২৮০ তফসীরে মা“আরেফুল কোরআন £ প্রথম খণ্ড এর সারমর্ম এই যে, ইবাদত-উপাসনা আল্লাহ্ তা“আলারই করা হয় ; কিন্তু উপাসনার সময় মনের একাথতা অপরিহার্য । এ একাগ্রতার জন্য উপাসনাকারীদের একটা সমষ্টিগত “দিক'-এর গুরুতৃও প্রচুর। এর প্রমাণ চাক্ষুষ অভিজ্ঞতা । দিকের এঁক্যের মাধ্যমে একাগ্রতী অর্জন করার উদ্দেশ্যেই শরীয়তে দিক নির্দিষ্টকরণ সিদ্ধ হয়েছে। সুতরাং এক্ষেত্রে আপত্তি উ্থাপনের মোটেই অবকাশ নেই। .নিজেদের নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে এতে যদি কেউ দাবি করে যে, আমরাও এ লক্ষ্য অর্জনের জন্যই সামনে সূর্তি স্থাপন করে উপসনা করে থাকি, তবে প্রথমত তাদের এ দাবির কারণে মুসলিমদের উপর উপরোক্ত আপত্তি নতুনভাবে আরোপিত হয় না ; বরং.তা খগ্িতই, থাকে। এক্ষেত্রে এটাই আসল উদ্দেশ্য। দ্বিতীয়ত, মুসলমান ও কাফিরদের সার্বিক অবস্থা পর্যালোচনা করলে সবাই বুঝতে পারে যে, মুসলিমরা যে বিশেষ প্রতীকের পূজা আদৌ.করে 'না এবং কাফিররা যে শুধু প্রতীকেরই পূজা করে__-একথা সর্ববাদীসম্মত | তৃতীয়ত, একধাপ নীচে নেমে বলা যায় যে, এ দাবি মেনে নিলেও এ নির্দিষ্টকরণের পক্ষে এমন শরীয়তের নির্দেশ উপস্থিত, করা প্রয়োজন, যা রহিত হয়ে যায়নি.। মুসলমান ছাড়া এপ শরীয়ত অন্য কারও কাছে নেই। অনুবাদ ও ব্যাখ্যা প্রসঙ্গে তত্ব বর্ণনায় 'প্রতীক হিসাবে শব্দটি যোগ করার কারণ্ন এই যে, খোদায়ী বিধি-বিধানের রহস্য সম্পূর্ণ শেষ করে. ও সীমাবদ্ধ করে হৃদয়লম করা কারও পক্ষে সম্ভবপর নয় । সুতরাং এ নির্দেশের মধ্যেও হাজারো কারণ থাকতে পারে। দু'-একটি বুঝে ফেললেই:তাতে সীমারদ্ধতা এবং অন্যগুলোর অস্বীকৃতি প্রমাণিত হয় না। + “সেদিকেই আল্লাহ্ বিরাজমান", “আল্লাহ বেষ্টনকারী" এবং এই জাতীয় অন্যান্য বিষয়বস্তুর ব্যাপারে অধিক তথ্যানুসন্ধান সমীচীন নয়। কেননা, আল্লাতুর স্ভা হৃদয়ঙ্গম করা. যেমন.কোন বান্দার পক্ষে.সন্তবপর নয়, তেমনি তার সিফাতও মানুষের জ্ঞান-বুদ্ধির উ্ধের্ব। মোটামুটিভাবে এগুলোর প্রতি বিশ্বীস স্থাপন করা দরকার । এর চাইতে বেশির জন্য মানুষ আদিষ্ট নয়। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় বলোছা বারতা টির তর তি হাহ হর ারাওট টি বিন ঘটনা সম্পর্কে নাযিল হয়েছে। ঘটনাটি এই যে, ইসলাম-পূর্বকালে ইহুদীরা হযরত ইয়াহ্ইয়া (আ)-কে হত্যা করলে খৃষ্টানরা তার প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হয়। তারা ইরাকের একজন অগ্নি-উপাসক সম্রাট তায়তোসের সঙ্গে মিলিত হয়ে তার নেত্ত্বাধীনে সিরিয়ার ইহুদীদের. উপর আক্রমণ চালায়_ তাদের হত্যা ও লুগ্ঠন করে, তওরাতের কপিসমূহ জ্বালিয়ে ফেলে, বায়তুল মোকাদ্দাসে আবর্জনা ও শূকর নিক্ষেপ করে, মসজিদের গ্রাটীর ক্ষত-বিক্ষত করে সমপ্ধ শহরটিকে জনমানবহীন বিরানায় পরিণত করে । এতে ইহুদীদের শক্তি পদদলিত ও নিশ্চিহ্ন হয়ে যায়। মহানবী (সা)-এর আমল পর্যন্ত বায়তুল-মোকাদ্দাস এমনিভাবে পরিত্যক্ত ও বিধ্বস্ত অবস্থায় ছিল। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।