সূরা আল-বাকারাহ্ ২৯১ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলার পয়গম্বর হযরত ইবরাহীম (আ)-এর বিভিন্ন পরীক্ষা, তাতে তার সাফল্য, পুরস্কার ও প্রতিদানের বিষয় বর্ণিত হয়েছে। হষরত খলীন্গুল্লাহ যখন স্নেহপরবশ হয়ে স্বীয় সন্তান-সম্ততির জন্যও এ পুরস্কারের প্রার্থনা জানালেন, তখন পুরস্কার লাভের জন্য একটি নিয়ম-নীতি বলে দেওয়া হলো । এতে হযরত খলীলুল্লাহ্র প্রার্থনাফে শর্তসাপেক্ষভাবে মঞ্জুর করে বলা হয়েছে যে, আপনার বংশধরগধও এই পুরস্কার পাবে, তবে তাদের মধ্যে যারা অবাধ্য ও জালিম হবে, তারা এ পুরস্কার পাবে না। হযরত খলীলুল্লাহ্র পরীক্ষাসমূহ ও পরীক্ষার বিষয়বস্তু এখানে.কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য ৷ প্রথমত, যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যেই সাধারপত পরীক্ষা গ্রহণ করা হয়।. কিন্তু আল্লাহ তা“আলা সর্বজ্ঞ । কারও কোন অবস্থা অথবা গুণ-বৈশিষ্ট্যই তার. অজানা নয় ৷. এমতাবস্থায় এই পরীক্ষার উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয়ত, কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ? তৃতীয়ত, কি ধরনের সাফল্য হয়েছে? চতুর্ঘত, কি পুরস্কার দেওয়া হলো ? পঞ্চমত, পুরস্কারের জন্য নির্ধারিত নিয়ম-পদ্ধতির কিছু ব্যাখ্যা ও বিবরণ। এই পাচটি প্রশ্নের বিস্তারিত উত্তর লক্ষ্য করুন £ প্রথমত, পরীক্ষার উদ্দেশ্য কি ছিল ? কোরআনের একটি শব্দ €:) ( তার পালনকর্তা) এ. প্রশ্নের সমাধান করে দিয়েছে । এতে বলা হয়েছে যে, এ পরীক্ষার পরীক্ষক স্বয়ং আল্লাহ্ তাআলা । আর ভীর “আসমায়ে হুসনার' মধ্য থেকে এখানে 'রব' (পালনকর্তা) নামটি ব্যবহার করে রবুবিয়্যাতের (পালন কর্তৃত্বের) দিকে ইঙ্গিত করা হয়েছে। এর অর্থ কোন বস্তুকে ধীরে ধীরে পূর্ণত্্র স্তর পর্যস্ত পৌছানো । হযরত ইবরাহীম (আ)-এর এই পরীক্ষা কোন অপরাধের সাজা হিসাবে কিংবা অজ্ঞাত ষোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ছিল না ; বরং এর উদ্দেশ্য ছিল পরীক্ষার মাধ্যমে স্বীয় বন্ধুর লালন করে তাকে পূর্ণত্রে স্তর পর্যন্ত পৌছানো । অতঃপর আয়াতে কর্মকে পূর্বে এবং কারককে পরে উল্লেখ করে ইবরাহীম (আ)-এর মহত্বকে আরও ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত, কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে-এ সম্পর্কে কোরআনে শুধু ,_.1€ (বাক্যসমূহ) শব্দ ব্যবহৃত হয়েছে। এর ব্যাখ্যা প্রসঙ্গে সাহাবী ও তাবেয়ীদের বিভিন্ন উক্তি বর্ণিত আছে। কেউ খোদায়ী বিধানসমূহের মধ্য থেকে দশটি, কেউ ত্রিশটি এবং কেউ কমবেশি অন্য বিষয় উল্লেখ করেছেন। বাস্তব ক্ষেত্রে এতে কোন বিরোধ নেই, বরং সবগুলোই ছিল হযরত ইবরাহীম খলীলুল্লাহর পরীক্ষার বিষয়বন্তু। প্রখ্যাত তফসীরকার ইবনে জরীর ও ইবনে কাসীরের অভিমত তা-ই। আত্রাহূর কাছে শিক্ষা বিষয়ক সৃক্র্শিতার চাইতে চারিবিক দৃঢ়তার মুল্য বেশি পরীক্ষার এসব বিষয়বস্তু পাঠশালায় অধীত জ্ঞান-অভিজ্ঞতার যাচাই কিংবা তৎসম্পর্কে তথ্যানুসন্ধান ছিল না, বরং তা ছিল চারিত্রিক মূল্যবোধ এবং কর্মক্ষেত্রে দৃঢ়তা যাচাই করা । ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।