২৭৬ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড হয় না, বরং সুসলমান হওয়ার জন্য পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করা অপরিহার্য । ইসলামের অর্থ আত্মসমর্পণ। দ্বিতীয়-সৎকর্ম অর্থাৎ সুন্নাহ্ অনুযায়ী আমল করাও জরুরী । কিন্তু পরিতাপের বিষয়, কোরআন মজীদের এই হুশিয়ারি সববেও অনেক মুসলমান উপরোক্ত ইহুদী ও খৃস্টানী ভ্রান্তির শিকার হয়ে পড়েছে। তারা আল্লাহ্, রাসূল, পরকাল ও কিয়ামতের ব্যাপারে উদাসীন হয়ে বংশগত মুসলমান হওয়াকেই যথেষ্ট মনে করতে শুক্ু করেছে । কোরআন ও হাদীসে ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য সম্পর্কে মুসলমানদের সাথে যেসব অঙ্গীকার করা হয়েছে, তারা নিজেকে সেগুলোর যোগ্য হকদার মনে করে সেগুলোর পূর্ণ হওয়ার অপেক্ষা করছে। অতঃপর সেগুলো পূর্ণ হওয়ার লক্ষণ দেখতে না পেয়ে কোরআন ও হাদীসের অঙ্গীকার সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে। তারা লক্ষ্য করে না যে, কোরআন নিছক বংশগত মুসলমানদের সাথে কোন অঙ্গীকার করেনি_যতক্ষণ না তারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ্ তা'আলা ও তাঁর রসূল (সা)-এর ইচ্ছার অধীন করে দেয়। (1 ১০ 41$ আয়াতের সারমর্ম তহি। রা আজকাল সমগ্র বিশ্বের মুসলমান নানাবিধ বিপদাপদ ও সঙ্কটে নিমজ্জিত । অনেক অর্বাচীনের ধারণা-এ অবস্থার জন্য সম্ভবত আমাদের ইসলামই দায়ী। কিন্তু উপরোক্ত বর্ণনায় প্রতীয়মান হয়েছে যে, ইসলাম নয় বরং ইসলামকে পরিহার করাই এর জন্য দায়ী। আমরা ইসলামের শুধু নামটুকুই রেখেছি ; আমাদের মধ্যে ইসলামের বিশ্বাস, চরিত্র, আমল ইত্যাদি কিছুই নেই। কবির ভাষায়- ১৬৯৬ ৮৮০ 4০ 5 ১০১ ৮৯১৯ ০৮ ০৩ চোলচলনে তোমরা খৃষ্টান আর সংস্কৃতিতে হিন্দু)। এরপর ইসলাম ও মুসলমানের সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য অপেক্ষা করার অধিকার কি আমাদের থাকতে পারে ? . এখানে প্রশ্ন হয় যে, আমরা যাই হই ইসলামেরই নাম নিই এবং আল্লাহ্ তা'আলা ও রসূল . (সা)-কেই স্বরণ করি। পক্ষান্তরে যেসৰ কাফির খোলাখুলিভাবে আল্লাহ ও রসূলের বিরদ্্ধাচরণ করে এবং ইসলামের নাম মুখে উচ্চারণ করাও পছন্দ করে না, তারাই আজ বিশ্বের বুকে সব দিক দিয়ে উন্নত, তারাই বিশাল রাষ্ট্রের অধিকারী এবং তারাই বিশ্বের শিল্প ও ব্যবসায়ের ইজারাদার দুষ্র্মের শাস্তি হিসাবেই যদি আজ আমরা. সর্বত্র লাঞ্থিত ও পদদলিত, তবে কাফির ও পাপাচারীদের সাজা আরও বেশি হওয়া উচিত। কিনতু সামান্য চিন্তা করলেই এ প্রশ্নের অবসান হয়ে যায়। প্রথমত, এর কারণ এই যে, মিত্র ও শত্ুর সাথে একই রকম ব্যবহার করা হয় না। মিত্রের দোষ পদে-পদে ধরা হয়। নিজ সন্তান ও শিষ্যকে সামান্য বিষয়ে শাস্তি দেওয়া হয়। কিন্তু শক্রর সাথে তেমন ব্যবহার করা হয় না। তাকে অবকাশ দেওয়া হয় এবং সময় আসলে হঠাৎ পাকড়াও করা হয়। মুসলমান যতক্ষণ ঈমান ও ইসলামের নাম উচ্চারণ করে, আল্লাহ্র মাহাত্ম্য ও ভালবাসা দাবি করে, ততক্ষণ সে বন্ধুরই তালিকাভুক্ত । ফলে তার মন্দ আমলের সাজা সাধারণত দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়-যাতে পরকালের বোঝা হালকা হয়ে যায় । কাফিরের অবস্থা এর বিপরীত। সে বিদ্রোহী ও শক্রর আইনের অধীন । দুনিয়াতে হালকা শান্তি দিয়ে তার শাস্তির মাত্রা ত্রাস করা হয় না। তাকে পুরোপুরি শাস্তির মধ্যেই নিক্ষেপ করা হবে। “দুনিয়া মুমিনের জন্য বন্দীশালা, আর কাফিরের জন্য জান্নাত ।”-মহানবী (সা)-এর এ উক্তির তাৎপর্যও তাই। ৬/৬/৬/1091078091.001
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।