঃ পিতা, আপনি যে আদেশ পেয়েছেন, তা পালন করুন। ইনশাআল্লাহ্ আমাকেও আপনি এ ব্যাপারে সুদৃঢ় পাবেন।” এর পরবর্তী ঘটনা সবাই জ্ঞাত আছেন যে, হযরত খলীল (আ) পুত্রকে জবাই করার উদ্দেশ্যে মিনা প্রান্তরে নিয়ে যান। অতঃপর. আল্লাহ্র আদেশ পালনে নিজ্জের পক্ষ থেকে. যা করণীয় ছিল, তা পুরোপুরিই সম্পন্ন করেন । কিন্তু প্রণিধানযোগ্য যে, এখানে পুত্রকে জবাই করাটা উদ্দেশ্য নয়; বরং পুত্রবৎসল পিতার পরীক্ষা নেওয়াই উদ্দেশ্য ছিল। স্বপ্রের ভাষা সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে, হযরত ইবরাহীম (আ) স্বর্ণ 'জবাই করে দিয়েছেন' দেখেন নি; বরং জবাই করছেন, অর্থাৎ জবাই করার কাজটি দেখেছেন । অতঃপর হযরত ইবরাহীম (আ) সেটাই বাস্তবে পরিণত করেছিলেন প্রত্যক্ষ করার মাধ্যমে কাজটি দেখানো হয়েছে। এ কারণেই (১ 1| 5.7 ০ বলা হয়েছে যে, স্বপ্রৌ যা দেখেছিলেন, আপনি তা পূর্ণ করে দিয়েছেন। হযরত ইবরাহীম (আ) যখন এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ্ তাআলা বেহেশত থেকে এর পরিপূরক আয়াত নাধিল করে কুরবানী করার আদেশ দিলেন । এ রীতিটিই পরে ভবিষ্যতের জন্য একটি চিরন্তন রীতিতে পরিণতি লাভ করে। এগুলো ছিল শক্ত ও বড় কঠিন পরীক্ষা, যার সম্দুখীন হযরত খলীলুল্লাহ্কে করা হলো । এর সাথে সাথেই আরও অনেকগুলো কাজ ও বিধি-বিধানের বাধ্যবাধকতাও তার উপর আরোপ করা হলো । তন্মধ্যে দশটি কাজ “খাসায়েলে ফিতরত' (প্রকৃতিসুলভ অনুষ্ঠান) নামে অভিহিত । এগুলো হলো শারীরিক পরিফার-পরিচ্ছন্নতা সম্পর্কিত। ভবিষ্যত উম্মতের জন্যও এগুলো স্থায়ী বিধি-বিধানে পরিণত হয়েছে। সর্বশেষ পয়গস্বর হযরত মুহাম্মদ (সা)-ও তীর উন্মতকে এসর বিধি-বিধান পালনের জোর তাকিদ দিয়েছেন। ূ্ ইবন কাসীর হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস্ রো) থেকে বর্ণিত একটি রেওয়ায়েত উদ্ধৃত করেছেন। এতে বলা হয়েছে, সমস্ত ইসলাম ত্রিশটি অংশে সীমাবদ্ধ । তন্মধ্যে দশটি সূরা বারাআতে, দশটি সূরা আহযাবে এবং দশটি সূরা মু"মিনূনে বর্ণিত হয়েছে ; হযরত ইবরাহীম (আ) এগুলো পূর্ণরূপে পালন করেছেন এবং সব পরীক্ষায়ই উত্তীর্ণ হয়েছেন। সূরা বারাআতে মু'মিনদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে মুসলমানের দশটি বিশেষ লক্ষণ ও গুণ এভাবে বর্ণিত হয়েছে ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।