তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ১ম খন্ড
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

- সুরা আল-বাীরাহ্‌ ২৮৩ মসজিদ জনশূন্য হওয়া অর্থ হচ্ছে সেখানে নামাধী. না থাকা কিংবা কমে যাওয়া অথবা এমন কারণের সমাবেশ ঘটা, যদ্ারা বিনয় ও নসত্রতা বিঘ্লিত হয়। যদি হোদায়বিয়ার ঘটনা এবং মসজিদে হারামে প্রবেশ ও মুশরিকদের বাধা প্রদান আয়াতের শানে নুযুল হয়, তবে এ আয়াত দ্বারা আরও বোঝা যায় যে, মসজিদ জনশূন্য হওয়ার অর্থ মসজিদকে বিধ্বস্ত করাই নয় বরং যে উদ্দেশ্যে মসজিদ নির্মিত হয় অর্থাৎ নামায ও আল্লাহ্‌র যিকর, সে উদ্দেশ্যে অর্জিত নাহলে কিংবা কম হলেও মসজিদকে জনশূন্য বলা হবে'। দ্বিতীয় আয়াতে রসূলে করীম (সা) ও সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়া "হয়েছে যে, মক্কার মুশরিকরা আপনাকে মক্কা ও বায়তুল্লাহ থেকে হিজরত করতে বাধ্য করেছে, মদীনায় পৌছার পর প্রথম দিকে ঘোল-সতের মাস পর্যন্ত আপনাকে বায়তুল-মোকাদ্দাসের দিকে মুখ করে নামায পড়ার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু এতে আপনার কোন ক্ষতি হয়নি এবং এ" ব্যাপারে চিন্তিত হওয়ার কোন কারণ নেই । কারণ, আল্লাহ্র পবিব্র সত্তা কোন বিশেম্ব দিকে সীমাবদ্ধ নয়, তিনি সর্বব্রই বিরাজমান । পূর্ব পশ্চিম তার কাছে সমান। নামাযের কেবল্বা কা'বা. রর রানার কারান রত একেক বাভিলো রাও সারাহ নির নি উভয় জায়গায়ই "সওয়াবের কারণ। কাজেই যখন বায়তুল-মোকান্দাসের দিকে মুখ করার নির্দেশ ছিল, তখন তাতেই ওয়াক ছিল এবং যখন কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হলো, তখন এতেই সওয়াব.। আপনি মনক্ষুগ্র হবেন না। বান্দা নির্দেশ পালন করলে আল্লাহ্র মনোযোগ উভয় অবস্থাতেই মান । 5 ফুটিয়ে তোলা হয়েছে যে, কোন বিশেষ স্থান অথবা দিককে কেবলা সাব্যস্ত করার কারণ এই: নয় যে, (নাউধুবিল্লাহ) আল্লাহ পাক সেই স্থান অথবা দিকের মধ্যেই রয়েছেন, অন্যত্র নেই। বরং আল্লাহ্‌ তী'আলা সর্বত্র এবং সবদিক সমান মনোযোগ সহকারে তিনি বিদ্যমান । রসূলুল্লাহ (সা)-ও এ বিষয়টি নিজের বাণীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবে কোন বিশেষ দিককে সারা বিশ্বের কেবলা সাব্যস্ত করার পেছনে অন্যান্য রহস্য ও উপযোগিতাও থাকতে পারে । কারণ আল্লাহ্র মনোযোগ যখন কোন বিশেষ দিক অথবা স্থানের মধ্যে সীমারদ্ধ নম, তখন নামাঘ পড়ার ব্যাপারে দুই পন্থাই অবলম্বন করা সন্ভক? প্রথমত, প্রত্যেককেই যেদিকে ইচ্ছা, সেদিকেই মুখ করে নামা পড়ার স্বাধীনতা দেওয়া । দ্বিতীয়ত, সবার জন্য বিশেষ দিক নির্দিষ্ট করে দেওয়া । প্রথমাবস্থায় একটি বিশৃঙ্খল দৃশ্য সামনে ভেসে উঠবে । দশজন একত্রে নামায পড়লে প্রত্যেকের মুখ থাকবে পৃথক পৃথক দিকে এবং প্রত্যেকের কেবলা হবে পৃথক পৃথক। দ্বিতীয় অবস্থায় শৃঙ্খলা ও একতার বাস্তব চিত্র ফুটে উঠবে। এসব রহস্যের কারণে সারাবিশ্বের কেবলা এক হওয়াই বাঞ্ছনীয় । এখন তা বায়তুল-মোকাদ্দাস হোক অথবা কা'বাগৃহে, উভয় স্থানই পবিত্র ও পুণ্যময়। প্রত্যেক জাতি ও প্রত্যেক যুগের উপযুক্ত বিধি-বিধান আল্লাহ্‌র পক্ষ থেকে আসে। এক নির্দিষ্ট সময় পর্যস্ত বায়তুল-মোকাদ্দাসকে কেবলা রাখা হয়েছে। এরপর হুযুর আকরাম (সা)ও সাহাবায়ে-কেরামের ইচ্ছা অনুযায়ী এ' নির্দেশ রহিত করে কা“বাকে সারা বিশ্বের কেবলা স্থির করা হয়েছে। আল্লাহ বলেন £ ৬/৬/৬/091078091.001

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।